Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে সাক্ষাতে প্রেম হয় নি…

IMG_20240221_090956
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • February 21, 2024
  • 9:11 am
  • No Comments
-হ্যালো শুনছেন…..
-বাবা, আজকাল এও তোর পিছনে ঘোরে!! বান্ধবীরা খিল খিল করে হেসে উঠলে নিজেই বিরক্ত হয়ে মেয়েটি পিছন পানে তাকায়:-কি ব্যাপার, পিছু নিয়েছ কেন?
-কলেজ ক্যাম্পাসের বাইরে আপনি এটিএম থেকে টাকা তুলে বেরোবার সময় বড় ব্যাগ থেকে ছোট পার্স ফেলে দিয়েছিলেন রাস্তায়। আপনার এটিএম কার্ড, আই কার্ড রাস্তায় ছিল। সেটাই ফেরত দিতে…..
-কই, কই ইসস… আমি বুঝতেই পারি নি। দেখি, দেখি।
ছেলেটি পার্সটা ফেরত দিতেই…আর্টস ইংলিশ অনার্স। আপনি?
-ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ার।
-একটু চা চলবে?
-চলতে পারে।
-কি রে আজকাল কি সবাইকেই এত সময় দিচ্ছিস নাকি? বন্ধুরা একটু শ্লেষ মিশিয়ে বললেও পাত্তা না দিয়ে মেয়েটি ছেলেটির সাথে কলেজ ক্যান্টিনে ঢোকে।
এ হেন হার্ট থ্রব এরকম চালচুলোহীন একটি বাউন্ডুলে ছেলের সাথে দেখে সবাই একটু অবাক। মেয়েটির মধ্যেও একটু করুণা মিশ্রিত চাহুনি ছেলেটির প্রতি।
“এত বড় উপকার সাথে ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ার এটুকু করাই যায়, যদিও কম্পিউটার সাইন্স ও ল্যাপটপ নিয়ে ওর পিছন ঘুরে বেড়ায় একটু সঙ্গ পাবার আশায়। সে যাক।”
-পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। বড্ড কমন।
-মানে?
-আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ড বলছিলাম।
-আপনি কি করে জানলেন?
-আপনার পরে আমি কাউন্টরে ঢুকি টাকা তুলতে। আপনার হাতের ভঙ্গিমা আর আপনার রাস্তায় কুড়িয়ে পাওয়া আই কার্ড দেখে একটা আন্দাজ করলাম। আশা করি ঠিক গেস।
-অবাক আর বিরক্ত ভরা মুখ নিয়ে (সেই তথাকথিত ইমপ্রেস করার চেষ্টা…সুন্দরী মেয়ে দেখলেই..মেয়েটি মনে মনে ভাবে) বলুন দেখি?
-২০০০ আপনার জন্ম সাল।
-স্ট্রেঞ্জ!! এভাবে ধরা যায়!!
-অধিকাংশ মানুষই তার জন্ম সাল, অথবা চারটে এক, বা চারটে ৯৯৯৯ এরকম নতুবা ১২৩৪, ৪৩২১, এভাবে পিন সেট করে।
-তিন বারের বেশি এভাবে ট্রাই করলে কার্ড লক হয়ে যাবে, এটাই যা ভরসা।
-০ থেকে ৯ দশ টা সংখ্যা। স্বাভাবিক ভাবে প্রতি ১০০০০-এ পিন রিপিট হবে। তবে এটা ঠিক তিনটে সুযোগে লাগাতে না পারলে কার্ড ব্লক। তবে ভালো হ্যাকার হলে সাথে ল্যাপটপ থাকলে অনেক কিছুই সম্ভব।
-আপনি কি হ্যাকার? আর এসব উদ্ভট চিন্তাভাবনা কেন মাথায়? লোকজন তো ব্যাংকেই টাকা রাখবে নাকি?
-সে তো রাখবেই। তবে জানেন তো এই সামনের ব্যাংকের ব্র্যাঞ্চ যদি এই মুহুর্তে কোনো বোম্ব ব্লাস্টে উড়ে যায় আপনি ইন্সুরেন্স মারফৎ খালি এক লাখ টাকা পাবেন, সে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকুক।
-আপনি তো বেশ ইন্টারেস্টিং মানুষ। কাব্য সাহিত্যে বা গান মিউজিকেও কি এরকম ভাবে চিন্তা ভাবনা করেন?
-বড্ড একঘেয়ে লাগে, তাই অন্য রকম শুনি।
-কি রকম?
