Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কিংবদন্তী চার সারমেয়

how-to-draw-a-dog-face-featured-image
Dr. Promod Ranjan

Dr. Promod Ranjan

Anaesthetist and Musician
My Other Posts
  • December 14, 2023
  • 7:33 am
  • No Comments

১. হাচিকো: এই জাপানী কুকুরটিকে বিশ্বের সবচেয়ে অনুগত কুকুর বলা হয়ে থাকে। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রভু যখন ট্রেন ধরতেন হাচিকো রোজ তাঁকে স্টেশন অবধি পৌঁছে দিত। প্রভুর ফিরে আসার সময়ও হাচিকো ট্রেন আসার আগেই স্টেশনে পৌঁছে অপেক্ষা করত। একদিন কর্মক্ষেত্রে গিয়ে প্রভুর আকস্মিক মৃত্যু হয়। তাঁর দেহ আর ফেরে না। কিন্তু হাচিকো ভাবতে থাকে প্রভু একদিন নিশ্চয়ই ফিরে আসবেন। এই আশায় শিবুইয়া রেল স্টেশনের বাইরে একটি নির্দিষ্ট স্থানে ঝড় বৃষ্টি তুষারপাত উপেক্ষা করে টানা নয় বছর নয় মাস পনের দিন অপেক্ষা করার পর অবশেষে ১৯৩৫ সালের ৮ই মার্চ হাচিকো মারা যায়।
২. নিপার: এই কুকুরটি ছিল সঙ্গীত শিল্পী মার্ক হেনরি ব্যারাউ-এর খুব আদরের কুকুর। মার্ক একবার নিজের গানের রেকর্ড তৈরি করিয়েছিলেন। এরপর মার্কের অকালমৃত্যু হয় এবং নিপার খুব ভেঙে পড়ে। তিনবছর পর মার্কের ভাই ফ্রান্সিস একদিন গ্রামোফোন যন্ত্রে সেই রেকর্ডটা বাজিয়ে শুনছিলেন। প্রভুর কণ্ঠস্বর শুনেই রুগ্ন নিপার অতিকষ্টে গ্রামোফোনের সামনে এসে চোঙার সামনে বসে তা শুনতে শুরু করল। সেই করুণ দৃশ্য সাথে সাথে ক্যানভাসে এঁকে ফেললেন ফ্রান্সিস। এর কিছুদিন পর নিপার মারা যায়। ১৮৯০ সালে লণ্ডনের গ্রামোফোন কোম্পানি ফ্রান্সিসের আঁকা ছবিটা কিনে নেয় এবং লোগো হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। মার্কের প্রতি নিপারের এই চিরন্তন ভালবাসাকে স্মরণীয় করে রাখতে গ্রামোফোন কোম্পানির নাম পাল্টে রাখা হয় ‘হিজ মাস্টার্স ভয়েস’ বা এইচ.এম.ভি.।
৩. লাইকা: এই রাশিয়ান কুকুরটি হলো পৃথিবীর প্রথম মহাকাশগামী জীব। মহাকাশ অভিযানের সময় মহাকাশের ভারশূন্যতা, অক্সিজেনের অভাব, তাপমাত্রার বিশাল তারতম্য মানবশরীরের উপর কীরকম প্রভাব ফেলতে পারে তা জানার জন্য লাইকাকে ১৯৫৭ সালের ৩রা নভেম্বর পরীক্ষামূলকভাবে স্পুৎনিক-২ এর সাথে মহাকাশে উৎক্ষেপন করা হয়। কিন্তু মহাকাশযানটি কয়েক ঘণ্টা চলার পর যান্ত্রিক গোলযোগের জন্য হঠাৎ আভ্যন্তরীন তাপমাত্রা বাড়তে শুরু করে এবং লাইকার মৃত্যু ঘটে। মহাকাশ গবেষণায় বিশ্ববাসী লাইকার কাছে চিরঋণী হয়ে থাকবে।
৪. পশ্চিমবঙ্গের শাসকদলের প্রভাবশালী নেতার বিদেশী বংশোদ্ভূত ও জটিল কিডনীর অসুখে আক্রান্ত পোষ্য কুকুর: ২০১৫ সালের ২০শে জুন সরকার চালিত পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানুষের হাসপাতালে যার ডায়ালিসিসের বন্দোবস্ত করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি মহাশয় শিখিয়েছিলেন কাকে বলে আসল প্রভুভক্তি, যা কুকুরের প্রভুভক্তিকেও হার মানায়।
(চার নম্বর কুকুরটির নাম এবং ছবি না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত 🙏)
PrevPreviousজীবনদায়ী শিক্ষা সি পি আর-এর খুঁটিনাটি
Nextরিফাত আল আরিরি (২৩ শে সেপ্টেম্বর,১৯৭৯–৭ই ডিসেম্বর, ২০২৩)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

আমার ভোট দেওয়া

May 4, 2026 No Comments

জীবনের প্রথম যখন ভোট দি, তখন আমার ভোট দেওয়ার বয়সই হয়নি। ১৯৮৯ সালের মার্চ মাস থেকে কার্যকরী হয় ৬১তম সংবিধান সংশোধন যেখানে ভোটারের ন্যূনতম বয়স

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

May 3, 2026 No Comments

আমরা আগের দিনের ‘ জনস্বাস্থ্য, জুমলা ও বাণিজ্যিক পত্রিকা ‘ প্রবন্ধে স্বাস্থ্য বিমার নামে যে জুমলা বা প্রবঞ্চনা সেটি উন্মোচিত করেছিলাম। এটি ঠিকই কোন মডেল

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

May 3, 2026 No Comments

সেদিন রবিবার, আমি আমার উত্তর প্রজন্মের নরম কচি হাতখানি নিজের পুরুষ্টু হাতের মুঠোয় ধরে – গ্রামের বাজারে যাব বলে বেরিয়ে পড়লাম। সরু রাস্তায় পা দিয়েই

সাম্প্রতিক পোস্ট

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

আমার ভোট দেওয়া

Dr. Amit Pan May 4, 2026

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

Bappaditya Roy May 3, 2026

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

Somnath Mukhopadhyay May 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620709
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]