Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমাদের হয়ে লড়তে আসবেন ক্ল্যারেন্স সুয়ার্ড ডারো

WhatsApp Image 2022-11-25 at 10.57.50 AM
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • November 26, 2022
  • 9:08 am
  • No Comments

১০ই জুলাই, ১৯২৫ সাল। টেনেসির ডেইটন শহরে কাঠগড়ায় এক শিক্ষক, টেনেসি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক জন স্কোপস। অভিযোগ? ক্লাসে পড়াতে গিয়ে তিনি ভেঙেছেন “বাটলার আইন”। অভিব্যক্তিবাদ পড়িয়েছেন ছাত্রছাত্রীদের, যার ভিত্তি হল চার্লস ডারউইন-এর লেখা একটি বই “অরিজিন অফ স্পিসিস”। স্কোপস মহা অপরাধ করেছেন, তিনি ছোট ছোট কচি মনে বিষ ঢেলেছেন। তারা বুঝতে শিখেছে যে ঈশ্বর মানুষ তৈরি করেনি, মানুষ এসেছে বাঁদরের সমগোত্রীয় প্রাণী থেকে। একদল হো হো করে হেসেছে। তারা মামলাটার নামই দিয়েছে “স্কোপস মাঙ্কি ট্রায়াল”। অনেকে হাসেনি। তারা বুঝতে পেরেছে যে তাদের ধর্মের নামে ভুঙ চুং আওড়ানোর দিন শেষ হতে বসেছে। তাদের একজন হলেন মস্ত পন্ডিত উইলিয়াম জেনিংস ব্রায়ান, তিন তিন বারের প্রেসিডেন্ট নমিনি আর গোটা দেশ জুড়ে সবচেয়ে নামকরা এন্টি-এভলিউশন এক্টিভিস্ট।

এভলিউশন থিওরির সপক্ষের লোকরাও ছাড়বার পাত্র না। হতে পারে সাজা মাত্র ১০০ ডলার। কিন্তু হেরে গেলে চলবে না। স্কোপস-এর হয়ে দাঁড়ানোর জন্য প্রথমে যাওয়া হল এইচ জি ওয়েলস-এর কাছে। প্রত্যাখ্যান। তারপরে যাওয়া হল ক্ল্যারেন্স ডারো-এর কাছে। অবসরের মুখে দাঁড়িয়ে আমেরিকার সর্বকালের অন্যতম সেরা ডিফেন্স কাউনসেল ডারো রাজি হলেন না।

এক সাংবাদিক গিয়ে ডারোর কানে এই কথা তুলে দিল যে বাদী পক্ষের হয়ে নামতে চলেছেন ব্রায়ান। অমনি রাজি হয়ে গেলেন ডারো। দাঁড়ালেন। দিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একখানা দুর্দান্ত ওপেনিং স্টেটমেন্ট। মামলা এগোতে থাকলো। সারা আমেরিকায় ছড়িয়ে পড়ছে সেই মামলার খবর।

শেষের দিকে এসে ডারো দিলেন দারুন এক চমক। ক্রস এক্সজামিন করার জন্য এক্সপার্ট উইটনেস হিসাবে ডেকে বসলেন ব্রায়ানকে। সওয়াল জবাব শোনার জন্য কোর্টরুমে এত ভিড় হল যে আদালত বসলো কোর্টের সামনের লনে। সৃষ্টি তত্ব নিয়ে একের পর এক প্রশ্নবাণ। বিজ্ঞানের ব না জানা ব্রায়ান ল্যাজে গোবরে।

অনেক দিন কেটে গেছে। টেনেসির সেই কোর্টরুমের চত্বরের ঝালমুড়ি বিক্রিওয়ালা থেকে শুরু করে সাক্ষী বাদী বিবাদী সবাই বাড়ি ফিরে গেছে। অনেকেই মারা গেছেন। ১০০ ডলার ফাইনের সাজা শুনিয়েছিলেন আদালত। (পরে সুপ্রিম কোর্টে অবশ্য রায় উল্টে যায়)।

অরিজিন অফ স্পিসিস বইটা 24 নভেম্বর 1859 সালে প্রকাশিত হয়েছিল। সৃষ্টিকর্তা ভগবান বলে কিছু নেই বল্লে এখনো অনেক লোক তেড়ে মারতে আসে যুক্তিবাদীদের। তাই চালর্স ডারউইন এখনো বিপদজনক একটা লোকের নাম। আমেরিকার অনেক জায়গায় এখনো বিবর্তনবাদ পড়ানোটা বিপদজনক কোনো বিজ্ঞান শিক্ষকের পক্ষে।

কিন্তু সুধী পাঠক, মনে রাখবেন যে পাছার স্রেফ ছোট্ট একটু হাড়, নাম ককসিস, একাই ধসিয়ে দিতে পারে সৃষ্টিকর্তার অস্তিত্ব। লুপ্তপ্রায় অঙ্গটি মনে করিয়ে দেয় আমার কোনও না কোনো পূর্বপুরুষের লেজ ছিল। ভগবান মানুষ বানায় নি বরং মানুষই ভগবান বানিয়েছে। ক’টা স্কোপস-এর মুখ বন্ধ করা যাবে হে মহান ব্রায়ান। আমাদের হয়ে লড়তে আসবেন ক্ল্যারেন্স সুয়ার্ড ডারো। সত্যের জয় অনিবার্য।

PrevPreviousমণিমামার ডাক্তারি (৩য় পর্ব)
Nextবিবর্তনবাদ ও চার্লস ডারউইন পর্ব -১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

May 3, 2026 No Comments

আমরা আগের দিনের ‘ জনস্বাস্থ্য, জুমলা ও বাণিজ্যিক পত্রিকা ‘ প্রবন্ধে স্বাস্থ্য বিমার নামে যে জুমলা বা প্রবঞ্চনা সেটি উন্মোচিত করেছিলাম। এটি ঠিকই কোন মডেল

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

May 3, 2026 No Comments

সেদিন রবিবার, আমি আমার উত্তর প্রজন্মের নরম কচি হাতখানি নিজের পুরুষ্টু হাতের মুঠোয় ধরে – গ্রামের বাজারে যাব বলে বেরিয়ে পড়লাম। সরু রাস্তায় পা দিয়েই

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

May 3, 2026 No Comments

২ মে, ২০২৬ পশ্চিমবঙ্গের দুই দফা নির্বাচনের মধ্যে গত ২৬ শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের লালবাজার এলাকায় কয়লাখনির সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) ক্যাম্পে

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

সাম্প্রতিক পোস্ট

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

Bappaditya Roy May 3, 2026

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

Somnath Mukhopadhyay May 3, 2026

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

Abhaya Mancha May 3, 2026

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620600
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]