Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিপিনবাবুর বিপদ

IMG-20200301-WA0055
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • March 12, 2020
  • 6:46 am
  • One Comment

বিপিনবিহারী বোস বিষ্ণুপুর থানার বড়বাবু। অত্যন্ত রাশভারী মেজাজের কারণে সবাই তাঁকে বেশ সমীহ করে চলে। কিন্তু প্রায় একবছর হল তিনি বড্ড সমস্যায় পড়েছেন।

তাঁর বয়স যখন দশ বছর তখন তাঁর বাবা মারা যান “আলসারেটিভ কোলাইটিস” নামক এক রোগে। গত একবছর ধরে বিপিনবাবুরও খালি ভয় হচ্ছে তাঁরও যদি ঐ রোগ দেখা দেয়। তাই সামান্য পেট ব্যথা হলেই তিনি ডাক্তারের কাছে ছোটেন।তিনি শুনেছেন শাকসবজি খেলে নাকি এই রোগ হবার সম্ভাবনা কমে। তাই তিনি এখন খালি শাক- সবজি খান, মাছ-মাংস খাওয়া একদম বন্ধ করে দিয়েছেন। গত একবছরে পেট ব্যথা নিয়ে তিনি পাড়ার হারান ডাক্তারের কাছে প্রায় বার দশেক গেছেন। উদ্দেশ্য একটাই- হারানবাবুর মুখ থেকে শোনা যে পেটব্যথার পিছনে কোন মারাত্মক কারণ লুকিয়ে নেই। শেষের দিকে হারান ডাক্তার তাঁকে দেখলেই বিরক্ত হয়ে উঠতেন এবং একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বলেছিলেন।

হয়েছে পেটের সমস্যা- তার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাবার যে কি দরকার তা বিপিনবাবুর বোধগম্য হয় নি। তাই তারপর তিনি ডাক্তার পরিবর্তন করেছেন। জেনারেল ফিজিসিয়ান, মেডিসিন বিশেষজ্ঞ, গ্যাস্ট্রএন্টেরলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ সবার কাছেই তিনি ছুটে গেছেন। নিজের শহরে, কলকাতায়, কখনও বা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালে গিয়ে চেক আপ করিয়েছেন।রক্তের পরীক্ষা নিরীক্ষা, পেটের ইউ এস জি, এন্ডোস্কোপি,কোলনস্কোপি হয়েছে অনেক বার- যদিও খারাপ কিছু ধরা পড়েনি। কিন্তু তাঁর খালি মনে হচ্ছে তাঁর হয় “আলসারেটিভ কোলাইটিস” না হলে ক্যান্সার কিছু একটা খুব খারাপ রকমের রোগ হয়েছে। তাঁর আর চাকরীতে মন নেই।

সারাদিন থানায় উদাস হয়ে বসে থাকেন। আরো একটা ব্যাপার হল সমস্ত ডাক্তারবাবুই কিছু না কিছু ওষুধ দিচ্ছেন- কিন্ত বিপিনবাবু নেট ঘেঁটে ওষুধের সাইড-এফেক্ট পড়ে ভয় পেয়ে গিয়ে ওষুধ গুলিও ঠিকমত খাচ্ছেন না। পেটের ব্যামো তাঁকে যতটা কাবু করেছে, তার চেয়ে বেশী তাঁর মনে চিন্তা যে রোগটা ঠিকমত ধরা পড়ছে না কেন। শেষ পর্যন্ত সাউথ ইন্ডিয়ার এক বিখ্যাত হাসপাতালের এক বিখ্যাত ডাক্তারবাবু যখন তাঁকে আবার সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বললেন, তখন তিনি ভাবলেন একবার সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে দেখাই যাক।

সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু সমস্ত শুনে বললেন বিপিনবাবুর সমস্যার নাম “হাইপোকন্ড্রিয়াসিস“।

উপরোক্ত গল্পের সব চরিত্র কাল্পনিক হলেও বিপিনবাবুর মত সমস্যায় পড়া প্রচুর লোকজন আমাদের চার পাশেই আছেন। চলুন তাহলে দেখা যাক হাইপোকন্ড্রিয়াসিস রোগটি কী?

