Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অলীক বসন্ত

FB_IMG_1708347428515~2
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • February 21, 2024
  • 8:31 am
  • No Comments

ঐ যে ভিক্টোরিয়ার বাগানের উল্টোদিকের মাঠে জলফোয়ারার সামনে সুন্দরী কেশবতীর সরু সিঁথির মতো পায়েচলা পথ গিয়েছে, তার দু’ধারে কেয়ারি করা অজানা গাছে অচেনা ফুল ফুটেছে — নাজুক বেগনীরঙা পুষ্পগুচ্ছ, আমি তার নাম জানি না।

না-ই বা চিনলাম, ভাল লাগতে তো বাধা নেই। মানুষকে না চিনেই তার উপর অহৈতুকী প্রীতি জন্মাতে পারে যখন, এ তো নিষ্পাপ ফুল!

রোদ্দুরের তাপ এখন মিঠে থেকে কড়া হচ্ছে, নাগরিক কপালে জমছে অনাহূত স্বেদবিন্দু — চরিত্রহীন ফাল্গুনী বাতাসের চোরা ঘূর্ণির টানে সাকিন হারাচ্ছে রুদ্রপলাশের বেহায়া পাপড়িরা। এভাবেই বসন্ত আসে আমার নিষ্করুণ শহরে। এসে জিরোয় না এতটুকুও। এতবড় শহরবাড়িতে তার দু’দন্ড বসে হাঁপ ছাড়ার ফাঁক নেই কোথাও।
তাই কোকিলের মন উচাটন করা ডাক, আমের বোলের মাতাল করা সুবাস, দোলপূর্ণিমার চরাচর ভাসিয়ে দেওয়া কাকজ্যোৎস্না — কিছুই জোটে না এই কংক্রিটের শক্তিপীঠে। এখানে হিজলগাছ নেই, নেই ধানসিঁড়ি নদী, খ্যাপা বাউল একতারাতে তান তোলে না সোনাঝুরির বনে। এখানে আকাশের উঠোনে দন্ডি কাটে না কোনো সোনালি ডানার চিল, অবনীরা বাড়ি থাকে না মোটে, সারাদিন দুনিয়াদারি করে বেড়ায় শহরের হাটে বাজারে।

তবু, বসন্ত আসে। লক্ষ্মীছাড়া চালচুলোহীন হাঘরের মতো ভবঘুরে বসন্ত ঠিক আসে প্রত্যেক বছর।

ঐ যে একজনের শতছিন্ন জামাটি এলেবেলে সেফটিপিন দিয়ে আটকানো পিঠের কাছে, আর অন্যজনের অবাধ্য হাফপেন্টুল খসে পড়তে চাইছে হাঁটুর নিচে —
জটপাকানো তামাটে চুল আর নোংরা, ফাটা গালের মাঝে আশ্চর্য উজ্জ্বল, খুশিয়াল দু’জোড়া চোখ, সঙ্গে হলদেটে দাঁতের রিনরিনে অনাবিল হাসি —
হঠাৎই ধূসর ফুটপাথের কঠিন পাথুরে বুকে ছিটকে এসে পড়ে একমুঠো গোলাপি আবির। তারপর দখিনা হাওয়ার সওয়ার হয়ে রেণুরেণু ছড়িয়ে যায় শহরময়।

আমিও রঙ খেলতে নামি। অলস আখর বিন্যাসে, মধুর শব্দ চয়নে, অলীক এক বসন্ত বসন্ত খেলা।

(৫ই এপ্রিল ২০২২ techtouchtalk ই ম্যাগাজিনে প্রকাশিত)

PrevPreviousসাধারণের গল্প ৬ ভালোবাসা
Nextযে সাক্ষাতে প্রেম হয় নি…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 No Comments

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

সাম্প্রতিক পোস্ট

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654123
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]