Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশে বিসর্জনের সুর

FB_IMG_1644370784787
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • February 9, 2022
  • 8:38 am
  • No Comments

সরস্বতী বিসর্জনে গেলেন। সরস্বতী পুজো ঘিরে পৌত্তলিকতা, প্রগতিশীলতা ইত্যাদি বিষয়ে বড় বড় কথা বুদ্ধিজীবীরা বলবেন। বুদ্ধিজীবী হওয়ার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তাই জীবনের ছোট ছোট আনন্দে খেঁকখেঁকিয়ে হাসতে পারি। মন খারাপে গালে হাত দিয়ে বসে ভাবার মতো দু’দণ্ড সময়ের অভাব নেই। দৈবীশক্তিতে বিশ্বাস হারিয়েছি বহুদিন। প্রণাম করিনি, পুষ্পাঞ্জলি দিইনি। তবু পুজোর আনন্দটা এখনো আমার। পুজোর আগে রাত জেগে মণ্ডপ সাজানো, আলপনা দেওয়া, চাঁদোয়া টাঙানো, প্রাণ খুলে আড্ডা… এগুলোর বিকল্প কিছু হয় নাকি? তাছাড়া সরস্বতী পুজোকে সম্ভবত ধর্মীয় উৎসবের তকমায় বেঁধে ফেলা যায় না। এমনিতেই বাঙালির হিন্দুধর্ম সম্ভবত বিশ্বের একমাত্র ধর্ম যেখানে আরাধ্যকে মায়ের মতো, মেয়ের মতো, এমনকি প্রেমিক-প্রেমিকার মতো ভেবে ফেলা যায়। সেখানে ধর্মীয় আচার কিংবা হাজারো ফতোয়া ঘাড়ের ওপরে চেপে বসে না। আরাধ্যকে নিয়েও মজার গল্প, গান, ছবি বানানো যায়। এই ঔদার্য কিংবা আধুনিকতা আরোপিত নয়, বরং সম্ভবত ঊনিশ শতকের নবজাগরণের উত্তরাধিকার। টিপটিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাদখোলা গাড়ি চেপে ঠাকুর আনা, সবাই মিলে খিচুড়ি খাওয়া, বেসুরো গান, সবশেষে গঙ্গাবক্ষে বিসর্জন… এর কোথাও ঠিক সেই অর্থে ধর্মের গুরুগম্ভীর শেকল টানার শব্দ নেই।

এসবের মাঝখানেই সরস্বতী পুজোর দিন মালতী মরে গেল। বিসর্জনের দিন মরলো সাবিনা। সাংঘাতিকভাবে অগ্ন্যাশয়ের প্রদাহ নিয়ে আইসিউতে এসেছিল মালতী। ক্রমশ তার অভিঘাত ছড়িয়ে যায় সারা শরীরে। জ্বর আর খিঁচুনি নিয়ে ভর্তি হয়েছিল সাবিনা। দাঁত লেগে ঠোঁট কেটে ঝর ঝর করে রক্ত পড়ছে… চোখ দুটো জবা ফুলের মতো লাল… বেহুঁশ… ডায়াগনোসিস হল কোভিড পরবর্তী মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম। তৃতীয় ঢেউতে এই প্রথমবার এত খারাপ করোনা আক্রান্ত শিশু দেখলাম। ডিউটির পরেও এই দুটো বাচ্চার ব্যাপারে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে নিয়মিত আলোচনা চলতো। প্রেশার কমছে… হার্ট রেট উঠছে না… ইউরিন হচ্ছে না… সন্ধ্যেবেলা আবার একবার কনভালশন হয়ে গেল… খুব খারাপ এক্স-রে…

তারপর হঠাৎই কারো একটা শিফটে সাবিনা বা মালতী মরে যায়। সুশীল পাঠক, ‘মরে যাওয়া’ শব্দবন্ধে অস্বস্তি হচ্ছে কি? বিশ্বাস করুন, সাবিনা বা মালতীদের আর্থ-সামাজিক কাঠামোয় জীবনাবসান হয় না, তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে না, পৃথিবীর মায়া ছেড়ে যায়না। সাবিনা বা মালতী মরে যায়। স্রেফ মরেই যায়। আলোকপ্রাপ্ত পৃথিবীর রোজকার আলোচনার অনেক বাইরে তারা হারিয়ে যায়। ইসিজি মনিটর সরলরেখা হয়ে যাওয়ার পর তাদের দাম শুধুই একটা কাগজ- ডেথ সার্টিফিকেট! অসুস্থ হলে তাদের জন্য তড়িঘড়ি অবিচুয়ারি লিখে রাখে না কেউ। মৃত্যুর পর সবার আগে জনসমক্ষে আনতে হবে যে!

হোয়াটসঅ্যাপের আলোচনায় আর মালতী বা সাবিনা নেই। তার বদলে অন্য কাউকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। চেনা বেডগুলোর পাশে দাঁড়াতে গিয়ে থমকে যাই। বেডটা খালি। ধবধবে সাদা চাদর পাতা। কখনো বেড খালি হওয়ার সাথে সাথেই ভরে যায়। হয়তো সময়ের চোরা স্রোত একটু অন্য খাতে বইলেই মালতী বা সাবিনা পৃথিবী জয় করতে পারতো। তার বদলে এখন শুধুই চরাচর জুড়ে বিসর্জনের বাজনা…

সব তর্ক-বিতর্ক, সব হাসি-কান্না, বইয়ের পাতার প্রতিটি অক্ষর, ঐশ্বর্যের জাঁক, প্রতিটি হ-য-ব-র-ল থেমে যায়। সন্ধ্যা নামলেই পাখির ঝাঁকের ঘরে ফেরার উড়ান। ধোঁয়াটে দিগন্তের ক্যানভাসে কে যেন গোটা গোটা করে লেখে- জীবনের থেকে বড় কিছু নেই। ডাকের সাজ তলিয়ে যাচ্ছে… বাঁশের কাঠামো তলিয়ে যাচ্ছে… সাবিনা তলিয়ে যাচ্ছে… মালতী তলিয়ে যাচ্ছে…

মহানগরীতে রাত নামছে…

PrevPreviousজয়ধ্বনি
Nextব্যথার সাতকাহনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669457
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]