Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মন নিয়ে কথকতাঃ শুরুর কথা

mental pic
Dr. Swastisobhan Choudhury

Dr. Swastisobhan Choudhury

Psychiatrist
My Other Posts
  • December 31, 2019
  • 2:31 pm
  • 12 Comments

একটা নতুন ওয়েব ম্যাগ তৈরী হচ্ছে, স্বাস্থ্য বিষয়ে। সেখানে মনের স্বাস্থ্যের হাল হদিস খোঁজার অল্পসল্প চেষ্টা হবে, এই বিভাগে। ভালো উদ্যোগ, ভালো ব্যাপার। আসলে কিন্তু “মন্দের ভালো। ভালোর ভালো বলে তো আসলে কিছু হয়না”। (শিব্রাম চক্কোত্তি / ঈশ্বর পৃথিবী ভালবাসা)

আমাদের একটা চলতি নাম আছে, ‘পাগলের ডাক্তার’। আমজনতার কাছে তো বটেই, বহু চিকিৎসক বন্ধুর কাছেও। আর ‘শা.., পাগলের ডাক্তার, পাগল’, এমন কথাও যে শুনতে হয়নি বা হয়না, তাও নয়। কিন্তু আমাদের অভিধানে এই ‘পাগল’ কথাটাই একটা নিষিদ্ধ শব্দ। যতক্ষণ না একজন মানুষকে তার সমস্ত রকম অস্বাভাবিক আচরণ স্বত্বেও একজন মানুষের স্বীকৃতি না দেওয়া যায়, ততক্ষণ চিকিৎসার প্রাথমিক ধাপেই হোঁচট খেতে হয়। আমি হয়তো এটুকু জানি, যে কি ওষুধ প্রয়োগ করলে মানুষটির অস্বাভাবিক আচরণের খানিক নিবৃত্তি ঘটবে, কিন্তু তার আগে তাকে একজন অসুস্থ ‘মানুষ’ হিসেবে চিহ্নিত করাটা বেশী জরুরী, “পাগল” হিসেবে নয়।

যখন এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি, একটা কথা আমার শিক্ষাগুরু প্রথমেই বলেছিলো । এই বিষয়টা নানাদিকে ছড়িয়ে আছে, ‘Abstract’ ভীষণ, একে একটা সীমার মধ্যে বাঁধাটাই চিকিৎসক হিসেবে আমাদের কাজ, আমাদের চ্যালেঞ্জ। তাই বলে অসীমের খোঁজ নিতে হবে না তা নয়, বরং বিভিন্ন বিষয়ের মধ্যে ছড়িয়ে থাকা মনোজগতের বিষম আচরণের গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করতে হবে, সেগুলোর ছন্দেই ‘সীমা’ কে চিহ্নিত করতে হবে। যেন কবিগুরুর বাণী, “সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর”…

যাক, অনেক আদ্যোপান্ত, ইতিবৃত্তান্তের চরকা কাটা হলো। আসলে কাজটা হলো মনকে নিয়ে। তা, মনটা আসলে কি? শরীরের কোথায় তার অবস্থান? সত্যি কি সে আছে, নাকি বায়বীয়? এসব নানা প্রশ্নের উত্তরে নানা “হু” “হা” জাতীয় উত্তর হয়। কিন্তু সেসব উত্তরে কাজ নেই। ‘মন চল নিজ নিকেতনে’!

নিকেতন হল মস্তিষ্ক, তার মধ্যেকার রাসায়নিক গতি প্রকৃতি, চিন্তা বা আবেগের উদয়, স্মৃতির কলাকৌশল, পারিপার্শ্বিকের অনুরণন, ভ্রান্তি বা বাস্তব, কত্ত কি!! এইসবের মধ্যে মনের ভাষ্য, কখনো কবিতায়, কখনো গদ্যে, কখনো সুরে, কখনো বা বেসুরে। কখনো বা সমাজের আস্ফালন, কখনো বা তার নিষ্ক্রিয়তা। এইসব নিয়েই মনের ছন্দ। বিজ্ঞানীরা অতিসচল যান্ত্রিক প্রক্রিয়ায় অস্তিত্বের গতিপথ খোঁজেন, সে প্রক্রিয়া সত্য বটে, তবে মহাসত্য নয়!!

