Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

I love you

433292517_7510846305640380_6738120595863265994_n
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • March 21, 2024
  • 7:55 am
  • One Comment
ডাক্তারদের সঙ্গে MR, মানে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সখ্যতার মধ্যে অনেকেই obnoxious relationship এর গন্ধ পায়। আছে বৈকি। অসত্য নয় মোটেই। রিপ্রেজেন্টেটিভদের সাথে ‘মাখামাখি’ থাকা ডাক্তারদের অনেক পিওর ব্লাড ডাক্তার কলীগ অশ্রদ্ধার চোখেও দ্যাখে।
কিন্তু আমার সাথে অসংখ্য ঐরকম ইয়ং ছেলের সখ্যতা রয়েছে, যেটা দিন কে দিন বাড়ছে। বেড়েই চলেছে। এখানেও স্বার্থের গন্ধটা আছে, তবে সেই স্বার্থটা পুরোপুরি one way .
সপ্তাহে একটা দিন আমি ওদের একটু বেশি সময় দিই। আমার ছেলের বয়সী সব ওরা। লেখাপড়া শিখেছে। ওদের মধ্যে কেউই নিশ্চয়ই ছোটবেলায় Aim in life রচনাতে MR হবে এমন কথা লেখেনি। জীবনের যে মোড়টাতে সংগ্রামের জন্য মাঠে নামতে হয়, সেই ক্ষণটাতেই হয়তো ওদের কাছে অন্য আর কোন দরজা বা অপশন ছিলনা। শখে কেউ MR হয়েছে আমি শুনিনি।
Sales বা Corporate জবে পারফর্ম্যান্সের চাপ কোনদিনই কমেনা, expectation উত্তরোত্তর বাড়তেই থাকে।
বেসিক্যালি এরা এমন এক প্রতিষ্ঠার লড়াইতে জুড়ে আছে, যেখানে আছে কেবল প্রচ্ছন্ন অনিশ্চয়তা।
এদের সঙ্গে কথা বলে আমি অল্পতেই টের পেয়ে যাই, মেপে নিই কে কেমন ব্রিলিয়ান্ট। দরকার হলে বকা দিই। এই সেদিন একটি ছেলে ডিটেলিংএর সময় লেখা দেখে বলে উঠলো কুড়ি দশমিক সত্তর। তার কথা শোনা মাথায় উঠলো। তাকে থামিয়ে আমি 20.7 লিখে বললাম এটা কত? উচ্চারণ করো; তারপর আবার ধরলাম বলতো 20.700 এটা কতো? পরে, ভুল শুধরে দিই। এই ভুল সেদিন এক ইউটিভি সংবাদ পাঠিকা করলেন। ভাবছিলাম, কে দ্যায় এদের!
এতদিনের পরিচিতিতে আমি অনেক ছেলেকেই একটুখানি বাজিয়ে তার কেরিয়ারের শুরুতেই বলে দিয়েছি, এই পথ তোমার জন্য নয়। তুমি অন্য পথের জন্য এসেছো। বেশ কয়েকজনকে জানি, তারা পরে অন্য জবে সুইচ ওভার করেছে।
একজন আইসিআইসিআই ব্যাঙ্কে অফিসার, একজন ডবলুবিসিএস হয়েছে। একজন এখন কলেজে পড়ায়। আরেকজন এটা পড়লেই নিজেই এসে কথা বলবে। ফেসবুকে সে বেশ পরিচিত। সে ব্লাড ব্যাঙ্কে সার্ভিস করে। যতটা মনে পড়লো, লিখলাম।
আসলে, যারা জীবনটাকে, নিজের ফ্যামিলিটাকে বেটার লিভিং স্ট্যাণ্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাদের আমি রেসপেক্ট করি। নিজের কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া আর কোনভাবে লিভিং স্ট্যাণ্ডার্ডের উন্নতি সম্ভব নয়। এক যদি লটারী না লেগে যায়। লটারী নিয়ে একটা গল্প জানা আছে, পরে বলবো।
