Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষের উৎস, পটলা ও হাতুড়ে

IMG_20231018_000133
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • October 18, 2023
  • 1:10 am
  • No Comments

দ্বিতীয় ভাগ
(অজ্ঞান,মাতালের বক্তব্যে হয়তো কিছু ভুলচুক থাকতে পারে জ্ঞানবান মানুষ দয়া করে’ ক্ষমা করবেন।)

মানুষের কথা মানুষের মুখে

“আয় তবে গোবলাপটাশ মানুষের গল্প বলি”

“হ হাতুড়েকা তবে টুকুসখানি ছোট্ট কর‍্যাঁ বলো ক‍্যানে…ঘুম লাগে তো…”

“শোন প্রথমেই মানুষ আসে নি।প্রথম এসে হাজির হয় কিছু নীলসবুজ প্রাণী, সেখান থেকে এককোষী অ্যামিবা।তারপর আস্তে আস্তে বড়ো জীবজন্তু।”

“বঢ়ো বঢ়ো জন্তু?কত‍্যোঁ বঢ়ো হে, হুই হাতির চেয়েও?”

“হ‍্যাঁ।হাতীর চে’ অনেক বড়ো…”

“এরকম ক‍্যানে হঁয় বট‍্যেঁ ?”

হাতুড়ে মৃদু হাসেন।শ্রাবণী অমাবস্যার মতো মৃদু সেই হাসি। “এটা জেনেটিক্স”

“সিটো কী বট‍্যেঁ?”

কারা আমার মা বাবা?

“ধর তোর মা আর বাবা ঠিক ঠিক কে, তুই জানিস?”

পটলা প্রথমে হেঁতিবাচক মাথা নাড়ে তারপর সন্দেহসূচক চোখে চেয়ে থাকে।

“আসলে সেটা জানার যে পরীক্ষা-সেটাই জেনেটিক্স”

পটলার আলুমার্কা বিষ্ফোরিত চোখ দেখে হাতুড়ে বোঝেন কিস‍্যু বোঝে নি।

“মাধ্যমিকে কোষ বা সেল পড়েছিলি তো?শরীরের সব থেকে ছোট অংশ যেটায় প্রাণের সব লক্ষণ থাকে – সেটাকে কোষ বলে। তা সেই কোষের ভেতরে ক্রোমোজোম থাকে তার ভেতরে অনেক অনেক অনেক জিন থাকে।মেন্ডেল সাহেব প্রথম এর সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। ওনার মতে জীন হলো বংশগতির ক্ষুদ্রতম ধারক বর্তমানে বলা হয় এটা ডিএনএর একটা বিশেষ সজ্জাবিন‍্যাস যেটা শরীরের সব কাজকর্ম করে এবং পূর্বপুরুষের পরিচয় নিয়ে চলে। তোর হার্টের ভেতরে জিন আছে। তারা হার্টে এক রকম কাজ করে-আবার ব্রেনে তারা অন্য রকম কাজ করে। অর্থাৎ জীনের মধ্যেই লেখা আছে তোর হার্ট কী কী কাজ করবে, ব্রেন কী কী। এরমধ্যে কোডিং আর নন কোডিং (এরা আপাত অক্ষম জীন) জীন আছে-য‍্যামন তোর ক্ষেত্রে হয়তো পড়াশোনার জীনটা নন কোডিং হয়ে যাচ্ছে। আবার এই জিনের ভেতরেই তোর পূর্বপুরুষের সব কথা লেখা আছে-এবার যদি তোর সেই লেখা তোর বাবার আর মায়ের শরীরের লেখার সঙ্গে মিলে যায় তাহলে তুই ওঁদের সন্তান।রাতে তোর কটা রুটি?”

“এ্যাঁ? চারটে….”

রুটির সংখ্যা ছয়, জীনের সংখ্যা পঁচিশ হাজার

(প্রতিটা জিন আলাদা আলাদা করে’ সমস্ত চরিত্র প্রকাশ করে।এটাকে জিনোমিক্স বিদ‍্যা বলে)

হাতুড়ে ফোন তুলে কাকে য‍্যানো ছ’টা রুটি আর তিন টুকরো আলুদ্দম সঙ্গে পেঁয়াজ লঙ্কা অর্ডার করেন।

পটলা বাংলুর গেলাস মুখে তুলে’ বলে “আর ধরো ক‍্যানে ওদের সাথে না মিল‍্যেঁ?

“তাহলে খুব মুশকিল।সব মানুষের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে”

পটলা আবার কানতে থাকে। “ত‍্যালে আমার মা বাবাকে আর পাবোক নাই হাতুড়েকা?উহুহু হু….”

হাতুড়ে স্বগতোক্তি করেন “মহা মুশকিল।মাতাল হলেও কাঁদে; মাতাল হ‌ওয়ার আগেও কাঁদে”

পটলা চোখ টোখ মুছে দ্বিতীয় বোতল খুলে’ বসে।

“ধর বহুযুগ আগে তুই বা তোরা ভাম ছিলি…”

বিড়ি মুখে বাংলায় জল মেশাতে মেশাতে পটলা চ‍্যাঁচায় “ধৈরব‍্বক নাই,তুমি আমাকে বোকা বাঁনাইছো”

একটা প‍্যাঁচা পেছন ফিরে বসে’ ছিলো।চিৎকার শুনে এ্যাকশো আশী ডিগ্রি মুন্ডু ঘুরিয়ে নিক্টিটেটিং মেমব্রেন খুলে পটলাকে দেখলো। তারপর ক‍্যাড়ড়ড়ড়ড় ক‍্যাচু বলে উড়ে’ গ‍্যালো।

হাতুড়ে হাসলেন। তারপর বললেন “আচ্ছা থাক। তাহলে মানুষের কথাই হোক। কিছু ক্ষ‍্যাপা বিজ্ঞানিক পৃথিবীর সব জন্তু জানোয়ারের অনেক অনেক জীন পরীক্ষা করে’ দেখেছেন মানুষের সঙ্গে সব থেকে বেশী জেনেটিক মিল আছে প্রাইমেট মানে এপ জাতীয় প্রাণীর। শিম্পাঞ্জির সঙ্গে মিল সবচেয়ে বেশী তারপর গোরিলার সঙ্গে মিল। এরা সবাই এপ।আর মানুষ হলো গ্রেট এপ। ধারণা করা হয় আফ্রিকায় প্রথম এই পরিবর্তন ঘটে। তবে সদ‍্য তুর্কিতে আশী লক্ষ সত্তর হাজার বছরের পুরোনো একটা শিম্পাঞ্জির খুলি পেয়ে বিজ্ঞানিকরা ভাবছেন হয়তোবা ইওরোপেই প্রথম মানুষের আদি রূপ দ‍্যাখা যায়। তারপর আফ্রিকা ইত্যাদি জায়গায়।

প্রথমেই কি মানুষ এসেছিলো?

“হাতুড়েকা শিম্পাঞ্জি থেকে সোজা মানুষ এস্সেছিল‍্যো?”

মানুষের আগেই রুটি এসে হাজির। খবরের কাগজে খাবার রেখে’ হাতুড়ে বলেন “আয়-রুটি আলুদ্দম খেতে খেতে মানুষের গপ্পো করি।”

ক্রমশঃ

PrevPreviousচাকাহিনী 2: পল্লব-লাস্য 茶
Nextবিশ্ব হৃদ পুনরুজ্জীবন দিবসকে কেন্দ্র করে বুকে চাপ দিয়ে বন্ধ হার্টকে সচল করার প্রশিক্ষণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672932
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]