না না, অত জটিল গল্প দিয়ে লাভ নেই, বরং গরুতে ফিরে আসি, তা সহজপাচ্য, সহজবোধ্যও বটে।

যেমন, আমার কাছে একজন অনেকদিন আসেন, রোগী বলবো না, তাতে অসম্মান হয়। তিনি বেশ কিছুদিন পরে এসে যা জানালেন, তা হলো… ভালোই তো ছিলাম, ওষুধও খাচ্ছি, কিন্তু কিছুদিন আগে বড় জার্সি গরুটা মরে গেলো। আহা কি ভালো গরু ছিলো, দিনে দশ লিটার দুধ দিতো, তারপর থেকেই…। ওনার স্বামী ঘাড় নাড়লেন, মানে এটি ঘোর বাস্তব। কিন্তু প্রতিক্রিয়ায় এতটা মুহ্যমান হওয়া তত বাস্তব নয়। তাই, আবার দ্রুত আমার স্মরণ!!

যাক সেকথা, আরেকজন বাবাকে নিয়ে এসে কথাপ্রসঙ্গে বললেন, বাড়িতে যখন গরু ছিলো বাবাই দেখতেন। বাবা অশক্ত হয়ে পরায় সেসব বাদ। আর এখন তো… এই বাবার এখন স্মৃতিভ্রংশ হয়েছে, কিছুই মনে থাকে না, এমনকী গরু পালনের কথাও কষ্ট করে….

নানা, মনের গরুকে গাছে চড়ানো আমার উদ্দেশ্য নয়। যদি ভুলবশত চড়ে গিয়েও থাকে তবে নামাতে হবে….

সেসব অনেক কথা, আরো বেশ কিছু কথা। সেগুলো নাহয় পরের দিন, পরের পর্যায় বা কিস্তিতে!!!…

PrevPreviousসুন্দরবনে প্রতিবছর প্রায় দেড়শ শিশুর মৃত্যু হয় জলে ডুবে
Nextপ্যাড না মেন্সট্রুয়াল কাপঃ পথ দেখাবে কি মুহাম্মা?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
12 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পারমিতা
পারমিতা
6 years ago

সফল হক এই প্রয়াস।

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  পারমিতা
6 years ago

ধন্যবাদ।

0
Reply
M Mandal
M Mandal
6 years ago

গরু সহজপাচ্য ?

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  M Mandal
6 years ago

না।

“গরু নিয়ে গল্প” সহজপাচ্য।

0
Reply
SHITANGSHU CHAKRABORTY
SHITANGSHU CHAKRABORTY
6 years ago

শুভ কামনা রইলো।

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  SHITANGSHU CHAKRABORTY
6 years ago

অনেক ধন্যবাদ।

0
Reply
সুস্মিতা
সুস্মিতা
6 years ago

শুভকামনা রইলো। সাথে থাকবো।

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  সুস্মিতা
6 years ago

অনেক ধন্যবাদ।

0
Reply
Mousumi kundu
Mousumi kundu
6 years ago

বাহ্ দারুন উদ্যোগ.. এমন উদ্যোগ আরো আগে প্রয়োজন ছিলো… আপনার লেখায় ও অনেক মানুষ সমৃদ্ধ হবে এবং মানসিক অসুস্থতায় যে চিকিৎসা এবং কাউন্সেলিং প্রয়োজন, আমার ও যে মন ভালো থাকার অধিকার আছে তা বুঝতে পারবে…

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  Mousumi kundu
6 years ago

অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।

0
Reply
subhangshu palit
subhangshu palit
6 years ago

খুব ভালো উদ্যোগ, আছি, থাকবো। অজ্ঞানতা অসীম, কমাতে চাই।

0
Reply
স্বস্তি শোভন
স্বস্তি শোভন
Reply to  subhangshu palit
6 years ago

অনেক ধন্যবাদ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 8 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633365
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]