Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এখনো সে মাটি পেলে প্রতিমা বানায়…

Screenshot_2022-01-05-08-09-04-32_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Mukherji

Dr. Dipankar Mukherji

Medicine Consultant in a Covid hospital
My Other Posts
  • January 5, 2022
  • 8:10 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ৩২

প্রতিদিন ওদের সংখ্যাটা বাড়ছে… বাড়ছে, বাড়ছে… বাড়তেই থাকছে। মাঠের লক্ষ্মী থেকে গেছে মাঠে.. অকাল বৃষ্টিতে ডুবে গেছে বিঘের পর বিঘে ধান। আলু গাছের গোড়ায় জল জমে শেষ হয়ে গেছে একের পর এক স্বপ্ন । ঋণ করে চাষ করেছিলেন কেউ। কেউ আবার চাষ করেছেন বাড়ির মা জননীর গয়না বন্ধক রেখে। চেম্বারে আসছেন রোজ এরকম মানুষ। মানসিক অবসাদ, প্যানিক অ্যাটাক বাড়ছে। ‘ডাক্তারবাবু একটু বিষ লিখে দিতে পারেন, বিনা কষ্টে মরতে পারি যাতে।’ বলে কেঁদে ফেলছেন আশি পেরোনো সম্পন্ন চাষী। এই বয়সেও নিয়ম করে মাঠে যান। হাতের তালুর মত চেনেন এক একটা মাটির কণা।

বছর চব্বিশের ইউনূস আলীর গোটা পরিবার আমায় দেখাতে আসে। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে। প্রেসার সুগারের রোগী। বাবার প্রস্টেটের সমস্যা। সঙ্গে করে নিয়ে আসে ইউনূস। কাল ইউনূসকে সঙ্গে করে নিয়ে এসেছে ওর বাবা। হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছে, ঘাম দিচ্ছে, বুক ধড়ফড় করছে। কথা বলতে বলতে জানতে পারলাম দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিল ইউনূস। গত পাঁচটা দিন দু চোখের পাতা এক করেনি সে। ইউনূসদের কথা কেউ লেখে না। কেউ বলে না। কৃষি আইন ভালো না খারাপ জানে না ইউনূস। ক্যাটরিনা ভিকির বিয়েতে কত রকমের ডাল হয়েছে সে খবর নিয়ে তার মাথা ব্যথা নেই। সে মাটি চেনে। মানুষ বেইমানি করে, মাটি করে না। জানে ইউনূস, জানে, তার বাবা। বলতে বলতে চোখ দিয়ে জল বেড়িয়ে আসে। অন্যদিকে ফেস শিল্ড আর মাস্ক-এর আড়ালে লুকিয়ে থাকা আরো এক জোড়া চোখ ভিজে আসে জলে। দেখতে পায় না কেউ, জানতে পারে না।

ঠাকুমার হাত ধরে মাঠে যেত ছেলেটা। আলু মাঠ, ধান মাঠ, ধান কাটা, রোয়ানো, ধান ঝাড়া, ‘পালুই’, ‘কুটিতে ডিগবাজি’, আলু তোলা, মাঠেই আলু পোড়া খাওয়া এসব এক ঝলকে ভেসে ওঠে চোখে। ইউনূসের মত এই ছেলেটাও স্বপ্ন দেখতো কোনো এক সময় – মরাই ভর্তি ধানের স্বপ্ন।

পেশার টানে বহু বছর পা দেওয়া হয়নি আলু জমিতে। ঠাকুমা গত হয়েছেন অনেক বছর। বস্তা বস্তা বই, পার্ট সেমিস্টার এম বি, নাইট ডিউটি, ইমারজেন্সি, আসতে আসতে পৌঁছে দিয়েছে অন্য এক জগতে। মানুষের নাড়ি দেখতে শেখার আশায়, মাটির নাড়ি দেখতে শিখে উঠতে পারিনি কোনো দিন। মন খারাপ হয়, হতাশ লাগে, ইউনূসদের কথা মনে পড়ে। ভয় হয় – মাটির থেকে দূরে চলে যাচ্ছি না তো?
উত্তর আসে না …

ইউনূসকে ওষুধ দিলাম, ফিজটা হাতে ধরিয়ে বললাম যেবার ভালো ফসল হবে, এক কেজি ধান বা আলু নিয়ে এসো আমার জন্যে। ইউনূসদের থেকে টাকা নিতে পারি না আমি। সেই মুহূর্তে মনে হয় আমারই জমির কথা। হয়তো ইউনূসের জায়গায় আমিই থাকতে পারতাম। বৃদ্ধ বাবার হাত ধরে ভরসা দেওয়ার সুরে বলি – কিছু হবে না আপনার ছেলের, আমি তো আছি।

আল্লাহ-র কাছে আমার জন্যে দোয়া করে বাপ পোয়। ভরসা পান বয়স্ক মানুষটা।

শুধু ভরসা পায়না আমার মন। চলে যায় ইউনূস, ঋণী করে যায় আমায়… চোখ খুলে স্বপ্নের দেশে চলে যায় সেই ছেলেটা… পরের বছর খুব ভালো ফলন হবে আলুর, ভরে উঠবে গ্রামের একের পর এক মড়াই, ঝলমল দিনে নবান্ন, লক্ষ্মী পুজোতে ইউনূসদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে একটা ছেলে – যে মাটির পালস্ দেখা শিখতে পারে নি কোনোদিন…..

PrevPreviousগঙ্গাসাগর মেলা বন্ধ হোক, তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নেওয়া হোক।
NextUpdate from Kolkata High Court in Writ Petition on Gangasagar MelaNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

July 23, 2026 No Comments

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

July 23, 2026 No Comments

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ নতুন কিছু নয়। তবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের

‘ক্যালকাটা মেডিক্যাল কলেজ (CMC)’ – ভারতে আধুনিক জনস্বাস্থ্যের জন্মদাত্রী

July 23, 2026 No Comments

শুরুর কিছু কথা পৃথিবীর ইতিহাসে দেখা যায়, কোন সমাজের জনসমষ্টির স্বাস্থ্য সুররক্ষিত রাখা প্রতিটি সমাজকে বাঁচিয়ে রাখার পূর্বশর্ত। সেই আদিমকাল থেকে মানুষ নিজের বুদ্ধিমত্তা এবং

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

July 22, 2026 No Comments

প্রায় কুড়ি বছর পর তসলিমা নাসরিন বর্তমান সরকারের আমন্ত্রণে কলকাতায় আসছেন। তথাকথিত প্রগতিশীল এবং বিপ্লবীরা নিশ্চয়ই এতে খুব খুশি। কারণ তাঁরা ‘অধিকার’-এ বিশ্বাসী, ‘স্বাধীনতা’-য় বিশ্বাসী।

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

July 22, 2026 No Comments

সেই দুই বিনুনির ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার সম্পর্কের রসায়ন এমন অনবদ্যভাবে জমে গিয়েছিল যে সমস্ত জীবনে আমি আমার বাবার কাছের বন্ধু হয়ে উঠতে পারিনি।

সাম্প্রতিক পোস্ট

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

Abhaya Mancha July 23, 2026

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

Sukalyan Bhattacharya July 23, 2026

‘ক্যালকাটা মেডিক্যাল কলেজ (CMC)’ – ভারতে আধুনিক জনস্বাস্থ্যের জন্মদাত্রী

Dr. Jayanta Bhattacharya July 23, 2026

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

Kanchan Sarker July 22, 2026

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

Dr. Sukanya Bandopadhyay July 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653409
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]