Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পার্কে

IMG_20221221_225305
Dr. Hrishikesh Bagchi

Dr. Hrishikesh Bagchi

Associate Professor of Physiology in a government medical college
My Other Posts
  • December 22, 2022
  • 7:46 am
  • No Comments

অক্টোবরের বিকেল। পার্কে হাঁটতে গিয়ে বিজয়বাবুর মনে হল পার্কের বেঞ্চিতে বনমালীবাবু বসে আছেন। তার নিজের সৌভাগ্যের কথা ভেবে সে নিজেই অবাক হয়ে গেল।

ওনার কাছে এসে সে বলল, বনমালীবাবু আমি আপনার লেখার ভক্ত। কতদিন অপেক্ষা করে আছি আপনার সাথে কথা বলব বলে।

বনমালীবাবুর মুখের অভিব্যক্তি বিশেষ কিছু বদলালো না। তবে মনে হল তিনি হয়ত কিছুটা বিরক্তই হয়েছেন।

আপনি যদি কিছু মনে না করেন তবে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনাকে বিরক্ত করব না। এই মিনিট পাঁচেক।

তাঁকে কথা বলার সুযোগ না দিয়েই সে তারপাশে বসে পড়ল। উনি তাঁর স্বভাবসিদ্ধ ব্যক্তিত্বহীনতা এবং ভদ্রতার কারণে তাকে কিছু বললেন না। তবে তাঁর মুখ দেখে মনে হল তিনি কিছুটা অবাকই হয়েছেন। এই বাংলাদেশের একটি-দুটি লোকেরাও যে তাঁকে লেখক হিসেবে চেনে এতে তিনি হতবাক হয়েছেন বললেও কম বলা হয়।

– আপনার ভাবাবেগে আচ্ছন্ন কবিতা আমাদের দিশেহারা করে রেখেছে। আপনার সেই সিংহল, বেবিলন, মিশরের ধূসরতা বাঙালিদের এমন বিবশ করে রেখেছে যে এত বছরেও আমরা সেই হেমন্তের কুয়াশা পার করতে পারলাম না।

– এটা কি আমার সফলতা না বাঙালিদের ব্যর্থতা?

– লোকে বলে আজ অবধি বাংলাদেশে দুজন মাত্র কবি জন্মেছেন।

– আর সমালোচকেরা কী বলেন?

– বলেন আপনার কবিতার শরীরে ইংরিজি কবিতার সুগন্ধ। আপনি ইউরোপীয় রোমান্স বাংলায় চুরি করে এনেছেন।

– চুরি কথাটা কি খুব গোলমেলে নয়?

– তারা আপনার সময়ের অন্য সকলের সম্পর্কেও একই কথা বলেন।

– অথচ তাঁরা চলে গেলেন আর আমি রইলাম। তাই কি? আপনার কথা শুনে তো তাই মনে হয়।

– আপনার কবিতার ভাবুকতা বাঙালিকে বশ করেছে অন্যদের জাঢ্য তাদের পছন্দ হয় নি।

– বুঝলাম। আমার কবিতার অসাড়তা কর্মবিমুখ বাঙালিদের যাপনের অংশ হয়ে উঠতে পেরেছে। পেটের অসুখে ভোগা কেরানি বাঙালির কোর্মা-কোপ্তায় অরুচি। তাই তো?

– না তা নয়। তবে বাঙালিরা আপনার পর অন্য কাউকে নিয়ে বা তার কবিতা নিয়ে ভাবাই বন্ধ করে দিয়েছে।

– আপনি কি লেখেন টেখেন? আপনি কি কবি?

– না মানে-

– না মানে একজন কবিই সম্ভবত অন্য এক কবিকে এমন রুচিসম্মতভাবে এমন স্নিগ্ধভাবে সুচারুভাবে জীবন্ত ব্যবচ্ছেদ করতে পারে। বিশেষত তিনি যদি বাঙালি হন।

– আপনি এবার কিন্তু রেগে যাচ্ছেন।

– রাগ-অনুরাগের কাছাকাছিই আমি নেই। আমি অবাক হচ্ছি। আপনার সমকালীন কেউ আমাকে এতখানি ঈর্ষা করতে পারে এটা ভেবে আমি পুলকিত।

– আপনার উপন্যাস নিয়ে আমার বিস্তর অভিযোগ আছে।

– উপন্যাস? বলেন কি!

