Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উন্নয়নের জোয়ারে স্বাস্থ্য ও ডাক্তারি শিক্ষা যায় যমের দখিন দোয়ারে

IMG-20230911-WA0000
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • September 11, 2023
  • 7:37 am
  • No Comments

আপনি কি জানেন?

• NEET এর মত কঠিন প্রবেশিকা পরীক্ষায় পাশ করে আসা ছাত্রদের টুকে ডাক্তারি পাশ করতে প্রলুব্ধ করা হচ্ছে। কারণ, এটাই এখন দস্তুর। কলকাতা থেকে কুচবিহার উত্তর পত্রে কি মিল! শাসক দলের নেতাকে তেল দিলে মিলছে গাদা গাদা নম্বর আর না দিলে তেল, সেরা ছাত্রও ফেল। এমনকি প্রতিবাদী ছাত্রদের ডাক্তারি রেজিস্ট্রেশনও আটকে রাখা হচ্ছে।

• MD র মত বিশেষজ্ঞ ডাক্তার তৈরির পরীক্ষায় একই প্রশ্ন বারংবার ছাপা হচ্ছে। কোনো রকম দেখভালের অভাবে? নাকি কোনো গাধাকে বিশেষজ্ঞ বানানোর প্রচেষ্টায়?

• ডাক্তারি পরীক্ষায় নির্দিষ্ট ছাত্রদের পাশ না করালে শিক্ষকদের উপর নামছে চরম শাস্তির খাঁড়া। শাসক দলের নেতা ছাত্ররা প্রকাশ্যে বলছে, “আমারাই পাশ করাবো, ফেল করাবো, চাকরি দেবো, এমনকি ইচ্ছা মত শিক্ষক বদলিও করবো।” অনেক বর্ষীয়ানকে টপকে পরীক্ষা হলের পরিদর্শকও হচ্ছেন শাসক দলের ছাত্র নেতা।

• অদ্ভূতুড়ে সব ডাক্তারি পরীক্ষায় অনার্সের (৭৫% মার্কস্) ছড়াছড়ি । এদিকে ৭০ শতাংশের বেশি মার্কস্ পাওয়া জন তিনেক পরীক্ষার্থী সেই অনার্স পাবার আশায় খাতা পূনর্মূল্যায়ণ করতে দিলে দেখা যাচ্ছে তারা পাশ করারও উপযুক্ত নয়। কাদের রোগী হবেন ভাবুন, অনার্স না ফেলুর?

• নেতার ছেলে পরীক্ষার্থী হলে পরীক্ষা হলের সিসি টিভি খুলে রাখা হচ্ছে। যোগ্যতা না থাকলেও মন্ত্রীর মেয়ে অনেককে টপকে হয়ে যাচ্ছে শিক্ষক চিকিৎসক, বিধায়কের মেয়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ঢোকা ডাক্তারি ছাত্রদের পরীক্ষক! ডাক্তারির ভবিষ্যতটা কি বুঝতে পারছেন ?

• শাসক দলের নেতাদের অন্তর্দন্দ্বে IMA র মত মর্যাদা সম্পন্ন চিকিৎসক সংস্থার নির্বাচনে এইসব ডাক্তারদের মধ্যে মারামারি হচ্ছে প্রকাশ্য রাস্তায়। আগে কখনও দেখেছেন?

• প্রচুর পাশ করা সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও তরুণ চিকিৎসকদের উপযুক্ত সংখ্যায় সরকারি চাকরিতে নেওয়া হচ্ছে না। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঘুঘুর বাসা। এদিকে অত্যন্ত কম সংখ্যক, অনিচ্ছুক, বয়স্ক ও চুক্তির ভিত্তিতে নিযুক্ত চিকিৎসকদের দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে বড় হাসপাতালগুলি। আপনি ভালো চিকিৎসা পাবেন ?

• গ্রাম ও ছোট শহরের মানুষদের গরুছাগল ভেবে হাতুড়েদের সরকার ডিগ্রী ধরিয়ে সেখানে চিকিৎসা চালানোর এবং মাত্র ৩ বছর পড়িয়ে তাঁদের জন্য পৃথক ডাক্তার তৈরির ফন্দি আঁটছে। আপনি সহমত?

• সরকারি জমি জলের দরে পেটোয়া বেনিয়াদের বেচা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ করার জন্য। জনহিতার্থে ?

• পিজির মত হাসপাতালে শাসক দলের নেতার কুকুরকে ডায়ালিসিস করানোর জন্যে ভর্তির চেষ্টার কথাও নিশ্চয়ই শুনেছেন?

