Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তর্পণ

IMG_20220927_000949
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 27, 2022
  • 8:47 am
  • No Comments
মা আমাকে ঝাঁকিয়ে বলল,– বাবু ওঠ, যাবি না? স্যার ডাকছেন যে!
আমি ধড়মড় করে উঠে বসলাম। – তবে কি শুরু হয়ে গেল মা?
– না রে বাপু , আয় তোকে তৈরি করে দিই।
যেতে হবে সেই হিলোরা হাসপাতালে। সেখানে রেডিও আছে। গ্রামে কারেন্ট নেই। ভালভ সেট রেডিও। সেই রেডিও চলে মস্ত একটা ব্যাটারিতে। তার পেটের ভেতর একগাদা টর্চের ব্যাটারির মত ব্যাটারি।
সেই সেখানে আশ্বিনে শারদপ্রাতে… মহালয়া শুনব। বাবা থাকেন অন্য কোথাও। চাকরিস্থলে। আমি মা আর বাবা। মহালয়ার দিনই তর্পণ। তৃষ্ণার্ত পূর্বপুরুষেরা আসেন। মা বলে বাড়ির একজন মহালয়া শুনলেেও সেই তর্পণ হয়। তাই মহালয়া শুনতে আমি একলাই যাব।
হিমের পরশ লাগা বাতাস পাছে আমাকে ছুঁয়ে ফেলে, মা সাবধানে জড়িয়ে দিল বাবার একটা চাদর। জড়িয়ে পেছনে একটা গিঁট। চাদর না খুলে পড়ে যেন।
ইশকুলের স্যার বাইরে থেকে ফের শুধোলেন, – ও কি উঠেছে দিদিমণি? আমি তবে যাই।
স্যার যাবেন শেখ পাড়ায় মসজিদে। ফজরের আজান শোনা যাচ্ছে। মসজিদে মাইক নেই। নিস্তব্ধ গ্রামীন বাতাসে ছড়িয়ে পড়ছে ইমামসাহেবের তীব্র সুরেলা গলা আর সদ্য ঝরে পড়া শিউলি গন্ধ।
মা আমাকে চিনতে পারে না কয়েকবছর। বাবা চলে যাবার পর মায়েরও সেরিব্রাল হল। আমাকে অসহায়ের মত বলে, – তুমি কি আমার দাদা? দেখ না, আমাকে দাঁড় করিয়ে রেখে বাবুর বাবা একটু আসছি বলে কোথায় চলে গেল!
মাকে বলি না কারণ বলার মানেই হয় না। আমার সেই বড়মামাও গতবছর চলে গেছেন।
বাইরে কে যেন ডেকে বলল, – দিদিমণি, খোকাকে তুলে দ্যান ক্যানে! মহালয়া যে শুরু হল বলে!
আমি স্বপ্ন ভেঙে ধড়মড় করে উঠে বসি।
মাও তো ডাকল স্পষ্ট শুনলাম, – বাবু ওঠ! যাবি না?
ডাকল কে? আমার সেই মৌলবি স্যার কি এখনও দাঁড়িয়ে? আমাকে পূর্বপুরুষদের সঙ্গে দেখা করাতে বড়ই তাড়া তাঁর।
থতমত গলায় বলি, – এই যে, যাই স্যার!
দৌড়ে মায়ের ঘরে যাই। ঠোঁট কাঁপছে। ঠোঁটের কাছে কান নিই। – আয়, তোকে তৈরি করে দিই। বলে আমার বোধহীন চলচ্ছক্তিহীন মা। সত্যিই বলে?
নিজেই তৈরি হই।
বাতাসে হিম নেই। আমাদেরও রেডিও নেই কোনও। তাতে কী? মোবাইল আছে তো!
PrevPreviousরাণী
Nextপ্রশ্নোত্তরে ডেঙ্গুরোগ: দ্বিতীয় পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672925
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]