Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দেশভাগের লক্ষ্মী

FB_IMG_1698492726668
Dr. Swapan Kumar Biswas

Dr. Swapan Kumar Biswas

Paediatrician, pathologist, poet, writer
My Other Posts
  • October 29, 2023
  • 7:26 am
  • One Comment

এই হাসিমুখের পরতে পরতে ইতিহাস। ছোট বেলায় বিয়ে, স্বামীর চার ভাইয়ের সংসারের বড় বৌ, সকলের প্রিয় বড় বৌদি। এক ননদ। সংসার নেহাত ছোট নয়, সত্তর বিঘে জমি, পানের বরজের বড় বড় পান -অবশ্য বরজের মধ্যে মেয়েদের ঢোকা বারণ। কেন জানা নেই। ছিল পুকুর ভর্তি মাছ, বরিশালের নদী, জল, মাঠের ধান। তার মধ্যে সুরেলা কন্ঠের কীর্ত্তন গান। নিয়মিত অনুষ্ঠানে গান গাওয়া। স্বামী যদ্দিন বেঁচে ছিল, চলেছে গান গাওয়া।

পান খাওয়া সেই ছোটবেলা থেকেই। দিদি শাশুড়িকে নিয়মিত পান সেজে দিতে হত, সেখান থেকেই একটু খাওয়া। দিদি শ্বাশুড়ি পান খাওয়া লাল ঠোঁট দেখে একদিন বলল, ‘তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে নাতবৌ’। সেই থেকেই চলছে, তবে শুধু পান, চুন আর একটু খয়ের- দোক্তা নয়।

স্বচক্ষে জয় বাংলার যুদ্ধ দেখা। তখন নতুন বৌএর বয়স ১৬/১৭। তার পরেও দ্যাশ একইরকম থাকল। শয়তানরা মেয়ে বৌদের ইচ্ছে মতো নিয়ে যায় বলেইতো সব ছেড়ে চলে আসতে হলো। শেষে আশ্রয় নেওয়া স্টেশন লাগোয়া রেল লাইনের পাশের বস্তিতে। পঁচিশ বছর আগে সেখানেই স্বামী মারা গেল হার্টের অসুখে।

তারপর শুরু বাড়ি বাড়ি এবং অনুষ্ঠানে রান্নার কাজ। দেড় দুশো লোকের রান্না চলেছে যে হাতে, সেই হাত আজ স্ট্রোকে অবশ। ডান হাতের সাহায্য নিয়ে বাঁ হাত উপরে ওঠে। এখনও রান্নার সব কড়াই, খুন্তি , হাতা বস্তির ঘরে রয়েছে।

স্ট্রোকের পরে সব বন্ধ। ছেলে নেই, ছেলে থাকলেই ভাত দেবে এমন কথা আছে? একমাত্র মেয়ের বিয়ে হয়েছে উত্তরপ্রদেশে। চার ছেলে, ৭০-৮০ বিঘে জমি নিয়ে তার সংসার। তবুও অসুখের সময় এক মাস এসে ছিল, তারপর নিজের কাছে নিয়ে গিয়েছিল। এক বছর পরে চলে আসা। ওখানকার ডাক্তাররা ভালো নয়, শুধু সকালে দুখানা আর রাত্রে দুখানা রুটি খেতে বলে, এই খেয়ে থাকা যায়?

এখন সকালে লাঠি ভর দিয়ে হেঁটে এসে স্টেশনের বেঞ্চিতে বসে থাকা। লোকেরা নিজেরাই দেয়। এবার পুজোর প্রাপ্তি আটখানা কাপড়। কেউ পান এনে দেয়, কেউ বলে স্টেশনের জল খেয়ো না, জলের বোতল কিনে দেয়। একজনে কাপড় কেচে দেয় মাঝে মধ্যে। তাকে অবশ্য পয়সা দিতে হয়। আর দুপুরে হোটেল থেকে দুইবেলার খাবার কিনে নিয়ে গিয়ে দুপুরে খেয়ে বাকি ভাতে জল দিয়ে রাখলে আর নষ্ট হয় না। শীতের সময় অবশ্য এমনিতেই ঠিক থাকে। ঘরে হাঁড়ি চড়ে না। সে ক্ষমতা আর নেই। ঠাকুরের কৃপায় সারাদিন এখানে বসে যা পাওয়া যায়, তাতেই চলে যায়, কোনও অসুবিধা হয় না। জমানো আর কার জন্যে?

একটা মোবাইল ছিল, কে নিয়ে গেছে। ভালোই হয়েছে। এই মোবাইলই যত নষ্টের গোড়া। আগে এতসব ভাইরাস, স্ট্রোক ছিল? পকেটে মোবাইল দেখে সতর্ক বার্তা শোনান- ‘শোনো, পকেটে মোবাইল রাখবা না, হার্টের ক্ষতি করে’।

ট্রেনের ঘোষণা হয়। ওঠার আগে বলি, ‘একটা ছবি তুলব?’

-‘কি করবা? তোলো’ ।

আমি মোবাইলে ছবি তুলি। বলে, ‘দেখি, কেমন হল!’

আমি মোবাইল দেখিয়ে বলি ‘চোখ ঠিক আছে তো?’

‘আমার চোখ ঠিক আছে’ বলে ছবি দেখে মুখে হাসি ছড়িয়ে পড়ে।

আজ লক্ষ্মী পূজা। প্রায় প্রতিটি বাড়িতেই আজ মাটির লক্ষ্মীর আরাধনা সপ্তউপাচারে- সমৃদ্ধির আশায়, গোলাভরা ধানের আশায়। তাই ফলন্ত ধানের শীষ, পান-সুপারি পূজার অপরিহার্য উপকরণ।

কিন্তু দেশভাগের ফলে এমন সব লক্ষ্মীরা ফলন্ত ধানের মাঠভর্তি জমি ফেলে, পানের বরজ ফেলে ভিটে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে শূন্য হাতে। এখন ভিক্ষাবৃত্তি তাদের জীবনধারণের উপায়। কত লক্ষ্মী এখানে সেখানে ছড়িয়ে আছে, কতজন হারিয়ে গিয়েছে অন্ধকারে! কে আর খোঁজ রাখে!
—

PrevPrevious“দিন দিন তো ফুলে যাচ্ছিস!”
Nextসাধারণের গল্প ৫Next
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
K.C.Barman
K.C.Barman
2 years ago

মর্মভেদী বাস্তব জীবনের নিখুঁত চিত্রায়ণ,
বাস্তু , জমিহারা ওপার বাঙালির উপাখ্যান।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672499
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]