Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উবুন্টু

IMG_20220708_000459
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 8, 2022
  • 7:41 am
  • No Comments

একটা গল্প শোনানোর আগে একটু তথ্য দেবো। ‘উবুন্টু’ শব্দটার মানে কি জানতে চাইলে বেশিরভাগই উত্তর দেবেন যে ওটা কম্পিউটার চালানোর জন্য লাইন্যক্স অপারেটিং সিস্টেমের একটা ভার্সন। কথাটা ঠিক। কিন্তু উবুন্টু শব্দটার তাৎপর্য তার থেকেও বেশি।

এই উবুন্টু শব্দটা ‘এনগুনি’ ভাষার। দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, জিম্বাবুয়েতে প্রচলিত পরস্পরের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কিছু বান্টু ভাষা যেমন হোসা, জুলু, এনডেবেলে, সোয়াতি ইত্যাদি এই এনগুনি ভাষার অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের নেতা আর্চ বিশপ ডেসমন্ড টুটু তাঁর লেখা ‘নো ফিউচার উইদাউট ফর গিভনেস’ বইটিতে এই জটিল দার্শনিক প্রাচীন আফ্রিকান ঐতিহ্যবাহী শব্দটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। অক্ষম ইংরেজি অনুবাদে এমনটা দাঁড়ায়, “I am because we are.”

তথ্য অনেক হল, এবার গল্পে আসা যাক। গল্পটা অনেকটা এই রকম যে এক নৃতত্ত্ববিদ একবার আফ্রিকার উপজাতিদের ছোট বাচ্চা ছেলেপুলেদের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেন। বাচ্চাগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে কয়েকশ ফুট দূরে গাছের তলায় এক ঝুড়ি ভর্তি মিষ্টি রাখলেন। বেসিক্যালি একটা দৌড় প্রতিযোগিতা। যে প্রথম হবে সে ওই প্রাইজটা পাবে। ওই বিজ্ঞানী ভদ্রলোক যথারীতি ‘রেডি স্টেডি গো’ বলে দিয়ে দৌড়টা শুরু করালেন। তাঁর জন্য একটা বিরাট চমক অপেক্ষা করছিল।

তিনি হতবাক হয়ে দেখলেন, বাচ্চাগুলো দৌড় শুরু করেছে ঠিকই কিন্তু ওরা একজন আরেকজনের হাত ধরে সবাই একসাথে দৌড়াচ্ছে। সবাই একসাথেই দৌড় শেষও করে।

হতভম্ব ভাবটা কাটিয়ে বিজ্ঞানী ওদের কাছে গিয়ে জানতে চান ওরা এমনটা করলো কেন। “উবুন্টু”, বাচ্ছাগুলো সমস্বরে বলে ওঠে, “বাকিরা সবাই দুঃখ পেলে আমাদের একজন কি করে খুশি হতে পারে স্যার।”

চারদিকের এই ইঁদুর দৌড় দেখে দেখে ক্লান্ত হয়ে পড়লে খুব ইচ্ছে করে আফ্রিকার সেই তারাভরা আকাশের নিচে বাচ্ছাগুলোর কাছে ফিরে যেতে। কালো কালো মুখে ঝকঝকে আলোর হাসি নিয়ে ওরা সেই মিঠাই এর ঝুড়ির ওপর ঝাঁপিয়ে পরেছে। একে অন্যের হাতে তুলে দিচ্ছে মূল্যবান প্রাইজ। কে বলে, “এ স্বাদের ভাগ হবে না”?

PrevPreviousনিঃসঙ্গ বার্ধক্যের অপেক্ষায়
Nextআজি এ বসন্তেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

May 11, 2026 No Comments

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবেঃ হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য-শিক্ষা

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

সাম্প্রতিক পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

Doctors' Dialogue May 11, 2026

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621611
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]