শুধু MR বলে নয়, MR দের সাথে নিত্য নৈমিত্তিক ওঠাবসার সুবাদে ওদের ফাইটটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। এমনকি, একটা নিম্নবিত্ত মুসলিম পরিবারে, বেশী শিক্ষাদীক্ষা নেই, স্বামীটা জাস্ট একটা মিস্ত্রি, ভালো কাজ জানে, পরিশ্রমী, তার মোটামুটি ফিটফাট স্ত্রীকে (দেখে মনে হয়, পেটে খানিক লেখাপড়া আছে) যখন সকালে দেখি ইংলিশ মিডিয়াম স্কুলের ইউনিফর্ম পরা সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, পুলকারের অপেক্ষায়, আর বিকেলে দেখি বাচ্চাটার ব্যাগটা একহাতে বুকে জড়িয়ে অন্য হাতে তাকে ধরে বাড়ি ফিরে যাচ্ছে, দুজনে তখনই বকবকম জুড়েছে, তখন আপনা হতেই আমার মনে ঐ মহিলার প্রতি শ্রদ্ধা এসে যায়।
আমি আদতে মোটেই ডিপ্লোম্যাটিক নই, ডিপ্লোম্যাসির কিছুই শিখিনি; Snob ও নই, মানুষের সঙ্গে মিশেই আমার যত সুখ। হয়তো খানিক গেঁয়ো টাইপ TUMPA বলে খাপ খাইয়ে নিতে অসুবিধে হয়না।😀
এই লেখাটার সৃষ্টির উৎসটা না বললে ভুল হবে।
ফেসবুক মেমারিতে অভিযানের কথা এই সেদিন লিখলাম না?
দুটো ছবি ভেসে উঠলো।
একটা ছবিতে, আমার ঘর ভর্তি MRদের নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আসলে, একটি একদম ইয়ং ছেলে, কোন হাউজের MR আমার এখন মনে নেই, ছেলেটি তমলুক শহরের ভেতরের রাস্তায় বাইক চালানোর সময় এক উদাসীন বয়স্কা মহিলাকে সেভ করতে গিয়ে নিজেই দুর্ঘটনায় প্রাণ হারায়। রাহুলকে আমার ভালো লাগতো, ওর স্মরণে আমি দিনের শুরুতেই নিজের চেম্বারে ওদেরকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেছিলাম।
দ্বিতীয় ঘটনা (ছবি) হল, ফেসবুকের সুবাদে সকালেই দেখলাম বা জানলাম, একজনের জন্মদিন। সেইদিনই চেম্বারে ঢুকতে গিয়ে দেখি সেই বার্থ ডে বয় অন্যান্য কলিগদের সঙ্গে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। মীট করবে। আমি চুপচাপ চেম্বারে ঢুকে আমার সহকারীকে দিয়ে গোপনে একখানা বড় কেক আনালাম। তারপর ওরা দল বেঁধে ঢুকতেই আমি প্রথমে বললাম, চলো আমরা গোল হয়ে দাঁড়াই, আজ পোসেনজিতের জন্মদিন সেলিব্রেট করবো।
ঘটনা দুটো তুচ্ছ, কিন্তু এভাবেও মানুষকে ভালোবেসে তার মন জিতে নেওয়া যায়। তার জন্য ‘বাজিগর’ হওয়ার দরকার নেই।
বিস্তৃত ভালোবাসার গল্প শোনাবো বলেছিলাম না?
কথা রাখলাম।
🟣🔵🟢🟡🟠🔴
PrevPreviousতিস্তাপারের সেই দিনগুলো আর নেই
Nextস্টেথোস্কোপঃ ১১৫ ।। জলপড়া ।।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S Gangopadhyay
S Gangopadhyay
2 years ago

Salute to you Sir.
I also mate you number of times but with my colleagues. Still I remember one incident that happened in your chamber which even today i share with some of my associates and that was a great learning for the young generation MRs.
I am proud of my profession as this profession has given me the opportunity to meet many learned Doctors more so, real good human beings with real good hearts, like you,in many different places.
Accept my Pranam. If life permits, I wud come to Kolaghat ( if i am nit wrong) and meet u again.
Regards

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676030
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]