Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দাঁতের যত্ন নিয়ে

IMG_20221130_204548
Dr. Dipanjoy Ghosh

Dr. Dipanjoy Ghosh

Dental Surgeon
My Other Posts
  • December 1, 2022
  • 7:37 am
  • No Comments

বিজ্ঞানকথা নামে একটা গ্রুপ আছে, যেখানে বিজ্ঞান নিয়ে প্রশ্ন করলে বিজ্ঞানের থেকে অ-বিজ্ঞানসম্মত উত্তর বেশি পাওয়া যায়। কারণ বিশেষজ্ঞরা উত্তর দেওয়ার আগেই বিশেষ ভাবে অজ্ঞরা উত্তর দিতে ঝাঁপিয়ে পড়েন। একাধিকবার অ্যাডমিন প্যানেলে অভিযোগ জানিয়েছি, তাদের বিশেষ হেলদোল নেই। লাখোর্ধ্ব সদস্যের গ্রুপ, কিন্তু কন্টেন্ট মডারেশনের বিষয়ে তাদের কোন মাথাব্যথা আছে বলে মনে হয় না।

যা হোক, আসল কথায় আসি। এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ‘ধূমপানের ফলে দাঁতে নিকোটিনের যে দাগ পড়ে, সেটা ডেন্টিস্টের সহায়তা বা কেমিক্যাল ছাড়া কীভাবে তোলা যায়? পাতিলেবু ও নুন দিয়ে দাঁত মাজলে কিছু উপকার হয় কি?’ এখানে একটা বিজ্ঞানসম্মত উত্তর স্পষ্টত আসা উচিত, ‘না ডেন্টিস্টের সাহায্য ছাড়া এটা তোলার চেষ্টা করা উচিত না। তাতে দাঁতের ও মাড়ির ক্ষতি হতে পারে। ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করান, ধূমপান বন্ধ করুন, ও প্রতিবছর একবার করে স্কেলিং করান।’

কিন্তু কী কী উত্তর এল?
১. কাঠকয়লার গুঁড়ো দিয়ে দাঁত মাজুন। গ্রামের লোকজন ওটা দিয়েই মাজে, ওদের দাঁত হেব্বি স্ট্রং।
২. ছাই দিয়ে দাঁত মাজুন।
৩. কেরোসিন তেল দিয়ে ঘষে দেখুন। সব উঠে যাবে। (পারলে ওটার সাথে একটু দেশলাইও ঘষে দেবেন। নিজেই নিজের মুখে মুখাগ্নি দেওয়ার ফিল পাবেন।)
৪. পেয়ারা পাতা ব্যবহার করুন।
৫. কাঁচা সুপারীর খোসা দিয়ে ঘষুন।

সৌভাগ্যক্রমে, লোকজন স্ক্রচব্রাইট, ভীমবার, হার্পিক, মিউরিয়েটিক অ্যাসিড, নারকেল ছোবড়া এই অপশনগুলো দেয়নি, আমার চোদ্দপুরুষের ভাগ্য।

যা হোক, স্ক্রিনশট দিয়ে খাপ বসাতে পারতাম, কিন্তু তাতে ওদের ছ্যাবলামির প্রচার হবে। এই পোস্ট শেষ করতে চাইব দুটো কথা বলে –

১. ধূমপান করলে তা ছাড়ুন। আর তা থেকে দাঁতের দাগ হলে ডেন্টিস্টের সহযোগিতায় স্কেলিং করিয়ে নিন। সরকার এমনিই ডেন্টাল সার্জন নিয়োগ করে না, ফলে সরকারি ক্ষেত্রে পরিষেবা পাওয়ার আশা রাখবেন না। বেসরকারিতে করাতে হবে, ধরে নিন। তার ওপর এসব পাকামি করে দাঁত ও মাড়ির বারোটা বাজালে তা ঠিক করতে আপনার পকেটের বারোটা বেজে যাবে। তখন আবার কাঁদুনি গাইতে বসবেন, ‘ডেন্টিস্টরা আমাদের গলা কেটে নিল গো’।

২. বিজ্ঞানকথা গ্রুপের মতো গ্রুপগুলোর অ্যাডমিনরা সচেতন হোন। এই গ্রুপগুলো ‘হরেকমাল ১০টাকা’ মার্কা গ্রুপ নয়, বিজ্ঞান প্রচারের জন্য যখন গ্রুপ খুলেছেন, তখন অ-বিজ্ঞানসম্মত কথাবার্তা কোন কমেন্টে এলে কঠোর ব্যবস্থা নিন। নাহলে গ্রুপের উদ্দেশ্যের ভাঁড়ে মা ভবানী হয়ে যাবে।

জনস্বার্থে প্রচারিত, ধন্যবাদ।

PrevPreviousগর্ভাবস্থার সময় কি মানসিক ওষুধ বন্ধ করে দেবো??
Nextঅ্যান্টিবায়োটিক এবং একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 No Comments

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 No Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 No Comments

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673903
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]