Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শান্তি

Screenshot_2022-02-27-19-25-08-11_99c04817c0de5652397fc8b56c3b3817
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • February 28, 2022
  • 8:05 am
  • No Comments

আসলে আমরা বুঝতে পারি না পৃথিবীর সব যুদ্ধই হয় শান্তি আনতে।
হিটলারের কনসেনট্রেশন ক্যাম্প আর ট্রুমানের হিরোসিমা নাগাসাকি,
দুটোই সাদা পায়রা ওড়ানোর জন্য হাততালি ছাড়া কিছু ছিলো না।

ভিয়েতনাম থেকে সিরিয়া,
আফগানিস্তান থেকে হালের ইউক্রেন,
সবখানেই শান্তির দূতেরা মৃদু অশান্ত হয়েছেন কোনো বদমাসকে টাইট দিতে,
রাবণ দুর্যোধন আর হেক্টরের সময় থেকেই তো জানা আছে,
যদা যদা হি ধর্মস্য বলে স্বয়ং ভগবানই আসেন ওইসব অসুরবধে।
কোল্যাটারাল ড্যামেজে কয়েক কোটি লাশ,
কয়েক শো লাখ ধর্ষিতা নারী
আর অগুন্তি অনাথ বাচ্চা দেখে আবার দুঃখ পেয়ো না,
কুরুক্ষেত্রে আঠেরো অক্ষৌহিনী খরচা হয়েছিলো, মনে নেই?

বাংলাদেশ কঙ্গো আর বসনিয়ায় সেনাদের গণধর্ষণ শান্তির জন্য।
জোসেফ মেঙ্গলের শিশুদের ওপর পরীক্ষানিরীক্ষা সব শান্তির জন্য।
মধ্যযুগের থেকে পৃথক করা সুসভ্য আধুনিক যুগে
পৃথিবীর প্রায় সব দেশে খোঁড়া গণকবর, শুধুই শান্তির জন্য।

শান্তির জন্য সাড়ে সাত হাজার কোটি টাকার বিমান কেনে সাত কোটি অপুষ্ট বাচ্চার দেশ।
শান্তির জন্য সমস্ত দেশের স্বাধীনতা দিবসে তাদের মিলিটারি অস্ত্রের বিজ্ঞাপনরা প্যারেড করে,
ডাক্তার ইঞ্জিনিয়ার স্থপতি শিল্পী কৃষক শ্রমিক ইত্যাদি ঘর্মজীবীরা নয়।
শান্তির জন্য দুটো দেশের সীমান্ত যুদ্ধে খরচ হয়ে যায় সেই টাকা,
যার এক দশমাংশে দুটো দেশেরই সব বাচ্চা পেট ভরে খেয়ে স্কুলে যেতো।

শান্তির জন্যই চীন কোঁত করে গিলে খেয়েছে তিব্বতকে,
শান্তির জন্যই প্যালেস্টাইন আর ইজরায়েল নিয়ম করে মিসাইল ছোঁড়ে,
শান্তির জন্যই পাকিস্তান নিয়ম করে ভারতে তরুণ জঙ্গী পাঠায়,
কখনো ফিরবে না জেনে,
শান্তির জন্যই ঝাঁকে ঝাঁকে আমেরিকান তরুণ কফিনে বাড়ি ফিরেছে আফগানিস্তান আর ইরাক থেকে,
পৃথিবী শান্তিতে এতটাই আগ্রহী যে যুদ্ধের বিরুদ্ধে ইউ এন একটা শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে রেখেছে।

প্ল্যানচেট করে দেখো হিটলার মুসোলিনি চার্চিল ট্রুম্যানকে,
সকলেই এসে বলবেন শান্তিই তাঁদের একমাত্র লক্ষ্য ছিলো।
বাইডেন লুকাশেংকো, কিম জং পুতিন আর জিংপেং বাকি সব কিছুতে আলাদা হলেও,
তাঁরা যে শান্তি চান সেই দাবীতে অবিকল এক ,
আলেক্সান্ডার চেঙ্গিজ খাঁ বা তৈমুর লংয়ের অন্তত এই ভণ্ডামীটা ছিলো না।
ইউনাইটেড নেশনস নামক সংস্থার ভেটোগুলো বুঝিয়ে দেয়, পৃথিবীতে শান্তির পক্ষে কত শতাংশ রাষ্ট্র,
আধুনিক ক্যালেন্ডারে প্রতি কটা দিন শান্তির স্বস্ত্যয়ণে জ্বলে থাকে, জ্বলতেই থাকে যুদ্ধের রাবণের চিতা।

শান্তি। অভিধানে যে শব্দটি মানুষের দ্বারা রোজ গণধর্ষিতা।

PrevPreviousদেশের সমস্ত রাজ্যে সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে থাকা উচিত চিকিৎসকদের।
Next১৫-১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 27, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সাম্প্রতিক পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 27, 2026

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625680
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]