Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আত্মবিশ্বাস আর পাবলিক প্লেসে স্তন্যপান করানোই মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ!

IMG_20220824_092415
Taniya Bandopadhyay Pal

Taniya Bandopadhyay Pal

Journalist Blogger
My Other Posts
  • August 24, 2022
  • 9:25 am
  • No Comments

মায়ের বুকের দুধের কোনও বিকল্প হয় না। সদ্যজাতের প্রথম ছ’মাস কেবল মায়ের দুধ। আর কিচ্ছু না। এমনকি শিশুর জলেরও প্রয়োজন নেই।

সরকারি-বেসরকারি হাসপাতাল হোক কিংবা যে কোনও প্রসূতি কেন্দ্র এই কথাগুলো লেখা হোর্ডিং, ফ্লেক্স প্রায় চোখে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে স্তন্যপান করানোর প্রয়োজনীয় পরিকাঠামো কি এ দেশের সর্বত্র আছে? এত প্রচারের পরেও কি মায়েদের সেই আত্মবিশ্বাস দেওয়া হয়, যেখানে সে বিশ্বাস করবে তার সন্তানের জন্য তার বুকের দুধ যথেষ্ট!

মায়ের বুকের দুধ নবজাতকের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই মা শিশুর জন্মের পরের প্রথম ছ’মাস শুধুমাত্র স্তন্য পান করাবে। কিন্তু এই প্রথম ছ’মাস কি মা বাড়ির বাইরে পা রাখবেন না, এমন অলিখিত শর্ত আমরা ধরে নিয়েছি?

সন্তান জন্মের পরে সুস্থ মা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ইচ্ছে হলে শপিং মলে যাবেন। দরকারে বাসে-ট্রেনে চড়বেন। এগুলো ভাবতে কি আমাদের খুব অসুবিধা হয়। কারণ, এই স্বাভাবিক জীবনে মা ফিরে গেলে, সদ্যোজাতকে স্তন্যপান করাবেন কীভাবে? কারণ এ দেশে তো অধিকাংশ পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং জোন থাকেই না!

বিমান বন্দর, বাস স্টপ, রেলস্টেশন এমনকি শপিং মলে শিশুর ডায়পার পরিবর্তনের জায়গা থাকলেও, আলাদা করে ব্রেস্ট ফিডিং জোন থাকে না। এমনকি কয়েক বছর আগে, কলকাতা শহরের একটি শপিং মলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো, এক মা তার সন্তানকে মলের ভিতরেই স্তন্যপান করাচ্ছিলেন বলে শপিং মল কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। অভিযোগ, কর্তৃপক্ষ জানান, এই দৃশ্য অন্যদের জন্য অস্বস্তিকর। তাই এভাবে স্তন্যপান করানো যাবে না। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। যে কোনও পাবলিক প্লেসে শিশুকে স্তন্যপান করানো বেশ সমস্যাজনক। আশপাশের মানুষের বক্র দৃষ্টি উপেক্ষা করে নিজের ব্যক্তিগত স্থান উন্মোচন সর্বদা সহজ হয় না। কেন মায়ের কাছে শুধু ব্রেস্ট পাম্প করে দুধ বোতলে ভরে আনাই একমাত্র পথ থাকবে? সঙ্গে সন্তান থাকলে কেন সে সরাসরি স্তন্যপান করাতে পারবে না?

যে কোনও উন্নত দেশের রেল স্টেশন কিংবা বিমানবন্দর গেলে শৌচালয়ের মতোই স্তন্যপান করানোর নির্দিষ্ট জায়গা নির্ধারিত থাকে। সেটাই স্বাভাবিক ব্যাপার। যেখানে শিশুকে মা স্তন্যপান করাতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমাদের দেশে এমন পরিবেশ নেই। হয়তো, এ দেশে মা হলে আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই এমন অলিখিত নিয়মই সর্বস্তরের কর্তৃপক্ষ কায়েম করাতে চান।

তবে, পাবলিক প্লেসের পরিকাঠামোর অভাব ছাড়াও আরেকটি চ্যালেঞ্জ মায়েদের কাছে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। জন্মের পরের মুহূর্তেই সব সময় নতুন মায়ের বুকে পর্যাপ্ত দুধ থাকে না। তবে, শিশু স্তন্যপান শুরু করলেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেই কয়েক ঘণ্টার মধ্যেই নতুন মায়ের আত্মবিশ্বাস তলানিতে নিয়ে নামায় তার আশপাশের মানুষেরা।

‘ওই দুধে বাচ্চার পেট ভরছে না। ,’ এই বাণী হাসপাতালের নার্স, আয়া থেকেই শুরু হয়ে যায়। পরে চার দেওয়ালের ভিতরের মা-মাসীরাও দিনে কয়েক ঘণ্টা অন্তর বাচ্চা কাঁদলেই মাকে বোঝান তার দুধ তার শিশুর জন্য যথেষ্ট নয়। শিশুর ঘুম না পেলে, ঘাড় ঘোরালে, হাত-পা ছুড়লে, চেচালে, কাঁদলে সবকিছুতেই একটাই সমাধান শুধু মায়ের দুধ খেলে চলবে না।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে, কোনও বহুজাতিক কোম্পানি এমন কোনও দুধ তৈরি করতে পারেনি, যা মায়ের দুধের বিকল্প হতে পারে। এখন তো ফর্ম্যুলা মিল্ক প্রস্তুতকারী কোম্পানিগুলো ও তাদের প্যাকেটে বড় বড় করে লিখে দিচ্ছে, মাতৃদুগ্ধের বিকল্প কিছুই না। এমনকি করোনা অতিমারির সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, মা করোনা আক্রান্ত হলেও শিশুকে স্তন্যপান করাতে পারেন। কিন্তু তারপরেও এ দেশের একাংশের মানুষের বদ্ধমূল ধারণার পরিবর্তন হচ্ছে না।

এ দেশে নতুন মায়েদের নানান মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ, এ দেশে প্রসব পরবর্তী মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে কোনও ধারণা বা সচেতনতা কিছুই নেই। নানা ভাবে প্রত্যাশার পারদ চাপিয়ে মাতৃত্বের অধ্যায়কে একখানা পাহাড বানানো হয়, যার চূড়ায় পৌছনো কার্যত অসম্ভব। সেখানে নতুন মাকে যখন বারবার বলা হয়, তার শরীরে তৈরি দুধ, তার সন্তানের জন্য যথেষ্ট নয়, তখন তার মাতৃত্বের সূচনাকে আরেকটু নাড়িয়ে দেওয়া যায়। আরেকটু বুঝিয়ে দেওয়া যায়, সে মা হতে কতখানি অপটু।

অগষ্ট মাস ন্যাশনাল ব্রেস্ট ফিডিং মাস। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাই স্তন্যপান নিয়ে নানান কর্মসূচি চালাচ্ছে। কিন্তু নিছক সচেতনতাই আর যথেষ্ট নয়। চ্যালেঞ্জগুলো আরও বিশদে ভাবার সময় চলে এসেছে। তাই স্তন্যপান করানো নিয়ে শুধু মা সচেতন হলেই হবে না। পাশপাশি স্তন্যপান করানোর জন্য নতুন মায়েদের উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো নিশ্চিত করতে হবে। সে দিকে নজর দেওয়াও জরুরি।

PrevPreviousভয়
Nextসোমা-একজন স্টাফ নার্সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

বিচার চাই

May 7, 2026 No Comments

৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে। আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

সাম্প্রতিক পোস্ট

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

বিচার চাই

Abhaya Mancha May 7, 2026

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621088
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]