Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক পেডিয়াট্রিশিয়ান ও এক কবি

Screenshot_2022-11-23-19-37-16-73_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 24, 2022
  • 8:00 am
  • No Comments

৬ আগস্ট ১৯৪২ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরের ইহুদি ঘেটোতে উপস্থিত মানুষজন এক অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী ছিল। ১৯৫ জন অনাথ বালক-বালিকা লাইন করে রাজপথ ধরে চলছে। প্রত্যক্ষদর্শী ইরিনা স্নেলদেরোয়ার ভাষায়, “বাচ্চাদের গায়ে ছুটির দিনে বেড়াবার সবচেয়ে ভালো জামা কাপড়, নীল ডেনিমের ইউনিফর্ম, হাতে ছোট পুঁটুলি, চারজনের পেছনে চারজন- এই ভাবে প্রায় মার্চ করার ভঙ্গিতে হেঁটে যাচ্ছে তারা, ছন্দোবদ্ধ ভাবে, সারি দিয়ে। লাইনের এক্কেবারে শুরুতে কোরচাক। একহাতে তুলে নিয়েছেন একটি বাচ্চাকে আর অন্যহাতে ধরে রেখেছেন আরেকটি বাচ্চার হাত”

এটুকু পড়ে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, কে এই কোরচাক, বাচ্চাগুলোই বা সেদিন লাইন করে কোথায় যাচ্ছিল। জার্মানি অধিকৃত পোল্যান্ডের নিয়ন্ত্রণে থাকা নাৎসি বাহিনী ওই বাচ্চাগুলোকে পাঠাচ্ছিল বন্ধ খুপরির রেলগাড়ি চড়ে কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প ট্রেবলিংকায়, সেই মৃত্যুপুরী যেখান থেকে কেউ ফিরে আসে না। বাচ্চাগুলির অপরাধ তারা জাতে ইহুদি। তাদের অনাথ আশ্রমের পরিচালকের নাম ইয়ানুস কোরচাক। পেশায় শিশু রোগ বিশেষজ্ঞ ডঃ কোরচাক পাকেচক্রে হয়ে যান শিক্ষাবিদ, প্রচারক এবং অনাথ আশ্রম পরিচালক যাঁর প্রকৃত নাম হেনরিক গোল্ডস্মিথ।

ইউরোপ খ্যাত ইন্টেলেকচুয়াল ইহুদি হিসেবে নাৎসি বাহিনী তাঁকে ছাড় দিতে প্রস্তুত ছিল, উনি ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এমনকি শেষ মুহুর্তে এক নাৎসি কমান্ডার তাঁকে সনাক্ত করে জনপ্রিয় শিশুপাঠ্য বইয়ের লেখক হিসেবে, যে বইয়ের গুণমুগ্ধ পাঠক তার নিজের ছোট্ট মেয়ে এবং সেই মুগ্ধতায় ডঃ কোরচাকের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কোরচাক রাজি হন নি।

প্রত্যক্ষদর্শী ইরিনা সেদিনের সেই মৃত্যু মিছিল নিয়ে এরপরে লিখছেন, “বাচ্চাগুলোর একজনও ভয় পায় নি। মাথা উঁচু করে তারা মৃত্যু-চক এর দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের হয়তো মনে পড়ে যাচ্ছিল কিছুদিন আগেই তাদেরই অভিনীত রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নাটক ডাকঘরের অমলের কথা।”

হ্যাঁ সুধী পাঠক, অবিশ্বাস্য হলেও সত্যি। ফ্যাসিস্ট নাৎসি বাহিনীর অবর্ণনীয় অত্যাচারের সেই দিনগুলোতে শিশুদের মনোবল চাগিয়ে রাখতে কোরচাকের পরিচালনায় ওই অনাথ আশ্রমে নাটক অভিনীত হত। ১৮ জুলাই ১৯৪২, মঞ্চস্থ হয় “ডাকঘর”, পোলিশ ভাষায় “পোচতা”। রবীন্দ্রনাথের সেই অমল আর দইওয়ালার সংলাপ গেঁথে যায় শুধু অভিনেতা নয়, দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত শিশুগুলির মনে। অসহায় শিশুরা বোধহয় বুঝতে পেরেছিল যে তাদেরও শিগগির পাড়ি দিতে হবে সেই পাঁচমুড়ো পাহাড়ের নিচে, শ্যামলী নদীর ধারে। তাই কদিন বাদেই সেই মৃত্যু মিছিলে তারা কেউ কান্নাকাটি করে নি, অমলের মতোই মর্যাদার সাথে মৃত্যুকে মেনে নিয়েছিল, ভয় ছিল না, আতঙ্ক ছিল না।

হিটলারের ফ্যাসিস্ট বাহিনী যাদের প্রতিপক্ষকে পরাস্ত করার সবচেয়ে বড় হাতিয়ার ছিল ওই ভয়, আতঙ্ক, তারা সেদিন রণসাজে সজ্জিত হয়ে ফ্যালফ্যাল করে দেখছিল যে তাদের অমোঘ অস্ত্র কি ভাবে ভোঁতা করে দিচ্ছে চশমাধারী নিরস্ত্র দুবলা পাতলা এক পেডিয়াট্রিশিয়ান যার হাতিয়ার হাজার হাজার মাইল দূরের এক বাঙালি কবি নাট্যকারের লেখা একটা নাটক।

সেই শিশুর দল বা ডঃ কোরচাক, কেউ আর বেঁচে ফেরেনি। কিন্তু পৃথিবীর বুকে ফ্যাসিস্টদের স্বৈরাচারী দাপাদাপির পাশাপাশি চিরকালের মতো লেখা থাকবে তাদের ওই লজ্জাজনক পরাজয়ের কাহিনী।

ভয়কে জয় করা যায়। আমাদের রবীন্দ্রনাথ দেখিয়ে গেছেন, মৃত্যুভয়কেও জয় করা যায়। এমন কি শিশুরাও পারে যদি তাদের জন্য ডঃ কোরচাকের মতো একজন শিক্ষক থাকেন, যদি অমলের জন্য থাকে একজন সামান্য দইওয়ালা। হ্যাঁ, ফ্যাসিস্টদের হারানো যায়।

PrevPreviousএলাম কোথা থেকে: এক জালিয়াতির গল্প
Nextজয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর প্রেস বিজ্ঞপ্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661944
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]