Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গ্যাসভর্তি মানব-বেলুন

Screenshot_2023-11-03-00-39-05-37_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Santanu Patra

Dr. Santanu Patra

Eye surgeon, previously health administrator
My Other Posts
  • November 3, 2023
  • 7:00 am
  • No Comments
দ্রুত চক্ষু সঞ্চালন পর্বে (REM phase) মানুষ স্বপ্ন দ্যাখে।
দিবাস্বপ্ন রোজই দেখি কিন্তু ঘুমের ভেতর স্বপ্ন আমি খুব কম দেখি। যা দেখেছি তার ভেতর খুব কম স্বপ্নই মনে আছে।
সকাল নটায় আউটডোর শুরু, শেষ হতে হতে সেই সাড়ে চারটে…
শেষ দিকটাতে আজ বেশ অদ্ভুত কান্ড ঘটতে শুরু করলো। রোগীরা নিজেরাই সব রোগ নির্ণয় করে আমাকে ওষুধ লিখে দিতে বলছে। যেমন একজন রোগীর তিনদিন ধরে চোখ লাল। আমি খুঁটিয়ে দেখছি কর্নিয়াতে কোনো সংক্রমণ আছে কিনা! সাথে সাথেই রোগী বলে উঠলো ‘এত দেখার কী আছে? পরশু খাওয়া দাওয়ার একটু গন্ডগোল হয়েছিল, গ্যাস হয়েছিল, তারপর থেকে চোখ লাল, ভালো একটা গ্যাসের ওষুধ লিখে দিন’।
এরপর এলেন একজন রোগিনী, অনেকদিন ধরে মাথাব্যথা। পাওয়ার দেখলাম, ঠিক আছে। ব্যথার গতিপ্রকৃতি দেখে মাইগ্রেন মনে হলো, ওষুধ লিখলাম। বেরিয়ে যাওয়ার আগে উনি বললেন ‘ডাক্তারবাবু গ্যাসের ওষুধ লিখেছেন তো? আমার কিন্তু টোটাল গ্যাস’।
এরপর শেষ রোগী, গুটিগুটি পায়ে উনি ঢুকে এলেন এবং বললেন ‘গ্যাস থেকে দুচোখে ছানি পড়েছে, অপারেশান করে চোখ থেকে গ্যাসটুকু বার করে দিন’।
হাসবো না কাঁদবো! মনে পড়ে গেল ছোটোবেলার কথা। বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের ছোট্ট একটি গ্রাম, সর্বসাকুল্যে একজন কোয়াক ডাক্তার, তিনি সব কিছুতেই গ্যাস দেখতেন। স্ট্রোক, হার্ট অ্যাটাক, ম্যালেরিয়া থেকে টিবি। সব মৃত্যুর কিন্তু একটিই কারণ— ‘গ্যাস’।
এরকম গ্যাসীয় পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা এবং পরে ডাক্তার হওয়া, তাই রোগীদের মুখ থেকে এরকম ‘গ্যাস-তত্ত্ব’ শুনে রাগ হল না।
আউটডোর শেষ করে হিমশীতল ভাত তরকারি খেয়ে কোয়ার্টারে এসে বিছানা নিলাম। দূর থেকে ভেসে আসছে মাইকের আওয়াজ, কিছু একটা জরুরি ঘোষনা করা হচ্ছে। মাইকিং-এর শব্দটা নিকট থেকে নিকটতর… কিছু একটা আসন্ন বিপদের কথা মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে, ঠিক শুনতে পাচ্ছিনা। হঠাৎ করে আশপাশের দৃশ্যপট কেমন পরিবর্তিত হয়ে গেল, শুনশান দ্বীপের মতো একটা জায়গা। দু একটা মানুষ দেখা যাচ্ছে। মানুষ গুলোর আকৃতি বড়ো অদ্ভুত। সাইজে ছোটো, পেটের গড়ন খানিকটা গণেশ ঠাকুরের মতো।
একটু দূরে কতগুলো চঞ্চল বাঁদর, হাতে কাঠি। নিশ্চল স্ফীত অথচ জীবন্ত কিছু জিনিসকে ওরা অবিরত পেটাচ্ছে। কোথায় যেন পড়েছিলাম ঢোল আর মানুষ এই দুই জিনিসকে পিটুনির মধ্যে রাখতে হয়। তাহলে কী ওগুলো…? বুকটা ছ্যাঁত করে উঠলো। একটি বানরের হাতে লাটাই, শক্ত নাইলনের দড়ি উঠে গেছে শূন্যে। ওপরে তাকালাম।একটা দুটো নয় অসংখ্য… 🎈🎈 🎈🎈🎈
গোটা আকাশ জুড়ে গ্যাসভর্তি মানব-বেলুন। ঝটকা দিয়ে ঘুমটা ভেঙে গেল…
PrevPreviousনিস্তব্ধতার অপর নাম মৃত্যু
Nextহাসপাতালের জার্নাল: হসপিটাল রিজেক্টেডNext
4 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678223
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]