Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক সিউডো-একলব্যের ব্যর্থ কলমবাজি

297636630_10160188426736092_6330294473521419097_n
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 19, 2022
  • 8:08 am
  • No Comments
আমি এখন নিউটাউনে। কেন?
রহস্যটা খুলে বলি।
বড় পুত্র শ্রীমান জয় যে হাউসিং কমপ্লেক্সে থাকে, সেখানে আবাসিকদের টেবল টেনিস প্রতিযোগিতা হবে। পিতৃগর্বে গর্বিত পুত্র তাতে আমার নাম দিয়েছে।
টেবল টেনিস? আমি?
আজ্ঞে হ্যাঁ! চেয়ারে সামলে বসুন। ধরে বসুন। পড়ে যাবেন না। মোবাইল যেন হাত অবশ হয়ে পড়ে না যায়। ঠিকই শুনেছেন।
ম্যাজিশিয়ান যেমন আস্তিন থেকে বার করে গোপন তাস, কৃতবিদ্য ছেলে তার প্রতিবেশীদের অবাক করে আস্তিন থেকে বার করে দিয়েছে ষাটোর্ধ গ্রুপের এক বিরল প্রতিযোগী। সেই গ্রুপে মোট প্রতিযোগী এখন তিন আর একে চার।
আসলে ব্যাপারটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে। অন্য আর পাঁচটা মধ্যবিত্ত উচ্চাকাঙ্খী বাবার মত ছোটোবেলায় ওকে হাজার কমপিটিশনে নামাতাম। । ওর ভালো লাগা না লাগা, ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা করত না ওর ফ্যাসিস্ট বাবা। হয় তো হাওয়া ঘুরে গেছে। ছেলে বদলা নিচ্ছে সেই তুমুল অন্যায়ের।
অথবা হয় তো ও সত্যিই গর্বিত। ওর বাবা যে কলেজ জীবনে টেবল টেনিস খেলত এই খবর ও শুনেছে ছেলে বেলায়। কিন্তু এই খবরের ভেতরের খবর অথবা ঠিক করে বললে খবরের আগের ইতিহাস, হায়, পুত্রটি জানত না।
বাবাটির খেলাধূলার সেই ইতিহাস কোনওদিনই উজ্জ্বল নয়। প্রি-হায়ার সেকেন্ডারি কোনও খেলাতে এগোয়ইনি সে কখনও। এইবার শহরের কলেজে পড়তে এলো মফসসলের সদ্য যুবক হবে হবে সেই ছেলেটি।
স্বাস্থ্যে অনুজ্জ্বল। অথচ রক্তে বয়সোপযোগী হরমোনের বন্যা বইছে। এই হরমোনাধিক্য কী কেন ও তার ফলাফল বোঝানোটা একটু ইয়ে। সেই হবু যুবক তখন যেন তেন প্রকারেণ লোকের চোখে পড়ার জন্য মনে মনে খুব উন্মুখ।
ফুটবল ক্রিকেট প্রথম শুরুর জন্য বয়স উত্তীর্ণ । আর স্বাস্থ্যও (পড়ুন দম,স্ট্যামিনা ইত্যাদি) উপযুক্ত নয়। কাজেই সে বেছে নিল, টেবল টেনিসের মত একটা ক্ষেত্র। যেটা তার ধারণামতে অপেক্ষাকৃত কম পরিশ্রমসাধ্য, বয়স বেড়ে গেলেও শুরু করা যায় এমন একটা খেলা।
ধারণাটা ভুল ছিল বলাই বাহুল্য। আর সে সেটা কিছুদিন বাদেই বুঝেও গেছিল। এই খেলাও যথেষ্ট পরিশ্রম সাধ্য। শুধু তাই নয় কলা ও কুশলতা, কৌশল আর শারীরিক নমনীয়তাও খুব দরকার। আর তাই এই টেবল টেনিসেও শিশুকাল থেকেই নিবিড় প্রশিক্ষণ দরকার। কিন্তু পল্লবগ্রাহীতা যার স্বভাব, তাকে আটকাবে কে?
