Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সর্প শুভেচ্ছা

kalaj
Dipak Chakraborty

Dipak Chakraborty

People's science activist
My Other Posts
  • January 3, 2023
  • 9:57 am
  • No Comments
নমস্কার আমি কালাচ। সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। বিগত বছরে যে সকল মানুষেরা আমার সহ আমার স্বজাতি বন্ধুদের কামড়ে শেষমেশ আপনাদেরই ভুল বিশ্বাসের কারণে এই পৃথিবীর ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা। বিশ্বাস করুন আমি স্বেচ্ছায় কাউকে কামড়াতে চাইনি। সত্যি কথা বলতে কামড়ানোর ইচ্ছেও ছিলো না। আমি শান্ত হয়ে কারও ঘরের চৌকির নিচে, বিছানায়,বালিস কিংবা তোষকের নিচে চুপটি করেই থাকতে ভালোবাসি। কি করবো বলুন, আমারও তো মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় মনুষ্যজাতির আরামদায়ক বিছানায় একটু ঘুমিয়ে থাকতে। আমি স্বভাবে নিশাচর হলেও রাত দুপুরে মানুষের ঘরে ঢুকে পড়ার অভ্যাস কিছুতেই বদলাতে পারিনি। সারাদিন তো ইটের স্তুপ, পরিত্যক্ত বাড়ি, উইঢিবি, ইঁদুরের গর্তে থেকেই কাটিয়ে দিই। রাতে শিকার ধরার জন্যই এদিক ওদিক ছুটে বেড়াই। মাঝে মধ্যে মানুষের আরামদায়ক নরম বিছানা দেখে একটু লোভ হয়। জঙ্গলের জীব বলেই এমন ইচ্ছে জাগে কিনা জানি না। আপনাদেরও তো বড় লোভ আমাদের জঙ্গলের প্রতি। দেখছি তো সবই কিন্তু কিছু বলার উপায় নেই। বললে পড়ে আপনারা মানে মনুষ্য প্রভুরা রে রে করে উঠবেন। তাই চুপি চুপি রাত-বিরেতে বের হই। কারও নজড়ে পড়লে জানি এক ঘায়েই আমার জীবন শেষ। তবুও বড্ড লোভ হয় মানুষের বসত ঘরে ঢুকে পড়ার। তবে এটুকু দাবি জানাছি মনুষ্য কুলের কাছে আমাদের বাসস্থান, জঙ্গল ফিরিয়ে দিন তাহলে আমরাও কথা দিচ্ছি সর্পকুল জগত শহরের মানুষের ধারেকাছে আর আসবে না।
এই প্রকৃতি, এই জঙ্গল, আরও কত কিছুই না ভেবে ঘরের বিছানায় চুপিসারে গুটিয়ে থেকে মানুষের ঘামের গন্ধ খানিকটা অনুভব করে অতীত দিনের কতই না প্রকৃতির স্বপ্ন দেখি। আর ঠিক তখনই হঠাৎ কেমন জানি মানুষের ছোঁয়ায় আমাদের স্বপ্নগুলো ভেঙ্গে যায়। আর তখন ভালো করে কিছু বুঝে ওঠার আগেই আমার ছোট্ট দাঁত দুটি মানুষের শরীরের চামড়ায় ফুটে যায়। বিশ্বাস করুন কামড়ানোর ইচ্ছে থেকে নয় হঠাৎই ভয় পেয়ে আমি কামড়ে দিই। কি করবো বলুন মনুষ্যজাতির মতো আমার তো অত বুদ্ধিশুদ্ধি নেই। যদি সত্যিই আমার বা সর্প কুলদের মানুষের মত বুদ্ধিশুদ্ধি থাকতো তবে কি আর এভাবে অঘোরে প্রাণ দিতাম, না মানুষের ঘরে গিয়ে ঢুকতাম ? মানুষের নজড়ে আমি পড়ে গেলে এক বাঁশের বাড়িতে আমাদের প্রজাতির কি দফারফা হয় এবং কি যন্ত্রণা দায়ক মৃত্যু বিনা প্রতিবাদে আমাদের সকলকে মেনে নিতে তা সেই বেদনার দুঃখ একমাত্র সর্প বন্ধুরাই অনুভব করতে পারেন অবশ্য আপনারা সবাই নন।
