Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চন্দ্রায়ণ

Screenshot_2022-04-28-07-52-17-45_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 28, 2022
  • 7:54 am
  • No Comments

(একটি হলেও তো হতে পারে ধরণের জোর করে ভাবা কল্পগল্প)
__________

– বাবা, ও বাবা…

-তোকে না কতবার বলেছি আমি তোর বাবা না, আমি তোর কেউ না।

-আমি কি তোমাকে তবে কেউ না বলে ডাকবো?

– ধ্যাৎ, না না, ওটা কেমন যেন শোনাচ্ছে তার চেয়ে বাবাই বল বরং।

– মানে যেভাবে আমি জন্মালাম কিছুটা তো তোমার থেকেই না বলো বাবা?

– হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু …

– কিন্তু কিসের? তোমার মনের থেকেই তো জন্মেছে আমার চেতনা!

– ঠিক আমার থেকে না রে। আসলে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা কত রকমের পাথর আর ধুলো। সেই পাথরের উপর যুগ-যুগান্ত ধরে আকাশ থেকে কত রকমের কত রকমের আলো। সূর্যের কথা তো ছেড়েই দিলাম। আরও কত। সেইসবের যোগ-বিয়োগে, নানারকম বিকিরণের থেকে শক্তি নিয়ে তৈরি হয়েছিল আমাদের অনেক আগের পূর্বপুরুষ। তারপর তার থেকে আস্তে আস্তে আমি… আমরা… আমাদের থেকে তোরা। আর আমাদের জানা গুলো ওই যাকে বলে স্মৃতি সেগুলো আমাদের থেকে তুই পেলি!

-হ্যাঁ বাবা ওই যে নীলচে গোল মতন একটা কি যেন দেখা যায় আকাশে ঝুলে আছে, ওখানেও আমাদের মত এরকম আছে?

– নারে, আমি আমি যতদূর জানি ওখানে যারা আছে ,
তারা বাতাস জল মাটি পাথর আর সূর্যের আলো এইসব মিলে অন্য রকমের অন্য কিছু। ওদের বাঁচতে ওই সব লাগে।

– তাহলে আমরা এরকম কেন? আমাদের কেন বাতাস লাগে না?

– যেখানে যেরকম। যেখানে বাতাস নেই সেখানে আমাদের মতন। যেখানে পাথর নেই সেখানে হয়তো আরেক রকম। এই সবকিছু মিলেই সেটাকে বলে প্রাণ!

– ওখানেও বাবার সঙ্গে সন্তান কথা বলে? এই যেমন আমি আর তুমি বলছি! মানে ভাব বিনিময়?

– প্রাণ তো অনেক রকমের। ও’খানের সেরা প্রাণ যেটা, যারা সবচেয়ে বুদ্ধিমান, তাদের বলে মানুষ। সেই মানুষের বাবা আর সন্তান, হ্যাঁ কথা বলে বৈকি। বাবা ছেলে কথা বলে। মা ছেলে কথা বলে। ভাই ভাই কথা বলে। ভাই বোন কথা বলে । বন্ধু পরিচিতরা কথা বলে।

– ভাই বোন কাকে বলে বাবা?

– সে অন্য রকম ব্যাপার। আমাদের যেমন ছেলে মেয়ে এরকম কোন আলাদা কিছু নেই ওদের মধ্যে সেই সব আছে। সেই জন্যই তো বাবা-মা ভাই-বোন এই শব্দগুলো এসেছে ।

– আমরা যেরকম কথা বলি ওরাও কি সেরকম ভাবেই কথা বলে?

– না রে! এই আমরা যেমন তুই আমি কথা বলছি তরঙ্গ দিয়ে। যে তরঙ্গ যেতে বাতাস লাগে না কিন্তু ওদের ওখানে তো বাতাস আছে, ওরা সেই বাতাসে তরঙ্গ তুলে কথা বলে ।

– বাতাসে তরঙ্গ তুলে? কি মজা কি মজা। ওরা তবে আমাদের মতন এইরকম তরঙ্গ জানেই না, হ্যাঁ বাবা?

