Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অনেক মানুষ, একলা মানুষ (২)

Screenshot_2023-05-15-09-06-00-02_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Anirban Jana

Dr. Anirban Jana

Surgeon
My Other Posts
  • May 15, 2023
  • 9:08 am
  • One Comment

খারাপ মানুষ বলে কিছু হয় নাকি? বা নিপাট ভালো মানুষের আদৌ কোনো অস্তিত্ব আছে? মনে হয়না। মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কখনো ভালো, কখনো খারাপ। বেশির ভাগটাই ধূসর একটা অস্তিত্ব। মানুষের মনের ভেতরের রঙও পাল্টায়। কখনও রোদ ঝলমলে সকাল তো কখনও মনখারাপের মেঘলা আকাশ। কেউ মনের দরজা খুলে রাখে সবার রঙে রঙ মিশাবে বলে। কেউ আবার বাইরের আকাশকে ঢুকতে দেয়না কোনো ছিদ্র দিয়েই। নেশার বা ঘুমের ওষুধের চাদরে আপাদমস্তক মুড়ে রাখে নিজেকে। শুধু কারো খোলা দরজা আচমকা ঝড়ে বন্ধ হয় মাঝেমাঝে, কারো নেশার চাদর ভেদ করে উঁকি মারে একটুকরো আলো।

মনজিতের সঙ্গে আলাপ হয়েছিল হাসপাতালে। যারা ওকে ভর্তি করেছিল তাদের ভাষায় মনজিত নেশার জন্য পদ্মভূষণ পেতে পারে। প্রতিদিন সকালে নর্দমার ভেতর, রাস্তার ডাস্টবিনের পাশে কিংবা ঝোপঝাড়ের খাঁজ থেকে ওর বাড়ির লোক ওকে কুড়িয়ে নিয়ে যায়। মোটামুটি খোঁয়াড়ি ভাঙলে সবাইকে লুকিয়ে আবার ও নেশার সন্ধানে বেরিয়ে পড়ে। ওরা বিরাট সম্পত্তির মালিক ছিল। এখন ছোট্ট একটা ঘরে থাকে। ইদানীং নাকি মহাবিদ্যায় দীক্ষিত হয়েছে। দুএকবার ধরা পড়ে সরকারি পোষাঘরের সম্মানিত অতিথিও হয়েছে। হাসপাতালে আসাটা এই প্রথম। সাইকেল চুরির অপরাধে জনসাধারণের সম্বর্ধনাটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।

দুচার জায়গায় সেলাই দিয়ে চেহারাটা একটু ভদ্রস্থ করতে পারলেও ছুটি দেবার মতো অবস্থায় ছিলনা মনজিত। আর চুপিচুপি জানিয়ে রাখি, ওকে রাখার পেছনে আমারও একটা স্বার্থ ছিল। ‘আমার তো গল্প বলা কাজ।’ তখন একটা ছোটগল্প লিখছিলাম। গল্পে একজন ড্রাগ পেডলারের চরিত্র ছিল। ওরা কি ভাষায় কথা বলে, কোড ল্যাঙ্গুয়েজ আছে কিনা বা নেশার ঘোরে কোনো কুকাজ করে ফেলে কিনা এসব অতি প্রয়োজনীয় তথ্য আমার জানার ছিল। সেই রাতে অবশ্য মনজিতের তথ্য ও সম্প্রচার বিভাগ খুলে রাখার মতো অবস্থা ছিলনা।

পরদিন স্যালাইন খোলার পরেই প্রথম আবদার বিড়ি খাবার। স্যালাইন খোলার পরে সাধারণত অল্প জল দেওয়া হয়। গেট কিপার আর নার্সদের কড়া করে চোখেচোখে রাখার কথা বলে এলাম। ভাগ্যিস বলেছিলাম। ইভনিং রাউন্ডে এসে জানলাম লোকটা নাকি তিনবার পালানোর চেষ্টা করেছিল। একবার ওর বাড়ির লোক ফেরত দিয়ে গেছে। শেষবার নাকি রীতিমত হিন্দি সিনেমার চেজ সিন হয়েছিল।

আশ্চর্যের ব্যাপার হলো, আমার সঙ্গে মনজিতের বেশ দোস্তি হয়ে গেল। ওকে এক তাড়া বিড়ি দিয়েছিলাম। তারপর সার্জনস’ রুমে নিয়ে গিয়ে গল্প জুড়লাম। অন্ধকার জগতের জানাঅজানা কাহিনী। নেশা করার সঙ্গে আর কি কি কুকর্ম করে জিজ্ঞেস করায় মনজিত বিড়িতে টান দিয়ে চেয়ারের ওপর একটা পা ভাঁজ করে বসে। চোখটা সরু করে বলে “একটা খুনও করেছি”। চমকে উঠে জিজ্ঞেস করি যে পুলিশ জানে কিনা। জানেনা।

ভেতর ভেতর একটু গুটিয়ে যাই আমি। ” কাকে খুন করেছো?”

“শম্পাকে। শি ওয়াজ আ হোর। বিপ্লব বলে আমার এক বন্ধুর সঙ্গে আশনাই ছিল। অথচ বিয়েটা করেছিল আমাকে।”

“তারপর?” শিহরিত হয়ে প্রশ্ন করি।

“তারপর আবার কি? একদিন সন্ধ্যাবেলায় ঢিঁসকাও। বডিটা পুকুরে ফেলে দিলাম।”

পুলিশকে জানানো উচিত কি উচিত নয় এই চিন্তায় সে রাতে আমার আর ঘুম হলোনা। ঠিক করলাম যে ওর বিশ্বাসের মর্যাদা দিয়ে এখনই পুলিশকে কিছু জানাবো না। তবে মনজিতকে পরামর্শ দেবো আত্মসমর্পণ করার।
পরদিন ডিসচার্জের সময় ওর বাড়ির লোকজনের কাছ থেকে মনজিতের ঠিকানা আর ফোন নাম্বার ডিটেইলসে নিয়ে নিলাম। এক ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছিলেন। ভদ্রতার খাতিরে তাঁদের নাম জিজ্ঞেস করি। ভদ্রলোকের নাম বিপ্লব। আর মহিলার নাম শম্পা। “আমি মনজিতের স্ত্রী।” শম্পা বলেন।

“জানি আমি।” হেসে উত্তর দিই। “আপনাকে ভীষণ ভালোবাসে মনজিত।”

বুক থেকে বড়ো একটা বোঝা নেমে যায়। মনে মনে বলি ‘ওথেলো সিনড্রোম।”

গল্পটা আমার সানন্দায় ছাপা হয়েছিল। আলো-আঁধারির মধ্যে বাস করা মনজিতকে আমার কৃতজ্ঞতা জানাই। সৎ পথে ফিরে এসো মনজিত।

(নামগুলি বদলে দেওয়া হয়েছে।)

PrevPreviousডাক্তাররা গ্রামে যেতে চান না?!
Nextদীপ জ্বেলে যাও ৬Next
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Riyanka Haque
Riyanka Haque
3 years ago

😀অসাধারণ sir

0
Reply

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687502
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]