-একেবারে র গ্রাম বাংলার গান। বাজারে চলে না যেগুলো।
-সেগুলোই ওখান থেকে নিয়ে এসে নিজেদের মিউজিক লাগিয়ে ব্যান্ড? এটা কিন্তু বাজারে চলছে।
-না, তাও না। শুধু নিজের জন্য।
-গ্রামে বাড়ি আপনার? তাই বোধহয় এত টানে ফোক।
-হ্যাঁ, বাবা, আমি, দিদি ওদের গানের পর পর পিট সিগার, জোয়ান বয়েজ, বব ডিলান, ক্লিফ রিচার্ডস এগুলো শুনি। একটা মিল আছে জানেন।
-এসব গ্রামে কেউ শোনে!!!!
–বাবা গ্রামে থাকেন। শোনেন। অবসর নিয়েছেন। শিক্ষকতা করতেন। এরপর নিশ্চই শক্তি সুনীল থেকে শ্রীজাত জানতে চাইবেন। বিনয় মজুমদার, উৎপল বসু পড়ি।
একটা ছোট কাগজ ব্যাগ থেকে বের করে মেয়েটি ফোন নম্বর লিখে ছেলেটির দিকে দিয়ে ….আমার হোয়াটস অ্যাপ নম্বর। সচরাচর কেউ পায় না অনেক চেষ্টাতেও।
ছেলেটি পাঞ্জাবির পকেটে কাগজটি ঢুকিয়ে উঠে দাঁড়ায়: চলি। আপনি চ্যানেল পারফিউম ইউজ করেন, ফ্রেঞ্চ?
–এটাও!!! ছেলেটি ক্যান্টিন থেকে বেরিয়ে যেতেই মেয়েটির বান্ধবীরা ঘিরে ধরে মেয়েটিকে।
মেয়েটি লক্ষ্য করে ছেলেটি ক্যান্টিন থেকে বেরিয়ে ওই কাগজের চিরকুটটি ছিঁড়ে ফেলে আকাশে উড়িয়ে দিতে থাকে।
রাগে, অপমানে ফর্সা মুখ লাল হয়ে গেলেও ব্যাগ তুলতেই দ্যাখে ওর জন্য একটা চিরকুট: “সবাই সুন্দরী মেয়ে দেখলেই প্রেম নিবেদন করে না, ভিড়ে হারিয়ে যায় না। ভালো থাকবেন।”
কি এক অমোঘ আকর্ষণ অনুভব করে মেয়েটি ছেলেটির উপর।
সবার সাথে কথা বলতে মন চায় না।
কলেজ জীবনে ছেলেটির দেখাও আর পায় না মেয়েটি।
কোনো সম্পর্কই তৈরি হয় না, কিন্তু মুহূর্তগুলো মনে কি গভীর ভাবে গেঁথে গেছে মেয়েটির মনে আজও।
PrevPreviousঅলীক বসন্ত
Nextহোমো স্যাপিয়েন্সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দেশদ্রোহী

July 27, 2026 No Comments

(গল্পটি প্রকাশিত হয়েছিল বছর দশেকেরও আগে দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় পাঠানো ও প্রকাশিত একমাত্র গল্প। আবার দিলাম – কেন দিলাম? কোনো কারণ নেই। দিতে

বাংলার মুখ: ২৪ জুলাই

July 27, 2026 No Comments

মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই হয়ে  উঠেছিল চলমান মিছিল এক রাগী পতাকার   সহস্র ফনা তুলে, বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

July 27, 2026 No Comments

দিল্লিতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র-যুবদের ঐতিহাসিক গণআন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্রসমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষায়

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

সাম্প্রতিক পোস্ট

দেশদ্রোহী

Dr. Aindril Bhowmik July 27, 2026

বাংলার মুখ: ২৪ জুলাই

Debashish Goswami July 27, 2026

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

West Bengal Junior Doctors Front July 27, 2026

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655011
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]