Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি যে ভুলতে চাই না

FB_IMG_1687310518863
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • June 22, 2023
  • 7:52 am
  • No Comments
  • কথা হয়েছিল ঘাসে বসে। কথা হয়েছিল কপালের কুঞ্চনে তিরতিরানি আর গোঁফের জায়গায় গুড়িগুড়ি স্বেদবিন্দুদের, বাম হাতের উল্টো পিঠে সপাট মুছে-টুছে নিয়েটিয়ে। কথা হয়েছিল সর্বসম্মতে এমত–
    ” দাঁড়ান না, দাঁড়ান! বাংলা ভাষা কাঁপিয়ে দেব আমরা! আপনি আমি আর দিয়া, বাঘের মতো! তিনজনে।”

মেসেঞ্জারে-গ্রূপ গড়ে নিয়ে তাই গল্প আর আড্ডা হতো প্রায়ই। একজন, আমাদের তিনজনের মধ্যে একজন… বিদেশে থাকেন কিনা! ফোনের নম্বর পাল্টে যায় তাই তাঁর। প্রায়ই। অগত্যা, ওই মেসেঞ্জার গ্রূপ। যেখানে, মুহুর্মুহু লেখা আদান প্রদান, ” মেইল চেক করেন না কেন, আপনাকে চিঠি লিখছি যে!”

এইসব হত টতো।

প্রথম বই প্রকাশ হয়েছিল একসাথে, তিনজনেরই। পারস্পরিক–” উফফ আপনার বইয়ের ফার্স্ট কপি আমি কিনেছি। নিন। সই দিন। অটোগ্রাফ”

হ্যাঁ জানি, এলোমেলো হয়ে যাচ্ছে লেখাটা! কীই করতে পারি আমি আর! কত ঝগড়া হলো! কত আড্ডা। কোভিড যখন এলো, আর আমি চরম একাকী অবসাদে, সেই সময়ে বিনা প্রয়োজনে যোগাযোগ যে দুই জন করত, তাঁদের একজন আপনি। অন্যজন কে, তিনি নিজেও জানেন! জানেন তো শ্রীজাতা! তিনজনের তিনটে শেষ প্রকাশিত বই– ‘চাঁদের সিঁড়ি’, ‘জলপাই নিরুদ্দেশ’, আর ‘আত্মহত্যার সম্পূর্ণ বিবরণী’।

মিল নেই! হ্যাঁহ! বলুন! বলুন তো!

আচ্ছা ধরা যাক মিল নেই। তাহলে প্ৰথম বই! আমাদের? ‘ স্বপ্নবেলায়’, ‘রেড ভেলভেট’, ‘ ট্র্যাপিজ রমণী’।

মিল পাচ্ছেন না! লালচে স্বপ্নের জন্য ট্র্যাপিজে ঝুলেও, টিঁকে থাকছি আমরা! পাচ্ছেন না! মিল! এইবার!

সেসব যাক। বাঘের মতো বাংলা সাহিত্য দাপিয়ে বেড়াব বলে বাওয়াল দিয়েছিল যারা, তারা একসাথে থামিয়ে দিল লেখা! একসাথে।

সেসব যদিও বিবেচ্য নয়। বিবেচ্য এইটাই যে I am fucking sick and tired of crying.

আজ বছর পনেরো হলো ডাক্তারি করছি, লাশ ফাস মৃত্য এসব দেখেছি কত। কিন্তু আজ এই ভোর রাতে আর পারছি না মাইরি! অথচ নাইট চলছে। ইমারজেন্সি। রোগী আসছে। ক্লিষ্ট। এবং পারছি না। চোখ জ্বলে যাচ্ছে। জলে।

জানেন মাইরি, জানেন, আজ যখন বাড়ি ফিরছিলাম মিনিট দশেক আগে, জলপাইগুড়ি শহর ভেসে যাচ্ছে জলে। একাধিক রাস্তা বন্ধ। এবং আমি সেই মুহূর্তে ভাবছি– ইস, প্যান্ট ভিজে যাচ্ছে, ইস, যদি বাড়ি না ফিরতে পারি!