আমরা সিনেমা, সিরিয়ালে অনেক সময় দেখি যুদ্ধক্ষেত্রে কোন সৈনিক তাঁর শরীরের বিভিন্ন অংশে বারবার গুলি খাওয়ার পরেও যুদ্ধ করে যাচ্ছেন। ব্যাপারটা হয়তো অতি নাটকীয়। কিন্তু এটাও সত্যি যে মানসিক দৃঢ়তা বেড়ে গেলে শারীরিক ব্যথা, বেদনা অনেক কম অনুভূত হয়।মানসিক ও শারীরিক সমস্যা অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকার কারণে উভয়েই উভয়কে প্রভাবিত করে।শুধু তাই নয় ,মানসিক সমস্যার বহিঃপ্রকাশ অনেক সময় হয় শারীরিক সমস্যা দিয়েও।

“হাইপোকন্ড্রিয়াসিস” নামক রোগে রোগী সামান্য বা সাধারণ কোন শারীরিক সমস্যাকে খুব ভয়ঙ্কর কোন রোগের লক্ষণ হিসাবে দেখেন। যেমন সামান্য পেট ব্যথাকে তিনি ভাবেন পাকস্থলী বা অন্ত্রের কোন মারাত্মক রোগ না হলে ক্যান্সার, মাথা ব্যথা হলেই ভাবেন মাথার মধ্যে টিউমার তৈরী হয়েছে ইত্যাদি। তিনি অনেক চিকিৎসকের পরামর্শ নেন, প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা করেন, অনেক সময় চিকিৎসককে অহেতুক পরীক্ষানিরীক্ষা লিখে দেবার জন্য পীড়াপীড়ি করেন।যদিও কোন পরীক্ষাতেই খারাপ কিছু ধরা পড়ে না।

যদিও রিপোর্ট খারাপ না হওয়ায় এরপর রোগীর আশ্বস্ত হওয়া উচিত ছিল, তার বদলে ওই রোগী ভাবেন তাঁর রোগটি বোধ হয় ঠিকমত ধরা পড়ছে না। ডাক্তারবাবুরা যতই বোঝান যে তাঁর আসল রোগ হচ্ছে- রোগ নিয়ে অতিরিক্ত চিন্তা, তা তাঁর বোধগম্য হয় না। রোগের লক্ষণ কমানোর জন্য চিকিৎসক ওষুধ দিলে সেই ওষুধ দিলেও রোগী অনিয়মিত ভাবে সেগুলি খান। রোগের উপশম অপেক্ষা রোগের কারণ খুঁজে বের করাই রোগীর মূল উদ্দেশ্য হয়ে ওঠে।

এই রোগ সাধারণত ২০ বছর থেকে ৩৫ বছর বয়স্কদের মধ্যে প্রথম দেখা দেয়। এই রোগ মহিলা ও পুরুষ উভয়েরই হবার সম্ভাবনা সমান। প্রাত্যহিক জীবনে অতিরিক্ত চিন্তা এই রোগের প্রবণতাকে বাড়িয়ে দেয়। এই রোগে আক্রান্তদের মধ্যে মানসিক অবসাদ, উদ্বিগ্নতা, শুচিবাই, ইত্যাদি সমস্যা খুব বেশী করে দেখা যায়।

এই জাতীয় সমস্যা দেখা গেলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। রোগ সম্বন্ধে উপযুক্ত জ্ঞানলাভ, চাপ কমানোর বিভিন্ন পদ্ধতি ও উপযুক্ত ওষুধের মাধ্যমে এই রোগের সঠিক চিকিৎসা সম্ভব।

PrevPreviousরোগটার নাম হাঁপানি
NextSatya Sivaraman speaks on Corona Virus EpidemicNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sanjay Ganguly
Sanjay Ganguly
6 years ago

I want to consult about this matter as I have a patient like this

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672476
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]