আমাদের প্রজাতির মধ্যেও যে শত্রু নেই এমনটি নয়। আমাকে দেখলেই শাঁখামুটির জিভে জল চলে আসে।আমিও মাঝে মধ্যে আমার স্বজাতিকে ধরে খেয়ে ফেলি। এগুলো সবটাই নিজেদের খিদে মেটানোর জন্য। আর যদি এই প্রকৃতির কথা ভাবেন তবে বলবো প্রকৃতির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার জন্যই আমাদের এই খাদ্য খাদক সম্পর্ক ৷ হে মনুষ্যজাতি আপনাদের বলছি ছিয়াত্তরের দুর্ভিক্ষ নিশ্চই মনে আছে মানুষের মাংস মানুষ খেয়েছিল। খিদের আগুন বড়ই যন্ত্রণাময়। আমাদের সর্পকুলেরও একইভাবে খিদে পায়। তবে তা খুবই সামান্য ,মানুষের মতো অত নয়। আমার স্বজাতিরা আমাকে গিলে খায় এটা ঘটনা তবে তা কিন্তু বিদ্বেষ থেকে নয়। আপনারা তো ধর্মের নামে, জাতপাতের নামে নিত্যদিন মারামারি কাটাকাটি করেন তার বেলা! খাদ্য খাদক সম্পর্কে আমাদের সর্পকুলদের মধ্যে তো দাঙ্গা লাগে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ মনুষ্যকূল আপনাদের বলছি, কৃষিকাজে এত কীটনাশক ব্যবহার করছেন পাশাপাশি আমাদের নিরাপদ থাকার জায়গাগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে যেভাবে বড় বড় অট্টালিকা গড়ে তুলছেন তাতে করে আমাদের সর্পকুলদের খাদ্য সহ নিরাপদ বাসস্থানের ঘাটতি দেখা দিচ্ছে। এমত পরিস্থিতিতে বাধ্য হয়েই আমাদের লোকালয়ে চলে আসতে হচ্ছে। উদ্বাস্তুদের মতোই খুঁজে বেড়াই একটু আশ্রয়স্থল।
যাইহোক শেষ করবো আর দুই একটি কথা বলে, বছরকে বিদায় জানাতে এত বাজি পটকা কোন আনন্দের ধারা বহন করে আনে জানি না বাপু। এখনো সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করে তুলতে পারেন নি যারা তাদের দিকে একটু আঙ্গুল তুলে বলুন না আর কতদিন আমাদের কামড়ে এই মনুষ্যকুল মারা যাবেন ? ক্যালেন্ডারের সাল তারিখটা শুধু বদলে গেছে বাকি কিন্তু সব কিন্তু একই আছে। বছরের শেষ দিনকে যতই ঝেঁটাপেটা করুন না কেন বছরের শেষ বলে কিন্তু কিছু নেই আবার তা ফিরে আসবে এবছরই। নতুন বছরের নতুন দিনের এক সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই সকালের খবরের কাগজটিতে চোখ বুলালেন। কি পড়েছেন তো? কি দেখলেন এই অভাগা দেশে বা আমাদের রাজ্যের কোনও এক গ্রামে মশারী বিহীন বিছানায় ঘুমিয়ে থাকার কারণে অপুষ্টিতে ভোগা মানুষের অজানা মৃত্যু! ওটা অজানা মৃত্যু নয় আমি ভুল করে রাতের বেলা ঘরে ঢুকে কামড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আপনারা যা করলেন, ওঝা গুনিন,ঝাড়ফুঁক তুকতাক, দীর্ঘ সময় নষ্ট করার পর অবশেষে হাসপাতাল। তারপর সব শেষ -এটাই আমাদের চিত্র। যাইহোক ভালো থাকবেন, শীত শেষে হয়তো আবার দেখা হবে। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
PrevPreviousমেডিকেল কলেজের আন্দোলন কি শিক্ষা দিল?
Nextসাবিত্রীবাই ফুলেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 No Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 No Comments

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

তোমার পূজারী যারা

September 23, 2026 No Comments

তোমার পূজারী যারা, প‍্যান্ডেল বেঁধে দিয়ে এখন গিয়েছে নিতে ঘরে বিশ্রাম। রোজকার রোজগারে ময়লা নোটের গায়ে লাগে যার ঘাম, সে তোমার ঠিক উপাসক। কদাচিত পেট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

সাম্প্রতিক পোস্ট

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

তোমার পূজারী যারা

Arya Tirtha September 23, 2026

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678822
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]