Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কৃমি সংক্রমণঃ হুক ওয়ার্ম বা বক্র কৃমি

IMG-20191204-WA0041
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • December 8, 2019
  • 8:29 am
  • No Comments
    আমাদের দেশের  অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা হলো কৃমি সংক্রমণ।
    কৃমি একপ্রকার পরজীবী, যা আমাদের দেহে বাস করে শরীরের থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এবং আমাদের শরীরের ক্ষতি সাধন করে।
     যে কোনো বয়সের মানুষ কৃমিতে আক্রান্ত হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। সারা পৃথিবীতেই শিশুদের পেটে বিভিন্ন ধরনের কৃমির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তবে শিশুদের বেশি হলেও একেবারে ছোট শিশু যেমন পাঁচ-ছয় মাস বয়স পর্যন্ত, যখন সে শুধু মায়ের বুকের দুধই পান করে, তখন সাধারণত কৃমি হয় না।
    মানুষের শরীরে সংক্রমণকারী বিভিন্ন ধরনের কৃমির মধ্যে লম্বা কৃমি (এসকারিস লুম্ব্রিকয়েডস), বক্র কৃমি বা হুক ওয়ার্ম (Hookworm), সুতা কৃমি, ট্রাইচুরিস ট্রাইচুরা, স্ট্রংগাইলয়েড স্টারকোরালিস ও ফিতা কৃমি অন্যতম।
আজ এখানে  বক্র কৃমি বা হুক ওয়ার্ম নিয়ে কিছু প্রয়োজনীয় কথা তুলে ধরলাম।
HookWorm বা বক্রকৃমি
    আমাদের দেশে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মূল কারণ হচ্ছে হুক ওয়ার্ম সংক্রমণ।
    এই পরজীবী গুলির বিজ্ঞানসম্মত নাম Ancylostoma duodenale বা Necator americanus। পূর্ণবয়স্ক একটি কৃমির দৈর্ঘ্য প্রায় ১ সেমি হয়। এগুলি মূলতঃ আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে এবং জেজুনামের উপরের অংশে থাকে। এরা ক্ষুদ্রান্ত্রে তার হুকের সাহায্যে রক্ত চোষে এবং রক্তের পুষ্টি উপাদান গ্রহণ করে বেঁচে থাকে।
    আমাদের শরীরে এই কৃমির প্রবেশ পদ্ধতি অন্যান্য সব কৃমির থেকে আলাদা । যখন কোন রোগী জলা জায়গায় এই কৃমির ডিমসহ মল ত্যাগ করে তখন সেই জায়গায় ৪৮ ঘন্টার মধ্যে ডিম ফুটে কৃমির বাচ্চা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই জায়গা দিয়ে যখন কোন মানুষ খালি পায়ে হেঁটে চলে বা হাত দিয়ে নাড়া চাড়া করে তখন বাচ্চা গুলি শরীরের চামড়া ভেদ করে তার শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করার পর  রক্তবাহী নালী (শিরা/উপশিরা) দিয়ে হৃদপিন্ডে পৌঁছায়। সেখান থেকে রক্তের সঙ্গে মিশে ফুসফুসে চলে যায়। ফুসফসের দেওয়াল ভেদ করে শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে। সেখান থেকে শ্বাসনালীর মধ্যে দিয়ে উপরে উঠে গলায় পৌঁছে খাদ্যনালী তে ঢুকে পড়ে। পাকস্থলী অতিক্রম করে ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে এবং জেজুনামের উপরের অংশে পৌঁছায় এবং পূর্ণতা লাভ করে। একবার সংক্রমণের পর পূর্ণাঙ্গ রূপ পেতে ৪-৭ সপ্তাহ সময় লাগে। সেখানে অন্ত্রের দেওয়াল থেকে হুকের মাধ্যমে রক্ত চোষে এবং ডিম পাড়ে।
রোগের উপসর্গ ও লক্ষণ
  বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তের শরীরে কোন উপসর্গ বা লক্ষণ থাকে না।
  হুক ওয়ার্ম পায়ের তলা দিয়ে শরীরে প্রবেশের সময়কালে পায়ের নীচে অ্যালার্জি জনিত ডার্মাটাইটিস (Ground itch) হতে পারে, ফলে সেখানে তীব্র চুলকানি সৃষ্টি হয়।
   ফুসফুসে প্রবেশ করার সময়ে ফুসফুসে প্রদাহের দরুন কাশি এবং সঙ্গে রক্ত মিশ্রিত কফও হতে পারে।
   ক্ষুদ্রান্ত্রে প্রবেশের পর বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি সমস্যা তৈরি করে।
   তবে সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হয় তা হলো আয়রন বা লোহার ঘাটতি জনিত রক্তাল্পতা (Iron Deficiency Anaemia)। ফলে শরীরে দুর্বলতা প্রকাশ পায়।
রোগনির্ণয়
  রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনের পরিমাণ কম এবং ইওসিনোফিল কোষের সংখ্যা বেশি (eosinophilia) পাওয়া যায়। এছাড়া মল পরীক্ষায় কৃমির ডিম পাওয়া যেতে পারে।
চিকিৎসা ও প্রতিরোধ
  পূর্ণবয়স্ক ব্যক্তির চিকিৎসার জন্য ট্যাবলেট অ্যালবেন্ডাজোল 400 mg সিঙ্গেল ডোজ দেওয়া হয়।  আর ২ বছরের বেশি বয়সী শিশুদেরকে জলের সাথে ট্যাবলেট গুলে বা সিরাপ হিসাবে অ্যালবেন্ডাজোল 400 mg সিঙ্গেল ডোজ দেওয়া হয়। তবে ডাক্তার প্রয়োজন মতো এই ওষুধ পুনরায় দিতে পারেন। আর রক্তাল্পতার জন্য আয়রন ট্যাবলেট খেতে হবে।
    প্রতিরোধের জন্য স্যানিটারি ল্যাট্রিন এর ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ।
    পরিবারের প্রত্যেক সদস্যকে খাবার তৈরি ও পরিবেশনের আগে এবং খাবার গ্রহণের আগে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। মল ত্যাগের পর ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
    চাষের জমিতে কাজ করার সময় পায়ে জুতো ব্যবহার করা উচিত।

 

PrevPreviousসন্তান আসতে দেরি হওয়া মানেই IVF-করা নয়
Nextস্কেবিস রোগNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

September 1, 2026 1 Comment

স্বাস্থ্যমন্ত্রী যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সত্যিই করতে চান, এই ঢপের স্কিম সব বন্ধ করুন। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পয়সা মারার এক অভিনব পন্থা।

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

সাম্প্রতিক পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

Dr. Subhanshu Pal September 1, 2026

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]