Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন ২২শে ডিসেম্বরই হচ্ছে!!

IMG-20221220-WA0056
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • December 21, 2022
  • 9:19 am
  • No Comments
গত ১২ দিন যাবৎ যে অনশন আন্দোলন চলছিল মেডিক্যাল কলেজে, তা কেন চলছিল? কারণ গত ৩০শে নভেম্বর কলেজ কাউন্সিলের উপস্থিতিতে এবং কলেজের ছাত্রছাত্রী ও কর্তৃপক্ষের সম্মতিক্রমে ঠিক করা হয়, ২২শে ডিসেম্বর মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হবে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজনৈতিক চাপে পড়ে ৫ই ডিসেম্বর সেই নির্বাচন বাতিল করে দেয়, কোনো কারণ ছাড়াই। এর পরবর্তীতে মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রতিশ্রুত ন্যায্য নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে, যা পরিণত হয় অনশনে। এর পরে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলেজে আসেন, আলোচনার নামে প্রহসন চলে দফায় দফায়, কিন্তু শেষমেষ ২২শে ডিসেম্বর ছাত্রছাত্রী সংসদ নির্বাচন বাতিলের সপক্ষে কোনো যুক্তি দিয়ে উঠতে পারেনি কলেজ কর্তৃপক্ষ বা শাসকদলের দূতেরা কেউই। এরপরে, স্বাস্থ্য অধিকর্তা বা কর্তৃপক্ষ কেউই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসতে চাননি, এবং পরবর্তীতে কীভাবে সমাধানসূত্র বের করা যায় তা নিয়েও উদাসীন থেকে যান।
অনশন চলতে থাকে। ২২শে ডিসেম্বর সর্বসম্মতিক্রমে নির্বাচনের দিন স্থির করে যে নোটিশ দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফ থেকে, তা কিন্তু বাতিল করা হয়নি কখনোই, এবং বাতিল করার পক্ষে কোনো ন্যায্য যুক্তিযুক্ত কারণও পেশ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও এমএসভিপি মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে যান এবং বলেন, তাঁরা স্বাস্থ্য ভবনে থেকেই কাজ করবেন, কারণ মেডিক্যাল কলেজে থেকে কাজ করতে তাঁদের ‘মানসিক চাপ’ হচ্ছে। যদিও আমাদের মনে হয়, এই চাপ কোনোভাবেই মানসিক নয়, এই চাপ রাজনৈতিক।
এমতাবস্থায়, মেডিক্যাল কলেজের আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা বুঝতে পারে, কলেজের গণতান্ত্রিক পরিসর রক্ষার প্রশ্নে মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ নৈতিকভাবে ও নীতিগত দিক দিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়ভার নিজের কাঁধে তুলে নেয়, এবং জেনারেল বডি মিটিং এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে ঠিক করে, তারা নিজেদের কলেজের ছাত্রছাত্রী সংসদের নির্বাচন নিজেরাই দায়িত্ব নিয়ে করবে। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা,কলেজে গণতন্ত্র রক্ষার জন্য,ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের দাবিতে যে অনশন আন্দোলন শুরু করেছিল,আজ তার পরিসমাপ্তি ঘটে, জেনারেল বডি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে,কারণ যে গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে এই অনশন আন্দোলন,মেডিক্যাল কলেজের সেই গণতান্ত্রিক পরিসর রক্ষার দায় তারা নিজে কাঁধে তুলে নিয়েছে।
এই জেনারেল বডি মিটিং এর মাধ্যমে ঠিক করা হয় —
১) অপদার্থ কলেজ কর্তৃপক্ষ নয়, ছাত্রছাত্রীরা মেডিক্যাল কলেজের সংসদ নির্বাচন নিজেরাই করাতে সক্ষম।
২) ছাত্রছাত্রীদের দ্বারা সংগঠিত এই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা, নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে থাকার জন্য সমাজের বেশ কিছু নিরপেক্ষ বিশিষ্টজনেদের কাছে প্রস্তাব রেখেছে, এবং তাঁদের মধ্যে চারজন এই প্রস্তাব অনুমোদন করেছেন। কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা যেহেতু এই নির্বাচন সংগঠিত হবে, এবং ছাত্রছাত্রীরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাই এই নির্বাচিত প্রতিনিধিদল কলেজের কর্তৃপক্ষের সামনে ছাত্রছাত্রীদের যাবতীয় দাবিদাওয়া তুলে ধরবে।
৩) কীভাবে এই সংসদ নির্বাচন পরিচালিত হবে, তার খসড়া নিয়মপত্র (Standard Operating Procedure) প্রকাশ করবেন এই নিরপেক্ষ বিশিষ্টজনেদের কমিটি। ৪) নির্বাচনের নমিনেশন ফাইল করা, স্ক্রুটিনি করা, উইথড্র করা এবং ভোটার লিস্ট প্রকাশ ও তার সংশোধন করার নিয়মাবলী থাকবে এই খসড়া নিয়মপত্রে, এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন এই বিশিষ্টজনেদের কমিটি। স্বচ্ছতার জন্য পুরো নির্বাচন প্রক্রিয়াটি মিডিয়ার নজরদারিতে করা হবে।
এই বিশিষ্টজনেদের কমিটিতে রয়েছেন —
১) ড. বিনায়ক সেন, প্রখ্যাত চিকিৎসক ও সমাজকর্মী
২) বোলান গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী
৩) অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক
৪) সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী
PrevPreviousমনেরে আজ কহো যে ১
Nextডাক্তারির কথকতা- ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671524
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]