Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অবিনশ্বর

Screenshot_2023-01-14-23-57-40-70_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • January 20, 2023
  • 6:18 am
  • No Comments

পিঁপড়েরা আসার কথা। এসেওছিল।

অবিনাশ মিত্র বিলেত ফেরত। পাগল কিম্বা বাতিল বিজ্ঞানী। বয়স্ক। একলা মানুষ। আমাদের কেউ কেউ তাঁকে পিঁপড়েদের সঙ্গে কথা বলতে শুনেছি। পাড়ার রেজিস্টার্ড বেকার আমরা, ক্লাবে ক্যারাম পেটাই। খুব পিঁপড়ে হয়েছে ক্লাবঘরে। মাঝে মধ্যে দুঃখ করে বলতেন, “মানুষেরা কী বোকা। এলিয়েনদের সঙ্গে কথা বলতে চায় রেডিও সিগন্যালে পাঁয়তারা মিশিয়ে। অথচ এই গ্রহেরই সমাজবিজ্ঞানী পিঁপড়েদের সাথে আলাপ জমাতে পারল না।”

নিজেদের মধ্যে চোখ মটকে বলতাম, “আপনি পেরেছেন?”

উদাস উত্তর দিতেন, “নইলে ঘণ্টার পর ঘণ্টা ওদের সাথে গপ্পো করি কীভাবে?”

“পিঁপড়েদের ভাষা শিখেছেন বুঝি?”

ঠাট্টাটুকুকে পাত্তা না দিয়ে বলতেন, “মগজের ভাষা পড়তে পারলে অন্য ভাষা লাগে না হে।”

পড়াশুনো জানা টুকাই বলত, “ইয়ে, টেলিপ্যাথি? শুনেছিলাম যে ওদের বেলা ফেরোমন?”

রেগে যেতেন। “কেন, বেচারিদের কি মগজ নেই, না তার ভাষা থাকতে নেই?”

“আমাদের শেখাবেন?”

“আমার সব স্মৃতি মরার সময় ওদেরকে দিয়ে যাব। আমি অবিনাশ, অবিনশ্বর। ওদের কাছ থেকে সবটুকু জেনে নিও।”

টুকাইটা মহা ত্যাঁদড়। “আপনার এত বড়ো ব্রেন, ওই পুঁচকে পিঁপড়ের মাথার এতটা আঁটবে?”

আশ্বস্ত করতেন, “ওয়ান টিবি মেমারি অনেক পেন ড্রাইভে ভাগ ভাগ করে ভরে রাখা যায়। তেমনই অনেকের মাথায় দিয়ে যাব। ওরা রাজি হয়েছে।”

সেই অবিনাশের অসুখ করল মস্ত। আমরাই হাসপাতালে ভর্তি করালাম।

ডাক্তার বলল, “ক্যান্সার, লাস্ট স্টেজ। যে ক’দিন আছে বাড়িতেই সেবাযত্ন কোরো।”

বাড়ির লোক বলতে অনাত্মীয় আমরা ক’জন। অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। খালি বিড়বিড় করে ঠোঁট নাড়তেন। জড়ানো গলায় প্রলাপ, ‘পিঁপড়েরা আসবে।’

আমরাও জানতাম পিঁপড়ে আসবে। মড়ার গন্ধে গন্ধে পিঁপড়ে আসে।

তারা কিন্তু এল অবিনাশ মারা যাবার আগেই। পাড়ার ডাক্তার জবাব দিয়ে বেরিয়ে যাবার পরই পিঁপড়েরা এল। লাল কালো মখমলের ঢেউ, খোলা দরজা জানালা, অসংখ্য ছিদ্রপথে তারা ভিড় করে এল। অবিনাশের চারপাশে। সারিবদ্ধ। ওই জীবন্ত লাল কালো মখমল স্থির নয়। স্পন্দমান। পুরনোরা কিছুক্ষণ স্থির থেকে যেদিক দিয়ে এসেছিল সেই রাস্তায় ফিরে যাচ্ছিল। নতুনেরা আসছিল শূন্যস্থানে। এমনিভাবে পুরো একটা দিন অবিনাশ পড়ে রইলেন পিঁপড়ে-সমুদ্রে। একসময় তারা সবাই ফিরে গেল।শ্বাস ঘন হল ক্রমশ। এত কষ্ট, অচেতন অবিনাশের ঠোঁটে কিন্তু পরম নিশ্চিন্তির হাসি। শ্বাসটুকুও বন্ধ হল একসময়।

অবিনাশ চলে গেলেন।

টুকাই বলেছে, “আসলে যাননি। স্মৃতি ট্রান্সফার করে গেছেন যাবার আগে। ছোটো ছোটো টুকরোয়। পিঁপড়েদের ছোটো ছোটো মগজে।”

আমরা ক্লাবঘরে ক্যারাম খেলার সময় পিঁপড়ে দেখলে আর আগের মতো টিপে মারি না। ওরা সবাই একসঙ্গে এখন অবিনাশ।

PrevPreviousহাইপোগ্লাইসিমিয়া
Nextজয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর আহবানে এনআরএস চলুন।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

সাম্প্রতিক পোস্ট

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620458
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]