Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রস্টেট ক্যান্সার নিয়ে কিছু খুব জরুরি কথা

IMG-20211008-WA0029
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • October 9, 2021
  • 10:06 am
  • No Comments

পুরুষদের একটা খুব কমন ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। বয়স্ক পুরুষদের মধ্যে অনেকেই এই ক্যান্সারে আক্রান্ত হন। আশার কথা হলো এই ক্যান্সার থেকে সম্পুর্ণ নিরাময় হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়। আর দুঃখের কথা হলো প্রস্টেট ক্যান্সার ধরা পরার পরও অধিকাংশ ক্ষেত্রে এর সঠিক চিকিৎসা মানুষ পান না বা করান না।

প্রস্টেট একটা গ্রন্থি বা গ্ল্যান্ড যা মূত্রনালীর মুখে থাকে এবং এর মধ্য দিয়ে মূত্রনালী যায়। এর সিম্পটম বা উপসর্গগুলো অনেকটা আর একটি নন ক্যান্সার মানে ক্যান্সার নয় এমন একটি অসুখ– বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট (বি এইচ পি)-এর মতো। কিন্তু দুটোর চিকিৎসা সম্পুর্ণ আলাদা।

দুটোতেই প্রস্রাবের সমস্যা হয়। প্রস্রাব পরিস্কার হয় না। বার বার পায়। ধরে রাখা সমস্যা হয়। প্রস্রাবের ধারা সরু হয়ে যায়। রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হয়।
যেটা ক্যান্সার নয় মানে বি এইচ পি, তার চিকিৎসা করেন ইউরোলজিস্ট এবং এটি ট্রান্স ইউরেথ্রাল রিসেক্সন অফ প্রস্টেট বা টি ইউ আর পি নামক একটা অপারেশনের মাধ্যমে হয়। এতে এন্ডোস্কোপিক সার্জারীর মাধ্যমে মূত্রনালীর যে অংশে প্রস্টেট বড় হয়ে মূত্র প্রবাহে বাধা সৃষ্টি করেছে তাকে চেঁছে পরিস্কার করা হয়। এতে প্রস্টেট গ্ল্যান্ড বাদ দেওয়া হয় না।

কিন্তু প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই সার্জারির ভুমিকা প্রায় নেই বললেই চলে এবং তা অপ্রয়োজনীয়। কেন না ক্যান্সারের ক্ষেত্রে তাকে নির্মূল না করলে সারানো সম্ভব নয়। টি ইউ আর পি কেবল একটূ চেঁছে পরিস্কার করা, তাই এই করে ক্যান্সার সারানো যায় না। উলটে ইনকন্টিনেন্স বা প্রস্রাবের ধরে রাখতে না পারার সমস্যা হতে পারে।

তবে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা কি?

এর চিকিৎসা করেন অনকোলজিস্ট (মূলত রেডিয়েশন চিকিৎসা) বা ইউরো অনকোলজিস্ট (ইউরোলজিস্ট নন)।

চিকিৎসা মূলত হরমোন থেরাপি মানে পুরুষ হরমোন বা এন্ড্রোজেনকে বন্ধ করা কারণ এই ক্যান্সারটা হরমোনের ওপর নির্ভরশীল ( ওষুধ বা এ ডী টী-র মাধ্যমে বা অন্ডকোষ বাদ দিয়ে) এবং রেডিয়েশন চিকিৎসা। কিছু আর্লি স্টেযে প্রোস্টেট সম্পূর্ণ বাদ দেওয়া বা প্রস্টেটেকটমি (মনে রাখবেন টি ইউ আর পি নয়) যা আজকাল রোবোটীক পদ্ধতিতে করা হয়। কিছু ক্ষেত্রে অপারেশনের পরও রেডিয়েশন চিকিৎসা লাগে। একটু এডভান্স স্টেজে হরমোন থেরাপি আর রেডিয়েশন চিকিৎসাই করা হয়।

