Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

NExT পরীক্ষা: মেডিকাল শিক্ষা বিরাট অনিশ্চয়তার সম্মুখীন

Screenshot_2023-07-05-08-23-05-67_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • July 5, 2023
  • 8:24 am
  • No Comments

MCI এর অনেক দোষ ছিল, কিন্তু ষাট বছরের বেশি সময় ধরে MCI ভারতের মেডিকেল শিক্ষাব্যবস্থার দেখাশোনা করেছে এবং ভালোভাবেই করেছে। MCI এর কিছু ত্রুটি ও বিচ্যুতিকে বড় করে দেখিয়ে যেভাবে প্রায় জোর করেই NMC কে নিয়ে আসা হলো, তাতে বোঝাই গিয়েছিলো এটা প্রায় ‘throwing out the baby with bathwater’ এর সমানই হতে যাচ্ছে। বস্তুতঃ, ঠিক কী কারণে NMC কে অতি দ্রুততার সঙ্গে আনতে হলো সেটা বোধহয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আসলে, দেশের বর্তমান শাসক দলের একটাই লক্ষ্য তাদের কথা মতো বা সুবিধা মতো‌ সব কিছুতেই একরকম আচরণ। কোনও দিন যদি একরকম জামাকাপড় পড়তে বলে তাতেও আশ্চর্য হবো না..। ডাক্তারী শিক্ষা MCI নিয়ন্ত্রণ করলেও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়াশোনা হতো, রাজ্যের মেডিক্যাল কাউন্সিল যা একটা নির্বাচিত সংস্থা সামগ্রিক দেখাশোনা ও রেজিস্ট্রশন দিতো‌। বস্তুতঃ,‌ কঠিন হলেও মেডিক্যাল কাউন্সিলের কায়েমী স্বার্থের সদস্যদের হারানো অসম্ভব নয় অন্তত theoretically.। কিন্তু, NMC তো আপাদমস্তক selected body এবং খুব পরিষ্কার ভাবেই সম্পূর্ণত: সরকারের নিয়ন্ত্রণের অধীন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে। আগেই NEET এর মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা রাজ্যের এক্তিয়ারের বাইরে চলে গেছে। আর এখন MBBS final পরীক্ষায় National Exit Test (NEXT) কে তড়িঘড়ি চালু করার চেষ্টা রাজ্য ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে মোটামুটি অকিঞ্চিৎকর পর্যায়ে এনে ফেলেছে। হঠাৎ, দিন ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো এই current batch থেকেই NEXT শুরু হবে।রাজ্য জানেনা, যে University ডিগ্রী দেবে তারা জানেনা, কোন‌ রাজ্যের পরীক্ষাসূচী কি অবস্থায় আছে জানার কোনও প্রয়োজন নেই, তারিখ জানিয়ে দেওয়া হলো। কোনও রাজ্য পরীক্ষার নির্ঘণ্টে যদি পেছিয়ে থাকে (কোভিড ও তৎপরবর্তী সময়ে যা অনেক ক্ষেত্রেই হয়েছে), তাহলে প্রস্তুতির অভাবে এই ব্যাচ অন্তত ৬ মাস/ এক বছর পেছিয়ে যাবে। NEXT এর নিয়মকানুনও খুব স্বচ্ছ নয়, ছাত্রদের কথা ছেড়ে দিন, মাস্টারমশাইরাও সমস্ত বিষয় ভালো করে বুঝতে পারছেন বলে তো মনে হয় না। NEXT পাশ করার পর রেজিস্ট্রেশন নম্বর দেবে NMC(বস্তুতঃ, সমস্ত ডাক্তারকেই NMC রেজিস্ট্রিভুক্ত করার সরকারি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে)। তাহলে তো আর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থাকারই কোনও মানে হয় না, যেমন মানে হয় না মেডিকেল শিক্ষাকে রাজ্য সরকারের হাতে রাখা………।

মারাত্মক জিনিস হলো NExT হলো MCQ ভিত্তিক পরীক্ষা, যেখানে যথারীতি negative marking ও আছে। ডাক্তারী পাশ করে যাবে শুধু MCQ পড়ে আর oral – practical পরীক্ষা ছাড়া?? আর, পাশ করার পরীক্ষায় কখনও negative marking থাকে বলে তো শুনিনি!! অবশ্য, এখানে একটা বাড়তি factor আছে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকেই post graduate entrance এর ranking ঠিক হয়ে যাবে। এটা আরও সাঙ্ঘাতিক! কোনও কারণে ঐ পরীক্ষা ভালো না হলে তো ranking ভালো করার সুযোগই মিলবে না, UPSC, CAT, GATE সবেতেই তো better ranking এর জন্য একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই MBBS Final cum PG Entrance common পরীক্ষা হয়ে কার সুবিধা হবে? ছাত্রছাত্রীরা কি কখনও বলেছে আর পরীক্ষা দিতে পারবে না? Simply জানা নেই……

পাশ করলে internship শুরু হবে, তারপর হবে NExT 2 Practical পরীক্ষা, সেটাও কিভাবে নেওয়া হবে জানা নেই।

পরিবর্তন যে কোনও জিনিসেরই হতে পারে। কিন্তু, মেডিকেল শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে হলে অনেক ভেবে চিন্তে আলাপ আলোচনার মাধ্যমেই হওয়া একান্ত কাম্য। সেখানে, এরকম পুরো ঘেঁটে দিয়ে ছাত্রছাত্রীদের অকুল পাথারে ফেলে মেডিকেল শিক্ষাকে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন করে কার কার আর কী কী লাভ হলো এটাই সবচেয়ে বড় প্রশ্ন!!! তবে, এইভাবে চললে কিছু দিন পরে বোধহয় আলাদা আলাদা রাজ্য থাকারই খুব একটা দরকার থাকবে না, ব্যাপারটা আরও ভালো হবে.. একটাই election মানে একটাই পরীক্ষা……………

PrevPreviousকর্দমাক্ত বন্ধুরা
Nextটাকোদাকে আমি খুবই ভালো করে চিনতাম নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634471
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]