• মানসিক ভাবে পঙ্গু (অটিসিম) শিশুর পাশে থাকার উপযুক্ত পোস্টিং-এর জন্যে মাথা খুঁড়ে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন ডাঃ অবন্তিকা। পারকিনসনস রোগাক্রান্ত চক্ষু বিশেষজ্ঞের স্বেচ্ছাবসরের আবেদনকে অসাড় প্রমান করতে নামে সরকার। গঠিত কমিশনের সামনে তাঁকে মরে প্রমাণ করতে হয়েছে তাঁর আবেদন যথার্থ ছিল। অবিচারের কি চরম দৃষ্টান্ত ভাবুন।

• এই সকল অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ দমাতে দশ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনই বন্ধ । কলকাতা মেডিক্যাল কলেজের সাহসী ছাত্ররা বিকল্প নির্বাচন করে প্রমাণ করল শাসকের বিরুদ্ধে তারুণ্যের সীমাহীন ক্ষোভ। নীলরতনেও একই ঘটনা ঘটল প্রায়।

• মেডিক্যাল কাউন্সিল নামক ডাক্তারদের নিয়ামক সংস্থা চরম ভাবে ব্যবহৃত হচ্ছিল শাসকের রোষে পড়া ডাক্তারদের হেনস্থা ও হয়রানির উদ্দেশ্যে। কোর্টের হস্তক্ষেপে সরকার সেই সংস্থার নতুন ভোট করতে বাধ্য হলেও, ভোটে জাল, ছাপ্পা ও রিগিং এর নয়া ইতিহাস তৈরি করল শাসক দল।

• ওই ভোটে যাঁরা শাসকের বিরুদ্ধে প্রার্থী হয়ে ছিলেন তাঁদের বদলি করা হল দূর দূরান্তে। তাতে যোগ্য ডাক্তার না থাকায় মেডিকেল ও পিজির কিডনি বিভাগ সহ বেশ কিছু রোগী পরিষেবা বন্ধ হতে বসলো। তবু “সুদৃঢ়” মেরুদণ্ডের আমলারা অনঢ়। সরকারি অর্ডার মানতেই হবে।

• অথচ অতি সম্প্রতি শাসকের অন্তর্কলহে বদলি হওয়া এক নেতা ডাক্তার এবং সর্বকালের নিকৃষ্টতম রুচির এক মেডিক্যাল অধ্যক্ষ, আর জি কর এর ডেড বডি কেলেঙ্কারিতেও যিনি যুক্ত তাঁর বদলির অর্ডার বেরোনোর পরদিনই বাতিল করল এই আমলারাই। এরা সরকার না শাসক দলের কর্মী?

• বিনা মূল্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা শিকেয় তুলে এল স্বাস্থ্য সাথী, ইনসিওরেন্স কোম্পানি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবসাকে পরিপুষ্ট করার কল। ভোটে জেতার জন্যে, নাকি কোনো ঘোটালা ? ভবিষ্যৎ বলবে। কিন্তু স্বাস্থ্য সাথীকে ঘিরে দিকে দিকে শাসক দলেরই নেতাদের বিপুল দুর্নীতিতে তা উঠতে বসেছে। আওতা থেকে একে একে বাদ পড়ছে বিভিন্ন রোগ। আপনার অভিজ্ঞতা কি?

• মেডিক্যাল কলেজগুলির অভ্যন্তরে অভূতপূর্ব দুর্নীতি চালু হয়েছে। শ্রেষ্ঠতের শিরোপা আর জি করের অধ্যক্ষের মাথায়।

• নায্য মূল্যের দোকান থেকে সরবরাহকৃত ওষুধ নিয়ে চিকিৎসক সমাজের অভিযোগ বহুদিনের। ওষুধের গুণমানের দেখভাল হচ্ছে ? চারদিকে দুর্নীতির পচা গন্ধ ওষুধ থেকেও কিছু আসছে কি?

• সংক্রামক ব্যধি ও অন্য রোগ প্রতিরোধে সরকারের একমাত্র দাওয়াই তথ্যে কারচুপি। সে কোভিড, ডেঙ্গি বা ম্যালেরিয়া যাই হোক। রোগী মরবে কিন্তু কি রোগ লেখা চলবে না। মৌখিক এসব সরকারি ফরমান অমান্য করায় একদম শুরুতেই শিলিগুড়ির অজানা জ্বর কাণ্ডে চাকরিতে অবনমনের মত কঠিন শাস্তি পেয়েছেন তৎকালীন অধ্যক্ষ ডাঃ অনুপ রায়, ডেঙ্গি কাণ্ডে সাসপেন্ড ও অবর্ণণীয় অত্যাচারের কবলে পড়েছেন ডাঃ অরুণাচল দত্ত চৌধুরী। দৃষ্টান্ত অন্তহীন।

• এই দশ বছরে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে অসংখ্য । একটা ক্ষেত্রেও অপরাধীদের শাস্তি হয় নি। এমনকি মেরে নীলরতনের ডাক্তারের খুলি ফাটিয়ে দিলেও ডাক্তাররা রোগীর পদবী হিন্দু না মুসলিম দেখে চিকিৎসা করার কারণেই তা হয়েছে বলে ব্যাখ্যা শোনা গেছে খোদ মুখ্যমন্ত্রীর মুখে ।

দরকার তাই মুখের মত জবাব। জোট বাঁধছে চিকিৎসকেরা। আপনাকেও পাশে চাই। ১৬ই সেপ্টেম্বর, ২০২৩, শনিবার বিকাল ৪টায় মৌলালীর যুব কেন্দ্রে….. স্বাস্থ্য ও মেডিক্যাল শিক্ষা বাঁচানোর দাবিতে গণকনভেনশনে আপনারও আসা চাই।

PrevPreviousপ্রাপ্তি
Nextডেঙ্গু জ্বরকে অজানা জ্বর না বলার শাস্তি ডা অরুণাচল দত্ত চৌধুরীরNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669161
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]