– আপনার মত এতখানি ব্যক্তিগত উপন্যাস বাংলা সাহিত্যে আর কেউ লেখেন নি বলেই আমার বিশ্বাস।

– সাহিত্য মাত্রই ব্যক্তিগত। এতে সংশয়ের কোনো জায়গাই নেই। যিনি নিজেকে গোপন করেন তাঁর সংযোগের ইচ্ছে নেই। তিনি আর যাই হোন সাহিত্যিক নন।

– তা বলে এত পাপ, এত মনস্তাপ কেন আপনার লেখায়? আপনার পুরুষ অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু কামনা করে। সে যখন দারিদ্রে বেড়ার দেওয়ালে ঠেস দিয়ে প্রসব করছে ও মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন স্ত্রীর পাশে না থেকে কলকাতার মেসে অকাজে লুকিয়ে থেকে শান্তি পায়। সে কী নায়ক? সে কী পুরুষ? সে মানুষ?

– সে একজন বিপন্ন মানুষ। সে তার প্রচুর সম্ভাবনা নিয়েও এই পৃথিবীর কাছে কিছু পায় নি। পৃথিবীকেও তার কিছু দেবার নেই।

– তা বলে এমন অসহ্য পুরুষকার, স্ত্রীর প্রতি এমন বঞ্চনা, অপ্রেমের প্রতি এমন প্রেম আপনিই বাংলা ভাষায় এনেছেন। আপনারা চরিত্ররা অনুকরণীয় নয়।

– আপনি কখনও দেখেছেন বর্ষার জল যখন খালবিল ডুবিয়ে মাটির বাড়ির উঠোন পর্যন্ত প্রায় চলে আসে, পচা পাটের গন্ধ অগণিত মশাদেরও বিভ্রান্ত করে দ্যায়- সেই রাতে মেঘ কেটে যদি কাস্তে চাঁদ আকাশে ওঠে- সেই নেশা, সেই জীবনের প্রতি অবর্ণনীয় ঘৃণা একটি মুহূর্তের জন্য নিজেকে কেমন অনির্বচনীয় করে তোলে, আপনি দেখেছেন?

– এই দারিদ্র আর পলায়নপ্রিয়তা, আপনার হতাশ জীবনের ডায়েরি আপনার উপন্যাসগুলো। যে স্বামী স্ত্রীর প্রতিনিয়ত মৃত্যু কামনা করে, যে স্বামী তার অন্য শালি বা অন্য আত্মীয়ার প্রতি অনুরক্ত- তিনি যতই তার মেধার দোহাই দিন, তীক্ষ্ণ অনুভূতির দোহাই দিন না কেন- এ পৃথিবী তাকে একেবারেই চায় না।

– এক অনুরক্ত মন, এক রূপমুগ্ধ চেতনা যে সারাজীবন শুধু একটা চাকরি আর একটা লেখার টেবিল চেয়েছিল আপনারা চিকেন কাটলেট আর হুইস্কির বোতল নিয়ে সাহিত্যসভায় বা ক্লাব হাউসে তাকে বোঝার চেষ্টা করেন। তাকে অপমানিত করেন। তাকে অপরাধী করেন। অশ্লীলতার দায়ে তার চাকরি কেড়ে নেন? অনৈতিকতার দায়ে তার ঘাড়ে বিকারগ্রস্ত পাপী দুরাচারী পুরুষের লজ্জা এঁকে দ্যান?

– আমি ক্ষমা চাইছি। বুঝতে পারছি আমি আপনাকে অপমান করে ফেলেছি।

– সে যাই হোক। এখন বলুন তো আপনি আমার কবিতা নয় কিছু পেলেন কিন্তু উপন্যাস? সে তো আমি ট্রাঙ্কবন্দী করে রেখেছি। আমার স্ত্রীও পর্যন্ত সে খবর রাখেন না। রাখার চেষ্টাও করেন না। আপনি কিভাবে তার সন্ধান পেলেন?

– একটিই শেষ প্রশ্ন আছে আমার। যদি মার্জনা করেন। লবঙ্গলতা কি আপনার প্রেমিকা? আপনার কবিতায় উপন্যাসে সবখানে তার কথা আছে।

কবি চোখ দুটো করুণ করে তাকালেন। এতক্ষণ আবেগের তাড়নায় তারা বেশ ক্লান্ত। তার চোখে একই সাথে ঘৃণা, অবজ্ঞা এবং বিস্ময়। তিনি চোখ ফিরিয়ে পাশের লাইনের দিকে তাকালেন। লাইনগুলো কিছু দূরে এমনভাবে বেঁকে গেছে মনে হচ্ছে তারা যেন এক হয়ে মিলে গেছে।

মিশে গেছে কোন অনন্তের কুয়াশায়।

PrevPreviousКазино Pin Number Up Pin-up Пинап Пин Ап
Nextমনেরে আজ কহো যে ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

July 26, 2026 No Comments

পাগল শব্দের আভিধানিক অর্থ যাই হোক না কেন,যত‌ই তাদের সমাজের চোখে অবাঞ্ছিত মনে করা হোক না কেন এই সময়ের সমাজে তাদের উপস্থিতির গরিমাকে কখনোই খাটো

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

Somnath Mukhopadhyay July 26, 2026

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654808
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]