Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দীপ জ্বেলে যাও ২৭

IMG_20240516_092324
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • May 16, 2024
  • 9:26 am
  • No Comments

আদিবাসী মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহার নিয়ে শুরু হল চাপান উতোর। পরিবেশের উপর খনি এবং শিল্পায়নের প্রভাব থেকে চোখ সরিয়ে রেখে যখন বলা হতে লাগল এখানকার ভূমিজ সন্তানদের কারণে জঙ্গল লোপ পাচ্ছে। আইন ও বন নীতি বনবাসীদের পেটে লাথ মারতে উদ্যোগী হল। তখন CMSS পরিবেশ সম্বন্ধে উদ্যোগ নিতে শুরু করল। ইউনিয়নের এক নতুন শাখা গঠন হল। সেই শাখা ‘অপনা জঙ্গল কো পহচানো’ নাম দিয়ে এক নতুন আন্দোলন শুরু করল। এই কর্মসূচী মারফত নিজেদের জঙ্গলের উপযোগী গাছগুলিকে বেছে নিয়ে রোপণ করা হতে লাগল। বাঁশ, শাল, মহুয়া, আম, জাম, কাঁঠাল, শিরীষ, বেল, সেগুন, নিম ইত্যাদি ছিল প্রধান। চন্দন, কাজু, বিভিন্ন ধরণের ইউক্যালিপ্টাস যেগুলো সাধারণত: বৃক্ষ রোপনে লাগানো হয় সেগুলো ছোট জঙ্গলে লাগানো হতে লাগল। এই ভাবে ধীরে ধীরে আজ এখানে ইউনিয়নের এক নিজস্ব জঙ্গল তৈরি হয়েছে। ইউনিয়নের লাগানো গাছগুলি এখন বেড়ে উঠেছে এবং এলাকায় সবুজের অংশ অনেকটা বেড়েছে। গাছগুলোতে বোর্ড লাগানো হয়েছে। তাতে গাছের স্থানীয় নাম, বৈজ্ঞানিক নাম, ওই গাছ কোন পরিবারভুক্ত সে সব লেখা হয়। স্কুলের পড়ুয়ারা এই উদ্যোগ থেকে তাদের উদ্ভিদবিদ্যার জ্ঞান সঞ্চয় করতে পারে।

শংকর আজকাল ভীষণ ব্যস্ত থাকে। আগেও সে ব্যস্তই ছিল। কিন্তু ইদানীং তার নাওয়া খাওয়ার সময়টুকুও নেই যেন। কেবলই মনে হয় যোগ্য উত্তরসূরী তৈরি করে যেতে হবে। তার সময় ফুরিয়ে আসছে। শংকর জানে ভারতে বিভিন্ন অঞ্চলের অসম বিকাশের কারণ অগণিত। তবে এটা ঠিক যে হরিজন এবং আদিবাসীরা সবচেয়ে পশ্চাৎপদ শ্রেণী। যেহেতু এই দুটি শ্রেণী ছত্তিশগড়ের জনসংখ্যার 60-65% নিয়ে গঠিত, তাই পুরো অঞ্চলটাই ব্যাপকভাবে পিছিয়ে। ছত্তিশগড়ের জনগণের এবার সংগ্রামের সময় এসেছে। ভিলাই নিয়ে ভাবিত সে। ভিলাইয়ের চারপাশে ছাতার মতো গজিয়ে উঠেছে এক গাদা রি-রোলিং ইস্পাত কারখানা, যারা টিঁকে আছে ভিলাই ইস্পাত কারখানা থেকে চুরি ও তার দুর্নীতির ওপর। তিরিশ বছর ধরে এখানকার প্রতিষ্ঠিত পাঁচ জন শিল্পপতির সম্পত্তির পরিমান দাঁড়িয়েছে প্রায় হাজার কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই শিল্পগুলোতে কর্মরত শ্রমিকদের অবস্থা কেমন? এখানে শ্রমিক নিয়োগ   ও তাদের নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণ কতৃপক্ষের খেয়াল খুশির ওপর নির্ভর করে। যে ঠিকাদারদের অধীনে তারা কাজ করে তারা বেশির ভাগই এই অঞ্চলের গুণ্ডা। কাজেই এই ঠিকা শ্রমিকদের কোনও প্রতিবাদ করার অধিকারটুকুও নেই। ভিলাইয়ে ইস্পাত কারখানার শ্রমিকদের মজুরী তুলনায় অনেক বেশি। তাই ভিলাইয়ে জীবন ধারণের জন্য ন্যূনতম যে টাকা প্রয়োজন তা জোটে না ঠিকা শ্রমিকদের কপালে। অস্থায়ী এই শ্রমিকদের বারবার বদলি করা হয়। জায়গা বদলের কারণে এরা ঘন ঘন দুর্ঘটনার শিকার হন। শংকর চেয়েছে এই ঠিকা শ্রমিকরা সংগঠিত হোক। হলও তাই। শিল্পপতিদের যাবতীয় হুংকার অগ্রাহ্য করে জড়তা কাটিয়ে ছত্তিশগড় মুক্তি মোর্চার নেতৃত্বে প্রগতিশীল ইঞ্জিনীয়ারিং শ্রমিক সংঘ গড়ে উঠল। কয়েক হাজার শ্রমিক একসঙ্গে ভিলাইয়ের ত্রিশটি শিল্প সংস্থায় ইউনিয়ন গড়ে তুললেন। মিছিল, ধর্মঘট এসবের মাধ্যমে শ্রমিকরা তাদের ন্যায্য দাবী তুলে ধরতে লাগলেন। শ্রমিকদের এই শক্তি বৃদ্ধি শিল্পপতিদের রাতের ঘুম কেড়ে নিল। নেমে আসতে লাগল আঘাত। ইউনিয়নের নেতা, ও সদস্যদের নির্মমভাবে আঘাত করা হয়েছে এমনকি সাংবাদিকদেরও রেহাই দেওয়া হচ্ছে না।  

এই আন্দোলন শুরু করার আগে এলাকায় সংগঠনের পরিচিতি প্রয়োজন ছিল। তাই ১৯৮৯ এর লোকসভা নির্বাচন ও ১৯৯০ এর বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেয় ছত্তিশগড় মুক্তি মোর্চা। সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী না হয়েও সেই নির্বাচনগুলোতে ম্যানেজারের দায়িত্ব এসে পড়ে শুভ- র ওপর। একদিকে ডাক্তারি, অন্যদিকে ইলেকশনের জন্য কর্মসূচী নির্ধারণ, আবার আর একদিকে লেখালিখি। এই সব নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ল শুভ। এত কিছুর মধ্যেও তবু চিঠি লিখতে ভোলে না সে। অলকানন্দার সঙ্গে চিঠিতে যোগাযোগ বজায় থাকে। আসলে জীবন তার নিজস্ব খাতে বয়ে চলে। সামনের বাঁকে কি অপেক্ষা করছে তার তোয়াক্কা না করেই এগিয়ে যাওয়া যৌবনের ধর্ম।  

তেমনই বয়ে চলল শুভ-র জীবন। 

PrevPreviousসত্যি ভূতের গল্প…৫
Nextচোরের গানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]