Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শীত পোষাকে কত না স্মৃতি

IMG_20221216_191852
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • December 20, 2022
  • 8:58 am
  • No Comments

যতদূর মনে পড়ে সালটা উনিশশ’ পঁচাত্তর। তখন মেডিকেল কলেজে পড়ি।
আমার মায়ের শরীর খুব খারাপ। ইউটেরাইন ফাইব্রয়েড। প্রভাতদা’ কে ধরলাম। প্রভাত ঘোষ। গাইনির হাউসস্টাফ। তাঁর স্যারের আন্ডারেই অপারেশনের ব্যবস্থা হল।

এখন আন্দাজ করা যাবে না। তখনকার দিনে কিন্তু মেডিকেল কলেজের ছাত্র চিকিৎসকদের একটা বড় অংশই নিজেদের পরিজনদের চিকিৎসার ব্যাপারে নির্ভর করতেন মেডিকেল কলেজগুলোর ওপরই। এখন ক্ষেত্র বদলেছে। বেসরকারি ব্যবস্থার কাছে হস্তান্তরিত হয়েছে পুরনো আস্থাটা।

নানান পরীক্ষা নীরিক্ষার পরে ইতিমধ্যে এক দিন মায়ের অপারেশনের ডেট চলে এল। ইডেন হাসপাতালের ওটির সামনে, প্রশস্ত বারান্দায়, অপারেশনের রোগীর বাড়ির লোকেরা অপেক্ষা করতেন। আমরা মানে আমি বাবা আর গুটি কতক আত্মীয় স্বজন সমবেত হয়েছি। মাকে ওয়ার্ড থেকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে।

মূল দরজায় ঢোকবার আগে উৎকণ্ঠিত প্রত্যেকের কাছ থেকে মা বিদায় নিচ্ছেন। মেজর অপারেশনের আগে মধ্যবিত্ত আবহে তখন ওইটিই ছিল দস্তুর। অপারেশন থিয়েটার থেকে ফেরা যেন বা ভারি অনিশ্চিত। না ও হতে পারে।

একে একে সবার হাত ধরে একমাত্র পুত্র আমাকে দেখিয়ে মা বলছেন, ছেলেটা রইল, ওকে দেখো।

অন্যরা কেউ সান্ত্বনা দিচ্ছে, চিন্তা কোরো না। আমরা তো আছি।

দু একজন, বলছেন, কোনও ভয় নেই। অপারেশনের পর সেরে উঠবে ঠিকই।

বাবা এই জটলার মধ্যে নেই। পত্নীবিয়োগের আসন্ন আশঙ্কায় মুখ কালো করে দূরে একপাশে।

এ’বার মাকে ভেতরে ঢোকানো হবে। আমি উৎকণ্ঠিত। বাবার সঙ্গে বিদায়পর্বটা হল না ভেবে।

বাবা দৌড়ে উঠে এসে অনুযোগের সুরে মাকে বললেন, আমার সোয়েটারটা কিন্তু বোনা শেষ হয়নি এখনও। ও’টার কী হবে?

সেই বাবা এখন নব্বই। মা প্রবল ভালোবাসায় এখনও শাসন করে চলেছেন, ঘিরে রয়েছেন আমার অসহায় বাবাকে।
★
ছয় বছর আগের এই লেখা। বাবা চলে গেছেন। নব্বই পার মা অধুনা স্মৃতিলুপ্ত।

আমরা বুনছি। বুনেই চলেছি ভালোবাসার ওম মাখানো চির-অসমাপ্ত সেই শীতবস্ত্রখানি।

PrevPreviousঅ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর প্রেস বিজ্ঞপ্তি
Nextঅ্যান্টিবায়োটিক এবং একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের গল্প (চতুর্থ ও শেষ পর্ব)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630719
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]