Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এত সাধারণ হয়ে থাকতেন কিভাবে আপনি?

IMG-20230705-WA0015
Piyali Dey Biswas

Piyali Dey Biswas

Journalist--Health worker
My Other Posts
  • July 6, 2023
  • 6:51 am
  • No Comments

‘মানুষ তার কাজের মধ্যে বাঁচে’। বেঁচে থাকে। মনে থেকে যায় আজীবন। ‘চেষ্টা কখনো বিফলে যায়না’। আর বিফলে গেলেই বা, কুছ পরোয়া নেহি, আবার চেষ্টা করব। এসব জানতাম! আপনাকে দেখেই প্রথম উপলদ্ধি, তারপর বিশ্বাস করতে শুরু করলাম। হয়তো একদিন এই জীবদ্দশায় শিখেও যাব এগুলো।

অনেককে একসঙ্গে নিয়ে এগিয়ে চলা, দ্রোহকাল পেরিয়ে বিকল্পের রাজনীতি, অনেক লড়াই, চেষ্টা, আবেগ -অপমান সামলে। দেশের প্রথম পেইন ইনস্টিটিউট তৈরীর মতো অসাধারণ একটি কাজ! এমন জীবনীশক্তি!! এত  সাধারণ কিভাবে থাকেন আপনি? পরের সাক্ষাৎকারের জন্য প্রশ্নটা বাঁচিয়ে রেখেছিলাম, প্রশ্নটা করা হলো না!!

শেখার জন্য খুব কম সময় পেয়েছিলাম। আগে, সাংবাদিকতা করার সময় টুকটাক দু-একবার কথা হয়েছে। ডক্টরস ডায়লগে বেশ কয়েকবার অনলাইন ইন্টারভিউ এ অনেকটা সময়। কিন্তু কাছ থেকে দেখেছি ‘ব্যথার পাহাড় ডিঙিয়ে’ বই করার পরিকল্পনার পর। মোটr নিউরন ডিজিস এ আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতার কারণে ডাক্তার সুব্রত গোস্বামীর দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে তা থেকে বইটি লেখা হয়েছিল। আমাদের হাতে সময় কম ছিল – কারণ সুব্রতদার সময় আরো দ্রুত কমছিল। হাঁটতে চলতে পারছিলেন না, স্বয়ংক্রিয় হুইল চেয়ারের ওপর নির্ভর করে অফিসের দায়িত্ব সামলাচ্ছিলেন, যদিও তা ভীষণ সাবলীল ভাবে। খাবার খেতে, কথা বলতে সমস্যা হচ্ছিল। প্রতিবার আমার মনে হতো কি সাংঘাতিক কঠিন জীবন! আর প্রতিবারই আপনি আমার সামনে আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিতেন। আপনাকে দেখে মনে হতো সবকিছু ঠিক আছে, কিছু হয়নি। কোথাও কিচ্ছুটি হয়নি তো! এত অসাধারণ হয়েও কিভাবে এত সাধারণ থাকতেন সুব্রতদা আপনি? প্রশ্নটা করা হয়নি। ধন্যবাদ ডাক্তার রাহুল মুখার্জিকে। যিনি আমাকে ডাক্তার গোস্বামীর বক্তব্যের অনুলিখন করার সুযোগ দিয়েছিলেন। ধন্যবাদ আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড পুণ্যব্রত গুণকেও, যার সংস্পর্শে এসে আমি জনসাস্থ্যের কাজে আগ্রহ পাই। আপনার মত চিকিৎসকদের সংস্পর্শে আসি।

যাই হোক, ‘ব্যথার পাহাড় ডিঙিয়ে’ বইয়ের জন্য ইন্টারভিউ করার সময় প্রতিবার অবাক হয়ে ফিরতাম, টেবিলের ওপারের মানুষটাকে ধরতে চাইতাম – বুঝতে চাইতাম। অল্প কথায়, কখনো দীর্ঘ আলোচনায় কাজ গড়াতো। আমাদের বইয়ের বিষয়বস্তু ছিল ওনার পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তৈরি করার লড়াইএর সময় টুকু। তবুও বিন্দুর মধ্যে সিন্ধুর আভাস দিতে খুটিয়ে জানতে চেয়েছি ওনাকে। সেই চেষ্টায় ওপারের মানুষটা প্রতিবারই একরাশ বিস্ময়ের সামনে দাঁড় করিয়ে দিতেন আমায়। কাছ থেকে অনেক সংগঠক দেখেছি, প্রতিবাদী নেতা দেখেছি, জনদরদি চিকিৎসক দেখেছি, দুঁদে এডমিনিস্ট্রেটর দেখেছি, কিন্তু সুব্রত গোস্বামী আর দেখিনি। আমার বারবার মনে হতো, খুব সহজে কঠিনকেও খুব সহজ করে দিতে পারতেন আপনি। নৈলে মৃত্যুও এত সহজ হয়ে গিয়েছিল!! প্রশ্নটা ওটাই, এতসব হয়েও এত সাধারণ থাকতেন কিভাবে আপনি?

PrevPreviousটাকোদাকে আমি খুবই ভালো করে চিনতাম না
Nextযে জীবন প্রাণের থেকে বড়Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

গান ও শ্লোগান

April 14, 2026 No Comments

অরুণোদয়ের মৃত্যুর পর এটাই আমার এই সম্বন্ধে প্রথম এবং সম্ভবত শেষ পোস্ট। আমি মুর্শিদাবাদে ছেলেবেলা কাটানো এক মানুষ। কোনও শহরে নয়। বেশ প্রত্যন্ত গ্রামে। থাকতাম

জাদুকর

April 13, 2026 No Comments

ডাক্তার ব্যাপারটায় বেশ একটা আলাদা ওজন আছে। দিন যত গড়ায়, যত রোগী দেখি, আমার মধ্যে একটা ডাক্তার ডাক্তার ভাব চলে আসে। কথাবার্তায়, চলাফেরায়, এমনকি চিন্তাভাবনাতেও।

৯ এপ্রিল ২০২৬।। বিচারহীন ২০ মাসেও বিচারের দাবী

April 13, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

গান ও শ্লোগান

Dr. Arunachal Datta Choudhury April 14, 2026

জাদুকর

Dr. Aindril Bhowmik April 13, 2026

৯ এপ্রিল ২০২৬।। বিচারহীন ২০ মাসেও বিচারের দাবী

Abhaya Mancha April 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617675
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]