Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়ের প্রতিবাদে

Screenshot_2023-01-06-23-41-01-71_680d03679600f7af0b4c700c6b270fe7
West Bengal Doctors Forum

West Bengal Doctors Forum

Doctors' organisation striving for Work-place Safety & Universal Health Care.
My Other Posts
  • January 7, 2023
  • 8:10 am
  • No Comments

জানুয়ারি ২, ২০২৩

প্রতি সম্পাদক,
আনন্দবাজার পত্রিকা

“অনাদর” – আমাদের প্রতিবাদ – সম্পাদক সমীপেষু, আনন্দবাজার পত্রিকা

মাননীয়,

আপনার সংবাদপত্রে ০২/০১/২০২৩ এ প্রকাশিত সম্পাদকীয় “অনাদর” এর পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলার আছে। পুত্র সন্তানের প্রতি আকাঙ্খা এবং কন্যাভ্রূণ হত্যা ভারতীয় সমাজের এক দীর্ঘকালীন লজ্জা। শিশুপুত্র ও শিশুকন্যার অনুপাত এর অসামঞ্জস্য যে উদ্বেগজনক, সেটাও বলাই বাহুল্য। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সম্পাদকীয় দোষারোপ এর তীরটা চিকিৎসক এবং চিকিৎসক সংগঠন এর দিকে তুলেছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ১৯৯৪ সালের পিএনডিটি আইন এবং তার পরিবর্তিত এবং পরিবর্ধিত রূপে ২০১৪ সালের পিসিপিএনডিটি আইন এ আল্ট্রাসাউন্ড ক্লিনিক,জেনেটিক ক্লিনিক প্রমুখ জায়গা যেখানে মেডিক্যাল আল্ট্রাসাউন্ড বা অন্যান্য প্রযুক্তির ব্যবহার হয়, তার লাইসেন্সিং, ডাক্তার এবং মেশিন সংক্রান্ত তথ্য,ও অন্যান্য নথিপত্র সংরক্ষণ সংক্রান্ত নিয়মাবলী রয়েছে। এই সংক্রান্ত যে সরকারি দপ্তর বা আধিকারিকরা আছেন, তারা আইনবলে প্রভূত ক্ষমতাশালী। এত কড়া আইন সত্ত্বেও যদি কোনো ক্লিনিকে বেআইনি ভাবে ভ্রূণের লিঙ্গনির্ধারণ হয়, তাহলে তার দায়ভার অবশ্যই সেই দপ্তর এর উপর বর্তায়। ২০১৪ এ পিসিপিএনডিটি আইন বলবৎ করা সত্ত্বেও যদি যদি লিঙ্গ অনুপাত সন্তোষজনক না হয়, তাহলে এই আইনের কার্যকারিতা সম্পর্কে মনে হয় মাননীয় সরকার বাহাদুরের ভেবে দেখা উচিৎ।

আপনার সম্পাদকীয় অনুযায়ী চিকিৎসক সমাজ অসাধু ক্লিনিকের নিয়ন্ত্রণের বিরোধিতা করেছে। চিকিৎসক সংগঠনগুলি বার বার অভিযুক্ত চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে। আপনার এই তথ্যের সূত্র কি?

অবশ্যই কোনো চিকিৎসকের উপর অন্যায় আক্রমণ নেমে এলে চিকিৎসক সংগঠনের উচিৎ সেই ব্যক্তি চিকিৎসকের পাশে দাঁড়ানো। কিন্তু কন্যাভ্রূণ হত্যার সঙ্গে জড়িত চিকিৎসকের জন্য বা অন্যায়কারী ক্লিনিকের প্রতি চিকিৎসক সমাজ বা চিকিৎসক সংগঠন সহানুভূতিশীল, এই বক্তব্য কতটা যৌক্তিক, জানতে চাই আপনাদের থেকে। নইলে আশা করবো আপনারা এই মন্তব্য প্রত্যাহার করবেন এবং তার জন্য দুঃখপ্রকাশ করবেন। আসলে আপনাদের কাছে চিকিৎসক রা খুব ” সফট্ টার্গেট”। তাই যে কোনো সামাজিক ব্যাধি বা প্রশাসনিক অদক্ষতার দায়ভার নিশ্চিন্তে তাদের উপর চাপিয়ে দেওয়া যায়। একবার সমাজের আয়না হয়ে এই প্রশ্নটা তুলে ধরতে পারবেন যে কেনো ভ্রূণের বৃদ্ধি ও সুস্থতার জন্য অপরিহার্য যে সব পরীক্ষা সেখানে গর্ভবতী মহিলা কে সই করতে হবে যে আমি ভ্রূণের লিঙ্গ জানতে চাইনি, এবং চিকিৎসককে মুচলেকা দিতে হবে যে আমি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করিনি; যেখানে ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ বাবা মা ভাবতেই পারেন না যে ভ্রূণ টি কে হত্যা করবেন বা ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ চিকিৎসকরা ভাবতেই পারেন না যে এইরকম কাজের সঙ্গে যুক্ত হবেন। প্রশ্ন যদি করতে হয়, প্রশ্ন তুলুন, বজ্র আঁটুনি ফস্কা গেরো সরকারি আইন নিয়ে, প্রশ্ন তুলুন নিয়ামক সংস্থার অদক্ষতা নিয়ে, প্রশ্ন তুলুন এই দু হাজার তেইশ সালে এসে আমাদের সমাজের পচাগলা মানসিকতা নিয়ে। মুষ্টিমেয় কিছু চিকিৎসকের অসাধুতার জন্য সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ বা চিকিৎসক সংগঠনের দিকে আঙুল তুললে হয়তো সম্পাদকীয়টি একাংশের গ্রাহকের কাছে মনোগ্রাহী এবং সুখপাঠ্য হয়, কিন্তু সেটা এইরকম একটা জ্বলন্ত সামাজিক সমস্যার প্রতি আপনাদের সচেতনতা এবং সংবেদনশীলতার অভাবকে প্রকট করে , যেটা আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র থেকে প্রত্যাশিত নয়।

আশা করি, আমাদের এই প্রতিবাদ পত্রটি আপনাদের সংবাদপত্রের সম্পাদক সমীপেষু পাতায় জায়গা পাবে।

ধন্যবাদান্তে,

ডা: সৌরভ তালুকদার
সম্পাদকমন্ডলী সদস্য
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম

PrevPreviousPin Up On Line Casino Online Az Azerbaijan Пин Ап Казино Pinup Rəsmi Saytı Pin Ap Gamble 30
Next৭৫ রানের ইনিংসNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

ভোট ও ভোটার

April 28, 2026 No Comments

গত দুটো সন্ধেতে গোটা শহরটা দাঁড়িয়ে গিয়েছিলো, ঠিক যেন কেউ ‘চাক্কা জ‍্যাম’ ডেকেছিলো, রাস্তায় রাস্তায় পুলিশ, প্রতিটি মোড়ে ‘নাকাবন্দি’, ড্রোন থেকে দেখলে রিকশা-বাইক-উবের-প্রাইভেট-ছোটাহাতি-বাসের অবস্থানে মনে

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

ভোট ও ভোটার

Arya Tirtha April 28, 2026

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619805
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]