Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কখনও সময় আসে, জীবন মুচকি হাসে….

FB_IMG_1668605259665
Dr. Partha Bhattacharya

Dr. Partha Bhattacharya

Gynaecologist
My Other Posts
  • November 18, 2022
  • 8:34 am
  • No Comments

জীবনের সব বৃত্ত কি সম্পূর্ণ হয়? হয় না। বিশেষতঃ, নিতান্ত মধ্যমেধার এক নামগোত্রহীন অমনোযোগী বালক, দেবী সরস্বতী নিজে থেকে যাকে প্রায় কিছুই দেননি – নাছোড়বান্দা হয়ে তাঁর পায়ে লেগে থেকে, চেয়েচিন্তে, কেড়েকুড়ে যাকে বিদ্যের ঝুলি ভরাতে হয়েছে, তার কোনও সুখবৃত্তের সম্পাদ্যই সহজে মেলে না।

তবু, কখনও এই তিপ্পান্নর গোধূলিতেও সময় আসে, মনে হয়, কিছু ত করা গেল।

আজ থেকে ঠিক পাঁচবছর আগে, সেও ত বুড়ো বয়সেরই কীর্তি, সাগরপারে উজিয়ে গিয়ে লন্ডনের Royal College of Obstetricians and Gynaecologists থেকে MRCOG হাসিল করে এসেছিলাম। সেই যে, যেসব ডিগ্রী বাগিয়ে উত্তমকুমার বিলেতের প্লেন হাত নাড়তে নাড়তে থেকে নামতেন, আর এখন কর্পোরেটের মহারথীরা নিয়ে ঘরে ফেরেন দেশের সেবার জন্য- বিশ্বেস করুন, এ এক্কেবারে সেই চিজ।

অবগতজনেরা জানবেন, এ গ্রহের কোনও মহাদেশে এ শিরোপার কোনও অনাদর নেই। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বহু বিষয়ে এখনও সারা দুনিয়ায় ওই Royal College-এর কথাই শেষ কথা। তবে এ জিনিস হাতে পেয়েও আমি কেন সরকারী হাসপাতালের এককোণে অনুপ্রাণিত সরকারের পে কমিশন আর ডিএ-র দিকে তাকিয়ে হাপিত্যেশ করে পড়ে থাকলাম, সে গল্প অন্য।

যাকগে। আজ বিশ্বায়নের দিনে সেই পরীক্ষা এবারে লন্ডনের সীমা ছাড়িয়ে প্রথমবারের মত কলকাতায়। সাথে সেকেন্ডের কাঁটার সাথে তাল রেখে এপাশে দুবাই, ওধারে সিঙ্গাপুর। আক্ষরিক অর্থেই এক সর্বতোমান্য আন্তর্জাতিক উপাধিকে বিশ্বায়িত করার চেষ্টা। তাতে শেষ লাভ কিন্তু আপনাদেরই, কারণ এখানে জল বা তেল, কোনও কারবারই চলবে না – তা সে যতই ‘ইংরাজের দিন গিয়াছে’ হোক না কেন।

এইবারে টেবলের দিক গেছে পাল্টে, এবারে আমিই অন্যতম পরীক্ষক। এম্নি এম্নি নয়, সেও রীতিমতো পরীক্ষা দিয়ে পরীক্ষক হওয়ার যোগ্যতা এবং নিরপেক্ষতা প্রমাণ করে তবেই। MRCOG Part 3 বড় ভয়ানক পরীক্ষা – যতজন পরীক্ষা দেনেওয়ালা, লেনেওয়ালা তার থেকে বেশী। তিনঘন্টার রুদ্ধশ্বাস লড়াই প্রমাণ এবং বিচারের। মজার ব্যাপার হল, পরীক্ষার্থীরা কিন্তু সকলেই এদেশের সর্বোচ্চ ডিগ্রীধারী, অনেকেই হয়ত ইতিমধ্যেই আপনাদের কারও চিকিৎসক।

দুদিন ধরে চলল সে কর্মকাণ্ড। ভালো লাগছে। আজ সত্যিই খুব ভালো লাগছে। এই অবধিও পৌঁছাতে পারলাম তাহলে!!

ধন্যবাদ হে, সাগরপারের College আমার, ঘরের কেউ ত আর পুঁছল না।

“সীমানা পেরোতে চাই, জীবনের গান গাই,
আশা রাখি পেয়ে যাব বাকী দু আনা।”
(কবীর সুমন)

PrevPrevious“mostbet Uzbekistan Официальный Сайт Спортивных Ставок И Онлайн-казино Uz 2023
Nextকোইনসিডেন্স-২ ডপেলগ্যাঙ্গার সিন্ড্রোমNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 No Comments

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 No Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 No Comments

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673917
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]