Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বড়র পিরিতি বালির বাঁধ

IMG-20200527-WA0014
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • May 30, 2020
  • 9:50 am
  • No Comments

আয়লা বুলবুল ফণী এই তালিকায় শেষতম সংযোজন উম্পুন। এর আগে নাম না জানা বহু ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়েছে সাগর উপকূলে। ভেঙে গেছে ঘরবাড়ি। ভেঙে গেছে নদীবাঁধ। সাগরের লোনা জল ঢুকে গেছে চাষের ক্ষেতে। লোনা জলে মিশে গেছে পুকুর খালবিল আর পানীয় জল। চোখের লবণাক্ত জল আর সাগরের জল এক হয়ে গড়িয়ে গেছে বছর সাল যুগ। সরকার কেবলমাত্র খরচ করার জন্যই খরচ করেছে বলা যায়। দায়সারা বাঁধ মেরামত। বাঁশ আর টিন দিয়ে বাড়ি বাঁধা। এবার একপাশে করোনা মহামারীর আক্রমণে লক ডাউনে কর্মহীন গৃহবন্দী মানুষ সব হারিয়ে বসে আছে জলের কিনারায় অন‍্যপাশে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুছে গেছে তাদের শস্যের ক্ষেত। লক ডাউন আর প্রলয় ঝড়ে যোগাযোগ ব‍্যবস্থা বন্ধ – এদের পালাবার উপায়ও নেই।

এদের পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু সংস্থা। তার মধ্যে ‘শ্রমজীবী স্বাস্থ্য উদ‍্যোগ’ একটি উল্লেখযোগ্য নাম। আয়লা থেকে উম্পুন– কেরালা থেকে মালদহ – উড়িষ্যা সর্বত্র একটি সংস্থা ঝাঁপিয়ে পড়েছে তাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে। সেটা এই শ্রমজীবী স্বাস্থ্য উদ‍্যোগ। নামটা হয়তো চেনা। এই প্রসঙ্গে বলে রাখি ছত্তিশগড়ের এক শ্রমিক নেতা শঙ্কর গুহ নিয়োগীর স্বপ্ন ছিল শ্রমিক কৃষকের সুস্বাস্থ্য।  আন্দোলন চলাকালীন তিনি খুন হয়ে গেছিলেন। সেই ঐতিহ্য আর স্বপ্ন বয়ে নিয়ে চলেছেন ডাক্তার পুণ‍্যব্রত গুণ আর তাঁর সহকর্মীরা। এবার সঙ্গে আছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর’স ফোরাম, অগ্নিভ ফাউন্ডেশন (তরুণ চিকিৎসকদের সংস্থা), রাসবিহারী শৈলুষিক (নাটকের দল ), ডক্টর ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি আর স্বাস্থ্য শিক্ষা নির্মাণ (স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে এঁরা কাজ করেন উত্তর ২৪ পরগণার বিভিন্ন শ্রমিক অঞ্চলে)। উম্পুন রিলিফ নেটওয়ার্ক ইতিমধ্যে হাসনাবাদ গোসাবার প্রত‍্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কাছে ন‍্যূনতম স্বাস্থ্য খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এতে সামিল হয়েছেন তরুণতম চিকিৎসক থেকে পক্ককেশ মানবতাবাদী– সকলেই। যদিও এক্ষেত্রে টাকার কথাটা বাহুল্য। তবুও এঁরা এঁদের সর্বস্ব দিয়ে ত্রাণের কাজ শুরু করেছেন। প্রথম দিনেই এক লাখ পাঁচ হাজার টাকার ত্রাণ বিলি হয়েছে। এনাদের স্বপ্ন অন্ততঃ একটা গ্রামের বাসিন্দাদের পাকা বাড়ির ব‍্যবস্থা করা। সে সব স্বপ্ন এখন বহুদূর। আপাততঃ ওখানে চলছে শুধু বেঁচে থাকার লড়াই। এই মানবিক সংস্থাগুলো সেই বাঁচার লড়াইয়ে ওদের পাশে দাঁড়াতে এগিয়ে গেছে।

এই দল পৌঁছে গেছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ ছাড়িয়ে সুন্দরবনের প্রত‍্যন্ত গ্রাম যোগেশগঞ্জ, হেমনগরে। এই দ্বীপের সরদার পাড়ায় বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকেছে। কুলতলি, পারুলগ্রাম, পারুল আশ্রম, মীনাখাঁ সর্বত্র এক‌ই চিত্র।

সব খানেই এক‌ অবস্থা। পুকুরের জল লবণাক্ত। মরা মাছ গবাদি পশু ভেসে উঠেছে পুকুরে খালেবিলে। পানীয় জল নেই। একজন ভারতীয় নাগরিকের জীবনধারণের প্রয়োজনীয় কোনও কিছুই নেই। রূপমারি গ্রামেও অবস্থা সঙ্কটাপন্ন।

করোনার ভয়াল ভ্রুকুটি অগ্রাহ্য করে এর‌ই মধ‍্যে আরও বহু সংবেদী মানুষের সঙ্গে কাজ করে চলেছে উম্পুন রিলিফ নেটওয়ার্ক ও তার সঙ্গে যুক্ত সংস্থাগুলো।

PrevPreviousএপিলেপসি বা মৃগী রোগ-
Nextসুন্দরবনে স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্যে যাত্রা শুরুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672954
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]