দেরি করে শুরু করা এক সিউডো-একলব্যর সাধনা শুরু হল। প্রশিক্ষণ ছাড়াই। তার সাধ ছিল, সাধ্য ছিল না, সাধনা তার চাইতেও কম ছিল বলাই বাহুল্য।
তাই টেবল টেনিসের কলেজ কমপিটিশনেও কোনওদিন ফার্স্ট রাউন্ড না পেরোনো ছেলেটা (যে পরবর্তী কালে আর ছেলে নয়… লোক, লোকত্ব পেরিয়ে প্রৌঢ়, প্রৌঢ়ত্ব পেরিয়ে ফিনিশিং রোপের দিকে পা বাড়ানো সিনিয়র সিটিজেন) নিজের সন্তানের কাছে চিহ্নিত হয়ে রইল টেবল টেনিস খেলোয়াড় হিসেবে।
এহ বাহ্য, প্রায় পঁয়তাল্লিশ বছর পর আমার হাতে উঠবে টেবল টেনিসের ব্যাট। অভিজ্ঞ খেলোয়াড়দের মত শুঁকে দেখব পিংপং বল থেকে কর্পুরের গন্ধ বেরোয় কি না। সেই পঁয়তাল্লিশ বছর আগে সত্যিকারের বড় খেলোয়াড়েরা যেমনটি করত!
একেবারেই প্র‍্যাকটিশ না করে পঁয়তাল্লিশ বছর পর নামলে নিষ্প্রাণ টেবল টেনিসের বোর্ড আর সরঞ্জামও হো হো করে হেসে উঠবে। তাই নিউ টাউনে ছেলের কাছে এসেছি, সত্যি প্রতিযোগিতার আগে মিথ্যে প্র‍্যাকটিশ করতে। অন্তত দিন তিনেক ব্যাট হাতে প্র‍্যাকটিশ করে যাতে মূল প্রতিযোগিতার দিনে যথাযথ লোক হাসাতে পারি।
এই নিষ্প্রাণ জবানবন্দীর শেষটুকু বলি।
এই জোর করে সাজতে চাওয়া টেবল টেনিস খেলোয়াড়ের শুরু করার সময়টা। সন ১৯৬৯। ছেলের চারপাশের সময় তখন টালমাটাল। (অবশ্য সময় সব সময়েই তাই। ইতিহাসের সন্ধিক্ষণ কাটতেই চায় না, তারাপদ বলেছিলেন)। এখন যেমন বাজারে চিনা প্রোডাক্টের খুব রমরমা, তখন বাংলার দেওয়ালে দেওয়ালে চিন। চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান।
অন্যের দৃষ্টি আকর্ষণই যেখানে আমার টেবল টেনিসের বৃত্তে প্রবেশের মুখ্য উদ্দীপক, সেখানে চিনা খেলোয়াড়দের অনুসরণ করাই বিধেয়। সেই চিনের খেলোয়াড়রা তখন টেবল টেনিসের দুনিয়া কাঁপাচ্ছে। তারা র‍্যাকেট ধরে অন্য রকম ভাবে।
সারা বিশ্ব ধরে সোজাসাপটা শেক হ্যান্ড গ্রিপে। চিনারা তখন বেশির ভাগই পেন হোল্ড গ্রিপ। উলটো করে র‍্যাকেট ধরার গ্রিপ। বেশ অন্যরকম, লোকের চোখে পড়ার মত ব্যাপারটা।
কাজেই প্রশিক্ষণ বিহীন আমিও শুরু করলাম পেন হোল্ড গ্রিপে র‍্যাকেট ধরা দিয়ে। খেলতে পারি না পারি অন্যরা জানুক আমার জাত আলাদা! বিপ্লব হোক না হোক জীবনের দেওয়ালে লেখা হোক চিনের গ্রিপ আমার গ্রিপ।
এই ইতিহাস কথনের দার্শনিক সত্যিটা হল, পেন হোল্ড গ্রিপে সর্বক্ষেত্রেই আমি ব্যর্থ।
ঠিক মত কলম ধরা হয়ে উঠল না সারা জীবনেও। অথচ ধরতে চেয়েছিলাম একলব্য আমি। আপনারা সাক্ষী!
PrevPreviousহ্যালো ডাক্তারবাবু: নাক-কান-গলার সমস্যা
Nextআজ রাতের বকোয়াস।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628444
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]