ঠিক সেই মুহূর্তেই মনে হলো, এই এত শোকের মাঝেও আমি নিজের সামান্যতম সুখের কথাই ভাবছি! এবং এটাই জীবন। যে জীবন ছাড়তে হলে …।

আমি ক্লাস সিক্সে প্রথম আত্মহত্যার চেষ্টা করি। সাবান খেয়ে। ব্যাকরণ সিংয়ের দাদা সাবান খেয়ে মরে গিয়েছিল, তাই।

হিরাইথ hiraeth,
যা বাস্তবে নেই, যা হয়না, হয়নি কোনোদিন, তার জন্য আছাড়ি পিছাড়ি প্রচেষ্টা।

সেখানে তলিয়ে গেলেন কেন! দিন পাঁচেক আগেও কথা হয়নি! বলুন তো! হয়নি!

” যা খুশি হোক, টিকে থাকুন( নাকি টিঁকে! এই চন্দ্রবিন্দু বানানরীতি নিয়েও রাতভোর/ রাতভর তর্ক)।”

তো তাই, টিকে/টিঁকে যদ্দিন আছেন, ততদিন কিছু মানুষ হয়ত একটু উপকার পাবে! গর্বের সাথে ভাবুন না। ভাবুন। ভাবতে শিখুন– এই দুনিয়াতে আমার আপনার মতো মানুষের প্রয়োজন । খুব প্রয়োজন। ”

হয়নি এসব কথা! হ্যাঁ! হয়নি? হয়নি? হয়নি ? হয়নি?
Then?

আমি যে এই লেখা লিখলাম, এটা হয়ত আমাদের মধ্যে তৃতীয়জনের ভালো লাগলো না। তো সেই তৃতীয়কেই বলি, আমি মাইরি পারছি না! পারছি না। মাইরি। উনি তো বলেছিলনই… আপনিও বলেছিলেন মনে আছে তো!– “লেখার কাছাকাছি থাকুন”

বলেননি! আপনারা! বলুন!

কথা বলুন। কথা বলুন। কথা বলুন। সব্বাই। সব উগরে দিন। কিন্তু বেঁচে থাকুন প্লিজ!

প্লিজ নাঃ!, প্লিজ…
থাকুন। বেঁচে!

হাত জোড় করছি। পায়ে পড়ি। আপনাদের। বেঁচে থাকুন না! প্লিজ প্লিজ প্লিজ।

আর শুনুন, ওহে চলে যাওয়া বিশ্বাসঘাতক, শুনুন কান দিয়ে, আপনি বলেছিলেন, আপনিই খোদ বলেছিলেন আমাকে,” খামোখা লিখবেন না।”

আমি খামোখা লিখিনি। বিশ্বাস করুন। এই যে অঝোর কাঁদছি, সেই কান্নার দোহাই, খামোখা না।

শব্দ আমাদের একমাত্র আশ্রয়। বাক্য…আমাদের একমাত্র কবচ কুন্ডল।

শুধু… কী করে ভুলি বলুন তো, আমার সবচাইতে দরকারের দিনে আপনিই খোঁজ নিয়েছিলেন রোজ।

আর আমি খোঁজ করব বলেও ….করিনি। সাত দিন হয়ে গেল আজ।

এই যে এত লেখা রয়ে গেল আপনার…রয়ে গেল আমার কাছে… এই ভার বহন করব কী রূপে!

(আমি আর না লিখে পারছিলাম না। আমার ফেসবুকে আহা উহু কুড়িয়ে খ্যাত হওয়ার কোনো ইচ্ছে নেই।

লিখলাম, কারন না লিখলে মরে যেতাম। মরে যেত আমার রোগীরা। যাদের মনোযোগ দিয়ে দেখতে পারছি না খবর শোনা ইস্তক।

এবং
আমি পোস্ট করতাম না। লিখলেও।

করলাম। একটাই কারন। আমি ভুলতে দেখেছি। সব্বাই সব ভুলে যায়। দশ দিন, দশ মাস বা দশ বছর লাগে ম্যাক্সিমাম। ভুলতে হলে।
কিন্তু আমি যে আমি ভুলতে চাই না। আমি ফেসবুক মেমোরিজ এ দেখতে চাই এই পোস্ট। আমৃত্যু।
আঘাত করতে চাই, নিজেকেই যে, আমি
আমি ফোন করিনি।)

ক্ষমা করবেন শ্রীজাতা। আমি মাইরি পারছি না আর। পারছি না।
রোগী দেখতে পারছি না তো! It’s fucking disgusting.

PrevPreviousএকজন উদীয়মান ওসির গল্প
Nextশিশির বিন্দু- ৫ মহিউদ্দিন শেখের বিবিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661972
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]