Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিকিৎসকের স্বর্গে- ২

385251085_7035210376513788_5223918425113137047_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 3, 2023
  • 7:25 am
  • No Comments
স্বর্গের দ্বাররক্ষক অসিত ডাক্তারের পথ রুদ্ধ করিল। অবশ্য তাহা অনাদিকালের অভ্যাসবশে। চিত্রগুপ্তের কম্পিউটার হইতে সিগন্যাল না আসিলে আধুনিক স্বর্গের স্বয়ংক্রিয় দ্বার উন্মুক্ত হয় না।
মান্ধাতার আমলে চিত্রগুপ্ত লাল চামড়ায় বাঁধানো মোটা খাতায় হিসেব রাখিতেন। তাঁহার বিরাট অফিসে বহু কর্মচারী রাখিতে হইত। তথাপি অনেক ভুলচুক হইত। অকারনে বিধাতাকে অনেক জটিল সমস্যার সম্মুখীন হইতে হইত। যেমন যমদূতগণ বাগবাজারের অনাদিনাথ গাঙ্গুলীর বদলে বাঁকুড়ার অনাদিনাথ গাঙ্গুলী কে লইয়া আসিত।
পরলোকের পরিসর লক্ষ লক্ষ আলোকবর্ষ হইলেও স্বর্গের পরিসর সীমিত। সেখানে কেবল সীমিত সংখ্যক আত্মার স্থান সংকুলান হয়। একজন অতিরিক্ত ব্যক্তি হঠাৎ করিয়া স্বর্গে আসিয়া পড়িলে চরম সমস্যা।
এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। উহার সফল প্রয়োগে সেইসব সমস্যা মিটিয়াছে। শুধু তাহাই নহে, চিত্রগুপ্তের প্রাসাদোপম অফিস একখানি ক্ষুদ্র প্রকোষ্ঠে পরিণত হুইয়াছে। তাহাতে শত শত কর্মচারীর আর প্রয়োজন নাই। আজকাল তাহারা কর্মহীন হইয়া কেহ পরলোকে নানান দুষ্কর্মে লিপ্ত আছে, কেহ বা পরিযায়ী শ্রমিক হইয়া অন্য মহাবিশ্বে জন খাটিতে চলিয়া গিয়াছে।
চিত্রগুপ্তের অফিসে আসিয়া ডাক্তার অসিত বরণ বসু-র হাবভাব এবং গরিমা মুহূর্তে অন্তর্হিত হইল। কাউন্টারের সম্মুখে লম্বা লাইন। অন্য সকল সাধারণের সহিত তাঁহাকেও লাইনে দাঁড়াইতে হইল। এখানে প্রক্সি দেওয়ার ব্যবস্থা নাই। আপনার এন্ট্রি আপনাকেই করাইতে হইবে।
অফিসে যে কয়েকজন কর্মচারী ছিল, ডাক্তার দেখিয়াই তাহাদের হাঁটুর ব্যথা, গলা বুক জ্বালা, মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা ইত্যাদি হঠাৎ বাড়িয়া উঠিল। বিনা পারিশ্রমিকে ডাক্তার দেখাইতে পারিলে কে না খুশী হয়। কেহ এমনকি তাহার মাসতুতো শালীর ঋতুস্রাবের সমস্যার প্রেসক্রিপশন অবধি করাইয়া লইল।
লাইনে দাঁড়ানো কোনোদিন অসিত ডাক্তারের অভ্যাস নাই। গৃহের প্রাত্যহিক বাজারঘাট হয় গৃহিণী, নতুবা পরিচারক বা ড্রাইভার করিয়া থাকে। পেট্রলের দাম ব্যতিরেকে অন্য কোনো ভোগ্যবস্তুর দাম তাহার জ্ঞানের সীমানার বাইরে।
গাড়ী হইতে নামিয়া তিনি হাসপাতালে প্রবেশ করেন। রাত্রে কর্ম অবসানে গাড়ীর পিছনের আসনে নিদ্রামগ্ন হইয়া বাড়ীতে ফেরেন। ছাত্রাবস্থায় লোকাল ট্রেনে ঝুলিতে ঝুলিতে কলেজে যাতায়াত করিতে হইত ঠিকই- কিন্তু সে সমস্ত প্রায় গতজন্মের গল্পকথা।
সকলকে খুশী করিয়া নির্ধারিত সময়ের দশ মিনিট পরে অসিত ডাক্তার বিধাতার সম্মুখে উপস্থিত হইল। বিধাতা প্রশ্ন করিলেন ‘তোমার এত দেরী কেন?’
(ক্রমশঃ)
PrevPreviousবুকে লাগাতার চাপ দিয়ে হার্টকে আবার সচল করুন।।
Nextনোবেল পুরস্কারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

March 16, 2026 No Comments

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

March 16, 2026 No Comments

মার্চ ১৩, ২০২৬ সারা ভারতবর্ষের মানুষ জানেন যে বিহার-সহ দেশের মোট ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

March 16, 2026 1 Comment

প্রথমে আমাদের উপমহাদেশের দক্ষিণে ভারত সংলগ্ন ছোট দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার কথা বলি। মূলতঃ বৌদ্ধ ধর্মাবলম্বী রাষ্ট্র হলেও হিংসা এখানে কম ঘটেনি। মার্কসবাদী ট্রটস্কিপন্থী ‘ জনথা

আইনী আপডেট

March 15, 2026 No Comments

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বারের ও বেশি তালিকাভুক্ত হলেও একবারও কার্যকর শুনানি হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসহ্য বিলম্ব ও দীর্ঘসূত্রিতার

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

March 15, 2026 No Comments

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে

সাম্প্রতিক পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

Abhaya Mancha March 16, 2026

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha March 16, 2026

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

Bappaditya Roy March 16, 2026

আইনী আপডেট

West Bengal Junior Doctors Front March 15, 2026

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

Somnath Mukhopadhyay March 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613425
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]