Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আজ রাতের বকোয়াস।

IMG_20220818_231152
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • August 19, 2022
  • 8:10 am
  • No Comments

বাংলায় লিখি বটে, কিন্তু ভাষাজ্ঞান খুব প্রখর নয়। বাংলা ব্যাকরণ খুব মন দিয়েই পড়েছিলাম, দ্বিতীয় পত্রে ব্যাকরণ বাবদ নম্বরটা পুরো মার্কস পাওয়ার তাগিদ থাকতো। তাছাড়া বাংলার শিক্ষক প্রসাদবাবু আমার খুব প্রিয় টিচার ছিলেন। তাঁর পড়ানোর অননুকরণীয় ভঙ্গির কারণেও তিনি ভীষণ পপুলার ছিলেন। তাই স্কুলে পড়তে পড়তে একসময় ভেবেছিলাম, বাংলা শিক্ষক হবো, কোএড স্কুলে বোষ্টম পদাবলী পড়াবো। কিংবা গোবিন্দদাস আওড়াবো :

কন্টক গাড়ি কমলসম পদতল
মঞ্জীর চিরহী ঝাঁপি।
গাগরি বারি ঢরি করি পিছল
চলতহি অঙ্গুলি চাপি।।

তবে ব্যাকরণের প্রত্যয় চ্যাপ্টারটা বিশেষ ম্যানেজ করতে পারিনি উঁচু ক্লাসে উঠেও।

আর, সেভেন এইটে যে সংস্কৃত ভাষার কোর্স ছিল, সেটা আমার পড়া হয়নি। পরিবর্তে জুটেছিল ফার্সী। সেই কারণে ভারতীয় ভাষাসমূহের ঠাকুর্দার সাথে আমার পরিচয় ঘটেনি।

বাংলা বানানের ব্যাপারে একটা স্বতস্ফূর্ত রিফ্লেক্স কাজ করে। অভিধানগত গভীরতার কিস্যু ফাণ্ডা নেই আমার।

চোখে দেখে যদি মনে হয় বানানটা বেঠিক, তখন সাবধান হয়ে যাই। ছোটবেলা থেকে বিভিন্ন সাহিত্য, পত্রিকা, সংবাদপত্র, এমনকি ঠোঙা খুলেও পড়ার সুফল এটা।

সেই সাহসে এখানে পোস্টাই।

কিন্তু ইদানিং বিশুদ্ধবাদীদের কিছু কথাবার্তা চোখে পড়ছে। একটু ভীত হয়ে পড়ছি। তাহলে কি সলিড ফাউণ্ডেশন না থাকলে লেখালিখি করা ঠিক হবেনা?

একেই তো চর্চার অভাবে, ইংলিশ মিডিয়ামের দাপটে পরের জেন ওয়াই, ভাষাটাকে আমল দেয় না, তার ওপর যদি চাপে পড়ে, তাহলে লোকজন কেটে বা ফুটে যাবে।

আগে আমিও বানান ভুল নিয়ে খানিক অসহিষ্ণু হতাম। কিন্তু এখন সহিষ্ণুতা বাড়িয়েছি। তার প্রধান কারণ, আফটার অল, বাংলা অক্ষরে লিখছে তো। সেটাই যথেষ্ট মনে হচ্ছে। ক্রমাগত লিখতে লিখতে জেনে যাবে, ভাষার শুদ্ধতাটাও আয়ত্ব করে ফেলবে সময় দিলে। কাজেই নিরাশ না করাই ভালো।

ভাষার ডেথ সার্টিফিকেট যতটা দেরিতে লেখা যায়!

আরো একটা ভেতর চালাকি একটু বেশি হারেই করে থাকি। সেটা হল, পরিচিত ইংরেজি শব্দের ব্যবহার। আমি যেহেতু বাংলা টেক্সট সাবজেক্ট লিখছি না, আর লিখছি তো সামাজিক মাধ্যমে, সুতরাং সহজবোধ্য ইংরেজি শব্দ ব্যবহারে আমার অরুচি তো নেইই, উল্টে সাবলীল বোধ করি।

দেখি, লোকজন কী বলে!
খিল্লিও করতে পারেন।
নো পবলেম। উল্টে ভালো লাগবে।

PrevPreviousএক সিউডো-একলব্যের ব্যর্থ কলমবাজি
Nextস্পষ্টNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 2 Comments

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628214
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]