Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অংকে কাঁচা

Screenshot_2023-12-19-08-13-36-61_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • December 19, 2023
  • 8:15 am
  • No Comments
অনেক চেষ্টা করেও,
যুদ্ধের অংকটা এখনো শেখা হলো না।
একটা দেশে এক হাজার একশো উনচল্লিশ জন নাগরিক জঙ্গী আক্রমণে মারা গেলে,
বিপরীত আক্রমণে ঠিক কত মানুষ ছিন্নভিন্ন হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে,
এটা পৃথিবীর কোনো গণিতের ফর্মুলায় খুঁজে পাচ্ছি না।
চল্লিশ জন নিহত ইজরায়েলি শিশু
ইজ গ্রেটার দ্যান পাঁচ হাজার খুন হওয়া ফিলিস্তিনি শিশু,
আধুনিক পৃথিবীর হিসেব এখন এটাই,
কিন্তু কোন সূত্র ধরে এই সমাধান, সেটা কেউ বলছে না।
তারপর ধরো, সেই অলীক রুট ওভার মাইনাস ওয়ান,
চিরকালীন ইমাজিনারি নম্বর।
দুবছরে ইউক্রেনে রাশিয়ার নাকি ছয় হাজার সৈন্য মারা গেছেন,
অন্তত রাশিয়ার তাই বিবৃতি ।
ইউক্রেনের সরকারি হিসেবেও তাদের মানুষ গেছে পনেরো হাজারের আশেপাশে।
অথচ বেসরকারি হিসেবে দুতরফেই সংখ্যাটা কয়েক লাখ।
এই যে কাগজপত্র প্রিয়জন আর পরিবার থাকা
এত মানুষ
কলমের এক খোঁচায় ‘নেই’ হয়ে গেলেন,
এটা রুট ওভার মাইনাস কত, এটা আবিষ্কার করতে পারলে হয়তো নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম উঠতো।
আর ওই ইউনাইটেড নেশনের ধ্রুবকের মান, দেশ বিশেষে কেমন শূন্য থেকে একশো হয়,
সেটা বেশ গোলমেলে।
আমেরিকা কোথাও মানুষ মারলে সেটা ‘ শান্তিরক্ষা’,
রাশিয়া করলে সেটা ‘ অধিকার পুনঃপ্রতিষ্ঠা’
ইজরায়েল কোথাও হাজার কুড়ি মানুষ মেরে ফেললে সেটা ‘ হামাস আক্রমণের প্রতিবর্ত ক্রিয়া’,
কাজেই এসব সময়ে ইউ এন মৌন, মান-এ হয়তো বা শূন্যের থেকেও গৌণ।
কিন্তু আফ্রিকার দুটো দারিদ্রসীমার নিচে দেশের মধ্যে ঝামেলা হোক,
তখন তার মাতব্বরি দেখে কে!
এই যে কখনো লিমিট টেন্ডস টু ইনফিনিটি কখনো টু জিরো,
ক্যালকুলাসের এই দোদুল্যমান ক্যালকুলেশন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ায়?
যে সব দেশে যুদ্ধ এখনো আসেনি,
তাদেরও নাগরিকদের জুজুর ভয় দেখিয়ে শিক্ষা ও স্বাস্থ্য থেকে ক্রমাগত সাইফন হয়ে যাচ্ছে বাজেটের টাকা,
অংকটা এরকম হচ্ছে এখনঃ
‘একটি চৌবাচ্চায় স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানের তিনটি নলের মুখ এক্স অনুপাতে ছোটো
এবং অস্ত্র কেনার লগ্নী ওয়াই অনুপাতে বড় করিলে,
কখন সম্পূর্ণ জল বড় নলটি দিয়া যাইবে নির্ণয় করো।
রাফ শিট জমা না দিলে নম্বর কাটা যাইবে।
টোকাটুকি সম্পূর্ণ নিষিদ্ধ,
তবে রাষ্ট্রীয় ক্যালকুলেটারের সাহায্য লওয়া চলিবে’
যুদ্ধের অংকের প্রশ্নপত্র হাতে করে বসে আছি,
একটাও কমন পড়ছে না,
কোন সিলেবাসের থেকে তুলে পৃথিবীর অধিশ্বরেরা এই পেপার সেট করেছেন,
এমন কি গার্ড দেওয়া কঠিন মুখের উপশাসকরাও সেটা বলতে পারছেন না,
কাজেই খাবি খেয়ে সাদাপাতায় আঁকিবুকিই কেটে যেতে হচ্ছে একা।
জানি গোল্লাই পাবো,
এ মারণ- গণিতের একখানা সূত্রও কোত্থাও পাচ্ছি না লেখা।
ধ্যাত্তেরি , যুদ্ধের অংকটা এ জীবনে আমার আর হলোই না শেখা।
PrevPreviousআমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
Nextপ্রসঙ্গ: সংবিধানের ৩৭০ নং ধারা বিলোপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

March 12, 2026 No Comments

ভালোলাগা এক অভিজ্ঞতা

March 12, 2026 No Comments

গতকাল রাত এগারোটা পঞ্চাশে দিল্লি স্টেশন থেকে উঠেছিলাম ‘ত্রিপুরা সুন্দরী’ ট্রেনে। গন্তব্য: নিউ জলপাইগুড়ি স্টেশন। পাঁচজন আমরা আসছি। আজ রাত ( ১০/০৩/’২৬) এগারোটা নাগাদ নিউ

এক রূপকথার‌ই গাঁয়ে….

March 12, 2026 6 Comments

শোনো এক গাঁয়ের কথা শোনাই শোনো রূপকথা নয় সে নয়।…… এমন এক গাঁয়ের কথা পড়ে আমার অবশ্য রূপকথা বলেই মনে হয়েছিল। আর মনে হবে নাই

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

March 11, 2026 No Comments

অভয়ার খুন ও ধর্ষণ এর খবর জানার পর আর জি কর হাসপাতাল থেকে শুরু করে, সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছুঁয়ে মানুষের আর্তনাদ ঘরে

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

March 11, 2026 No Comments

মার্চ ১০, ২০২৬ ১৯ মাস ধরে লড়াই চলছে। অভয়ার ন্যায়বিচারের জন্য, মেয়েদের সুরক্ষার পক্ষে, দুর্নীতির বিপক্ষে। রাজপথ থেকে আলপথ, থানা থেকে স্বাস্থ্যভবন, লালবাজার, সিবিআই কোনো

সাম্প্রতিক পোস্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

Abhaya Mancha March 12, 2026

ভালোলাগা এক অভিজ্ঞতা

Sukalyan Bhattacharya March 12, 2026

এক রূপকথার‌ই গাঁয়ে….

Somnath Mukhopadhyay March 12, 2026

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

Biswajit Mitra March 11, 2026

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

Abhaya Mancha March 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612879
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]