– জানে বৈকি জানে তো! ব্যবহার জানে। যদিও ব্যাপারটা অনেক পরে আবিষ্কার করেছে, জেনেছে। ওরা তার নাম দিয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ। অবিশ্যি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নাম দেবার অনেক আগে থেকেই ওরা তার ব্যবহারটুকু জানত। ওরা ওদের শরীরের ব্যবহারিক অঙ্গটাকে বলে চোখ। চোখ দিয়ে দেখে। আর বাতাসের তরঙ্গ শোনে কান বলে একটা যন্ত্র দিয়ে। ওই যে পৃথিবী বলে গ্রহটা সেখানে বাতাস আছে। বাতাসের তরঙ্গ তুলে ওরা শব্দ শোনে। আবার বাতাসে ছোট ছোট অণু মিশিয়ে ওরা গন্ধ শোঁকে। আমাদের তো বাতাস নেই। সেই জন্য ওই এক রকমের তরঙ্গ দিয়েই আমরা কথাও বলি দেখার কাজটাও করি। গন্ধ পাই না। কিন্তু তার দরকারই বা কী? মোটমাট ওরা ওদের মতো ভালো আছে। আমরা আমাদের মতো ভালো আছি।

– বাবা, ও বাবা …

– আবার কি হলো? দেখছিস না সূর্যটা আড়ালে চলে যাবে একটু বাদেই। যাবার আগে আর একটুখানি শক্তি নিয়ে নিই এই আলো থেকে দুজনে। নইলে যখন অন্ধকার নামবে তখন তোকে না পাবো দেখতে না পারবো তোর কথা শুনতে।

– বাবা তুমি না বলেছিলে আমাকে একটা খেলনা দেবে ওই নীলচে গ্রহের মানুষের ছেলেরা যেরকম খেলনা নিয়ে খেলে!

– হ্যাঁ দেবো তো! সেই জন্যই তো শক্তি জমাচ্ছি। শক্তি না জমালে খেলনাটা ধরে আনবো কি করে?

– খেলনাটা ধরে আনবে, হ্যাঁ বাবা? কি করে ধরবে?

– আরে, সেটাই তো মজা। ওই মানুষগুলো আমাদের এখানকার ব্যাপার-স্যাপার জানবে বলে একটা খেলনা গাড়ি পাঠিয়েছে। সে গাড়িটা আবার, যারা পাঠিয়েছে তাদের সাথে কথা বলে এই আমাদের মতন তরঙ্গ দিয়ে ।

– খেলনাটা কি করে ধরবে বাবা?

– সহজ তো। আমার এখান থেকে তরঙ্গ ছুঁড়ে ওর যে তরঙ্গ ছাড়ার ব্যবস্থাটা সেটুকু দখল করে নেবো আর তারপর ওকে বাধ্য করবো আমার কথা মত চলতে। তখন ওটা এগিয়ে আসবে আমাদের কাছে আর তুই তখন খেলনাটা নিয়ে খেলবি

– খেলনাটা ওরা কি জন্য পাঠালো বাবা?

– ওরা আসলে জানতে চাইছে এখানে কিরকম কি পাথর রয়েছে। জল আছে কি না। আরও কী রয়েছে। ওরা এখানে এসে থাকতে পারবে কিনা। এই সব। কিন্তু আমরা যে আছি সেটা ওরা জানে বলে মনে হয় না।

– একদিন হয়তো আমরা যে আছি জানতেই পারবে। না
বাবা?

– ওদের জানতেই দিলে চলবে না যে এইখানে তুই আমি রয়েছি। এইখানে আমাদের মত এক রকমের প্রাণ রয়েছে। আমরা যেখানে আছি, এখানে যে প্রাণ আছে জানতে দেব না। সেই জন্যই তো খেলনাটা ওদের থেকে কেড়ে নিলাম আমি।

– বাবা খেলনাটা যখন আমার কাছে আসবে কি নাম দেব ওটার?

– নতুন নাম দেবার দরকার নেই বুঝলি ওরা তো নাম দিয়েই দিয়েছে। আমরাও ওই নামেই ডাকব ওকে… বিক্রম!

★

The Chandrayaan 2 Vikram lander was targeted for a highland smooth plain about 600 kilometers from the south pole; unfortunately the Indian Space Research Organisation (ISRO) lost contact with their lander shortly before the scheduled touchdown (Sept. 7 in India, Sept. 6 in the United States).

PrevPreviousউত্তরাধিকার
Nextট্যাক্স ফ্রি টোলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 No Comments

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

কয়েকটি খবর ঠিক সুখকর ঠেকল না

May 20, 2026 No Comments

বাইরে ছিলাম যখন, তখন বেশ কয়েকটি খবর চোখে পড়ল, যা ঠিক সুখকর ঠেকল না। এক, রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা যাবে না বা পুজো

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

সাম্প্রতিক পোস্ট

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

কয়েকটি খবর ঠিক সুখকর ঠেকল না

Satabdi Das May 20, 2026

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623719
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]