এইসব কথা বলার কারণ অনেক রোগী কেবল টি ইউ আর পি করিয়ে (কিছুক্ষেত্রে অন্ডকোষ বাদ দিয়ে) খানিকটা সিম্পটমের উপশম হওয়ার পর আর কোন চিকিৎসা করান না। ফল হয় মারাত্মক, কেন না ওনার ক্যান্সারের আসলে কোন চিকিৎসাই হয়নি আর তা প্রস্টেট গ্ল্যান্ডে রয়ে গিয়েছে। তাই স্বাভাবিক নিয়মে ক্যান্সার বাড়তে থাকে ও একসময় স্টেজ ফোর মানে সারা শরীরে ছড়িয়ে যায় ও অত্যন্ত কষ্টদায়ক অবস্থার মুখোমুখি তাঁদের হতে হয় যার পরিণতি মৃত্যু। কিন্তু তা খুবই কষ্টদায়ক মৃত্যু। হাড়ে ও অন্যান্য অঙ্গে ছড়িয়ে গিয়ে প্রভূত ব্যথা-বেদনার সম্মুখীন তাঁরা হন। আর এই পরিস্থিতি সহজেই এড়ানো যায়।

প্রস্টেট ক্যান্সারের ডায়াগনোসিস এর জন্য রক্তে পি এস এ বলে একটা জিনিস পরীক্ষা করা হয়। তারপর মাল্টিপ্যারামেট্রিক এম আর আই বলে একটা এম আর আই করিয়ে সন্দেহ হলে বায়প্সি করা হয় (আবারো বলছি টি ইউ আর পি নয় এ বায়প্সি অন্য ভাবে করা হয়)। তারপর স্টেজ ও রিস্ক গ্রুপ অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়।

তাই অনুরোধ দয়া করে প্রস্টেট ক্যান্সার সন্দেহ হলে বা ডায়াগনসিস হলে একজন ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিন। (রেডিয়েশন অনকোলজিস্ট অথবা ইউরো অনকোলজিস্ট হলে ভালো)। এবং সঠিক চিকিৎসা করান।

আশার কথা অনেক ভালো ওষুধ ও উন্নত রেডিয়েশন চিকিৎসার ফলে প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। এখন এমনকি স্টেজ ফোর প্রস্টেট ক্যান্সার রোগীকেও অনেকদিন উপসর্গহীন ভাবে ভালো রাখা সম্ভব হচ্ছে।

প্রস্টেট ক্যান্সার একটি সম্পূর্ণ নিরাময় যোগ্য ক্যান্সার, এর সঠিক চিকিৎসা করান আর অযথা সময় নষ্ট করবেন না।

এবারের শারদীয়া সুচিকিৎসা পত্রিকায় প্রকাশিত।

PrevPrevious। বিকার।
NextAn Unfinished Dream: the Story of Shramik Krishak Maitri Swasthya KendraNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

March 16, 2026 No Comments

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

March 16, 2026 No Comments

মার্চ ১৩, ২০২৬ সারা ভারতবর্ষের মানুষ জানেন যে বিহার-সহ দেশের মোট ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

March 16, 2026 1 Comment

প্রথমে আমাদের উপমহাদেশের দক্ষিণে ভারত সংলগ্ন ছোট দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার কথা বলি। মূলতঃ বৌদ্ধ ধর্মাবলম্বী রাষ্ট্র হলেও হিংসা এখানে কম ঘটেনি। মার্কসবাদী ট্রটস্কিপন্থী ‘ জনথা

আইনী আপডেট

March 15, 2026 No Comments

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বারের ও বেশি তালিকাভুক্ত হলেও একবারও কার্যকর শুনানি হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসহ্য বিলম্ব ও দীর্ঘসূত্রিতার

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

March 15, 2026 No Comments

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে

সাম্প্রতিক পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

Abhaya Mancha March 16, 2026

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha March 16, 2026

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

Bappaditya Roy March 16, 2026

আইনী আপডেট

West Bengal Junior Doctors Front March 15, 2026

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

Somnath Mukhopadhyay March 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613414
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]