Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা: ৯ বয়স

344563948_987278592271031_8570018207264838006_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • May 5, 2023
  • 9:28 am
  • No Comments

আমরা সবাই জানি পুরুষের আয় আর মহিলাদের বয়স কখনো জিজ্ঞেস করতে নেই। সেটা ভদ্রতা বিরোধী। আরো জানি, সিনেমার নায়িকাদের বয়স প্রতি পাঁচ বছরে এক বছর করে বাড়ে। এগুলো অনেকটা পিথাগোরাসের উপপাদ্যের মতো- স্বতঃসিদ্ধ।

তবে ডাক্তারি করতে হলে কখনো কখনো সামাজিক ভদ্রতার সীমারেখা পার হতে হয়। মানুষের মনের গোপন ঘরে আলো ফেলতে হয়, অনেক ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতে হয়- অবশ্যই তা রোগীর চিকিৎসার প্রয়োজনে এবং আইন ও সামাজিক প্রথা মেনে। রোগীর এইসব তথ্য অন্য কারো সাথে আদান-প্রদান করা আইনের চোখে গর্হিত অপরাধ।

আইনের কচকচি অনেক হল। আবার আমরা বয়সের মত হাল্কা বিষয়ে ফিরে আসি। মহিলাদের বয়স জিজ্ঞেস করার মত গর্হিত কাজটা আজকাল সরাসরি আমাকে করতে হয় না। আমার সহকারীরা এইসব প্রশ্ন করে উত্তরগুলো কম্পিউটারে এন্ট্রি করে দেয়। স্বভাবতঃই আমাকে আর নাম-ধাম, বয়স ইত্যাদি জিজ্ঞেস করতে হয় না। আর হাসপাতাল-পলিক্লিনিকে বিলের মধ্যেই নাম-ধাম, বয়স ইত্যাদি উল্লিখিত থাকে।

আগে যখন প্রত্যেক রোগীর নাম, ঠিকানা, বয়স,অন্যান্য রোগের খবর নিজে লিখতে হত- তখন আমি, বিশেষতঃ মহিলাদের জিজ্ঞেস করতাম, ‘আপনার সঠিক বয়সটা বলুন।’ এই ‘সঠিক বয়স’ কথাটায় বেশ জোর দিতাম আর তাতে কিছু রোগী তাঁর সঙ্গী অথবা স্বামীকে খুব বিহ্বল হয়ে জিজ্ঞেস করতেন, ‘এই বল না, আমার আসল বয়সটা কত?’

তখন স্বামী নামক আসামীটি ভিজে বেড়ালের মত মুখ করে বয়স খুঁজতে বসতেন। অনেক খুঁজে পেতে- ননদের বয়স, ননদ তার থেকে দু বছরের বড়- ইত্যাদি বিস্তর হিসেব কষে ‘সঠিক বয়স’ নির্ধারিত হত। ইদানিং অবশ্য আধার কার্ড-ভোটার কার্ডের যুগে বয়স নিয়ে এই বিভ্রান্তি কিছুটা হলেও কমেছে।

একবার এই ‘আমার আসল বয়সটা কত গো?’ প্রশ্নের উত্তরে এক আসামী বললেন, ‘তোমার আসল বয়স আমি কি করে বলব? আমি কি তখন ওখানে ছিলাম!’ অকাট্য যুক্তি। কিন্তু উত্তর শুনে মহিলা কটমট চোখে তাকালেন তাঁর স্বামীর দিকে।

আবহাওয়া বেগতিক দেখে আমি মধ্যস্থতা করার চেষ্টা করি, ‘মোটামুটি একটা বয়স বলুন- তাহলেই হবে।’

একটা নির্দিষ্ট বয়সের পরে এই পরিস্থিতিটা আবার উল্টে যায়। সত্তরের পর বয়সটা আবার লিপ ইয়ারের মত লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

কোভিডের আগে ২০২০ সালে কমলদার পঁচাত্তর বছর উদযাপন করা হল। ২০২৩ এ এসে শুনি, তাঁর নাকি আশি হয়ে গেছে।

নব্বইয়ের কোঠা পার করতে পারলে সকলেই শতায়ু। ‘আমার ঠাকুমার তো এই একশ-এক হল!’ চেতন চৌহানের মত ‘নার্ভাস নাইনটি’-তে কতজন যে আউট হন- সে খবর কি এরা রাখেন!
এক বৃদ্ধ রোগীকে তাঁর ছেলেমেয়েরা ধরে ধরে আমার চেম্বারে নিয়ে এল। রোগী আমার পূর্বপরিচিত। বছর দশেক আগে তাঁর কোমরে অপারেশন করেছিলাম। এবার এসেছেন হাত ভেঙে। রোগীর ছেলে বললেন, ‘বাবার তো পঁচানব্বই। আর এই বয়েসে অপারেশনে যাব না।’

‘সে ঠিক আছে, কিন্তু পুরনো কাগজ বলেছে ২০১২ সালে ওনার বয়স ছিল আটাত্তর। তাহলে ২০২২ সালে পঁচানব্বই হয়ে গেল কি করে?’

এইসব ক্ষেত্রে কমন উত্তর যা হয় ভদ্রলোক তাই দিলেন, ‘ওই হল।’

তবে গতকাল যা হল, চুড়ান্ত বাড়াবাড়ি। এক মহিলা রোগী ও তাঁর স্বামী আমার চেম্বারে এসেছেন। ভদ্রমহিলার হাঁটুতে সামান্য ব্যথা। কম্পিউটারে দেখি বয়স লেখা রয়েছে একচল্লিশ।

‘হাঁটু ব্যথা ছাড়া আপনার আর কি রোগ আছে?’

‘ওই তো প্রেশক্রিপশন দিলাম। মধ্যমগ্রামে ডাঃ ভৌমিককে দেখাই।’

দেখলাম, রোগী উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের ওষুধ খান। প্রেসক্রিপশনে বয়স লেখা চৌত্রিশ।

‘ডাঃ ভৌমিককে তো দেখিয়েছেন ডিসেম্বর মাসে। তখন আপনার বয়স ছিল চৌত্রিশ। চার মাসের মধ্যে সেটা বেড়ে একচল্লিশ হয়ে গেল কি করে?’

ভদ্রমহিলার তখন ‘ধরণী দ্বিধা হও’ অবস্থা।

তাঁর স্বামী বললেন, ‘আসলে ওই দিন তো আমি সঙ্গে যাই নি, তাই ওরকম হয়েছে।’

PrevPreviousঈশ্বর- আমার একাকী ঈশ্বর ৭
Nextবয়স বিভ্রাটNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659763
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]