Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নোবেল পুরস্কার

IMG-20231003-WA0044
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 4, 2023
  • 7:40 am
  • No Comments

জোহানেস ফিবিগার। ১৯২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পেয়েছিলেন, কেননা তিনি গবেষণার মাধ্যমে ইঁদুরের শরীরে একধরনের কৃমির উপস্থিতিকে ক্যানসারের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন। কৃমি-জাতীয় পরজীবি যে ক্যানসারের মতো মারণরোগ ঘটাতে পারে, নোবেল কমিটি এমন পর্যবেক্ষণকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছিলেন।

খুব বেশিদিন বাদে নয়, বেশ তাড়াতাড়িই প্রমাণ হয়েছিল, ফিবিগার-এর গবেষণালব্ধ পর্যবেক্ষণ ছিল ভুল। অতএব, নোবেল পুরস্কারটি, অন্তত সে দফা, অপাত্রে দান হয়েছিল।

ফিবিগার-এর সময়ই জাপানি এক গবেষক, ইয়ামাগিউয়া কাতসুসোবুরো, তিনিও খুঁজছিলেন ক্যানসারের কারণ। শেষমেশ তিনি কোল টার-কে চিহ্নিত করেছিলেন ক্যানসারের অন্যতম কারণ হিসেবে। ফিবিগার-এর সঙ্গে একই সময়ই প্রকাশিত হয়েছিল তাঁর গবেষণাপত্রও। কিন্তু নোবেল কমিটির মনে ধরেনি। কাতসুসোবুরো নোবেল পুরস্কার পাননি। যদিও পরবর্তী সময় সাক্ষী, তিনি ছিলেন অভ্রান্ত।

আন্তনিও ইগাস মনিজ। পর্তুগীজ মনোরোগবিশেষজ্ঞ। সিটি স্ক্যান এমআরআই আবিষ্কারের ঢের আগেই তিনি মস্তিষ্কের রক্তনালীতে ইঞ্জেকশন দিয়ে মস্তিষ্কের ছবি দেখার ব্যবস্থা করেছিলেন। সেই পথ ধরেই আসে ক্যারোটিড অ্যাঞ্জিওগ্রাম। দু’বার মনোনয়ন পেলেও, এই আবিষ্কারকে নোবেল কমিটি পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচনা করেনি। ইগাস মনিজ অবশ্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফ্রন্টাল লোবোটমি নামক অপারেশন-এর আবিষ্কর্তা হিসেবে। তাঁর আগে দুই বিজ্ঞানী দেখেছিলেন, শিম্পাঞ্জির মস্তিষ্কের ফ্রন্টাল লোব বাদ দিলে শিম্পাঞ্জিরা ভারি বাধ্য হয়ে ওঠে। সুতরাং, ইগাস মনিজ-ও মানলেন, মনোরোগীদেরও ফ্রন্টাল লোব বাদ দেওয়া গেলে তাঁরা দিব্যি ‘স্বাভাবিক মানুষ’-এর মতো আচরণ করবেন। শুরুর দিকে এমন অপারেশনে মৃত্যু-টিত্যু ঘটলেও শিগগিরই এমন অপারেশনে সাফল্য এলো। নোবেল কমিটি, ১৯৪৯ সালে, ঘোষণা করলেন, মনোরোগের ইতিহাসে এ যাবৎ যা যা চিকিৎসা আবিষ্কৃত হয়েছে, ফ্রন্টাল লোবোটমি-ই তার মধ্যে শ্রেষ্ঠ। নোবেল এলো আন্তনিও ইগাস মনিজ-এর ঘরে।

বছরকয়েকের মধ্যেই দেখা গেল, ফ্রন্টাল লোবোটমি-তে রোগীর প্রাণের ঝুঁকি আছে তো বটেই, যাঁরা বেঁচে আছেন, তাঁরাও ভালো নেই। তাঁদের ব্যক্তিত্বে বিভিন্নরকম পরিবর্তন ঘটছে। যা অস্বাভাবিক এবং গোলমেলে।

আস্তে আস্তে নোবেল কমিটি সাবধানী হতে থাকলেন। প্রত্যক্ষ গবেষণালব্ধ প্রমাণ এবং সময়ের সঙ্গে পাকা তথ্য ছাড়া নোবেল পুরস্কার দিতে সাহস পেলেন না। ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘে ভয় অস্বাভাবিক নয়। বেশ কিছু বড় আবিষ্কার পুরস্কারের বাইরে রয়ে গেল, কেননা প্রত্যক্ষ প্রমাণ ও ম্যাচিওর ডেটা আসার আগেই বিজ্ঞানী পরপারে চলে গেছেন (আর নোবেল পুরস্কার মরণোত্তর দেওয়া হয় না)। তবু, তাড়াহুড়ো করে হাত পোড়ানোর চাইতে, এই ব্যবস্থা ভালো বই খারাপ নয়, তাই না?

এ বছরে অবশ্য নোবেল কমিটি বেশ চটজলদি সিদ্ধান্ত নিলেন। কোভিড-ভ্যাক্সিন – এমআরএনএ ভ্যাক্সিন – সেই আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হলো। এমআরএনএ ভ্যাক্সিন যে চিকিৎসাবিজ্ঞানে অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। যেহেতু ভাইরাস রোগীর শরীরে ঢুকে রোগীর শরীরের মালমশলা ব্যবহার করে নিজের নিউক্লিক অ্যাসিড (জেনেটিক উপাদান)-এর পরিমাণ বাড়াতে থাকে – যাকে বংশবৃদ্ধিও বলা যায় – সেই উৎপাদনের বার্তাটি বহন করে এমআরএনএ – সেহেতু এমআরএনএ টিকা পদ্ধতির মাধ্যমে অনেক রোগের টিকা খুঁজে পাওয়া সম্ভব। কাজেই, আবিষ্কারটি যুগান্তকারী অবশ্যই।

আবার, এই টিকা নিয়ে বিতর্কও কম হয়নি। অনেক প্রশ্নই অবান্তর যদিও, তবু কিছু সংশয় উড়িয়ে দেওয়ার মতো হয়ত নয়। আমি অ্যান্টিভ্যাক্সার গোত্রে নই, টিকা নিজেও নিয়েছি, বাড়ির লোককেও দিইয়েছি (যদিও সে টিকা এমআরএনএ টিকা নয়)। তবু, কোভিড-এমআরএনএ ভ্যাক্সিনের জন্য এত তাড়াতাড়ি নোবেল পুরস্কার একটু অবাকই করল।

PrevPreviousচিকিৎসকের স্বর্গে- ২
Nextবর্ষার রোগ-জ্বালা ৩Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 No Comments

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

সাম্প্রতিক পোস্ট

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

ঠেলার নাম বাবাজী!

Pallab Kirtania August 17, 2026

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

667924
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]