Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সোরিয়াসিসের সাতকাহন

IMG-20200220-WA0006
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • February 21, 2020
  • 9:24 am
  • One Comment

কুষ্ঠ রোগের মতোই মানবসভ্যতার সবচেয়ে পুরনো অসুখগুলির একটি হল সোরিয়াসিস। এবং শ্বেতীর মতো এই অসুখটিকেও কুষ্ঠ বলে ভুল করা হত একটা সময়।

১৮৪১ সালে চিকিৎসা বিজ্ঞানী হেবরা প্রথম জানান, এটি সেরিয়াসিস এবং এর সাথে কুষ্ঠ রোগের কোনও সম্পর্ক নেই। শীতের দেশে বেশি হয়। শীতকালে আমাদের দেশে এর প্রকোপ বাড়ে। ইংরেজি সোরিয়াসিস বানানটি বেশ গোলমেলে। নিউমোনিয়া আর থাইমিসের মতোই। এটিও শুরু হচ্ছে একটি সাইলেন্ট ‘পি’ দিয়ে –Psoriasis- সোরিয়াসিস। বাংলায় অনেকে সোরাইসিসও বলেন।

দুনিয়া জুড়ে জনসংখ্যার ০.৫ থেকে ৩ বা ৪ শতাংশ মানুষ এই অসুখটিতে ভোগেন। ভারতে ৩.৪ শতাংশ অর্থাৎ প্রায় ৫ কোটি।

প্রধানত দুটি বয়সে সোরিয়াসিস শুরু হতে পারে। ইয়াং অ্যাডাল্ট অর্থাৎ ১৫ থেকে ২০ – ২২ বছর। আর প্রৌঢ়ত্বের প্রথম প্রহরে, ৫৫ থেকে ৬০ বছরএই সময়টায়। ছোটদেরও হয়। নারী-পুরুষ সংখ্যাতত্ত্বের বিচারে বিশেষ ভেদ নেই।

খারাপ কথাটা হল এটা সারাজীবনের অসুখ। একেবারে সেরে যায়না। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তেমনি। তবে ভালো কথাটা হল এ রোগটি ছোঁয়াচে আদৌ নয়। একজন থেকে আর একজনের হবার কোনো সম্ভাবনাই নেই। তবে একই বাড়িতে একাধিক সদস্যের সোরিয়াসিস থাকতেই পারে। সেটা অবশ্য ছোঁয়াচে থেকে নয়, বংশগতির কারণে।

কেন হয় সোরিয়াসিস? সে তো এক জটিল ব্যপার। সংক্ষেপে বললে একটু বলা যায় যে প্রতি মুহূর্তে আমাদের শরীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মৃত কোষ ঝরে যেতে থাকে, আর প্রতিমুহূর্তে ঠিক একইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোষ শরীরে তৈরি হতে থাকে। এটা আঠাশ দিনের একটা কোষ-চক্র বা সেল সাইকেল। সোরিয়াসিসে এই সেল সাইকেলটা খুব দ্রুত হয়ে যায়। আঠাশ দিনের মেয়াদ ফুরিয়ে যায় তিন-চারদিনেই। ফলে প্রয়োজনের বেশি দেহকোষ তৈরি হতে থাকে। আঁশ আঁশ অভ্রের মতো মিশমিশে খোস উঠতে থাকে।

মাথায়, হাতে, পায়ে, কনুই, হাঁটুতে, কোমরের পিছনেও হতে পারে। সারা শরীরে বৃষ্টির ফোঁটার মতো গাটেট সোরিয়াসিস, চাকার মতো দেখতে গোল রূপয়েড প্যাটার্ন, প্লাক্টাইপ বা পুঁজভরা পাসচুলার সোরিয়াসিস, বহু রকমভাবে দেখা দিতে পারে অসুখটি।

এমনকী হাতের তালু বা পায়ের নীচের অংশ ফাটা দিয়েও দেখা দিতে পারে সোরিয়াসিস। কারও কারও নখে পিটিং দেখা যায়, যেন আলপিন দিয়ে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে। হাড়ে, ছোট জয়েন্টে আর্থ্রাইটিস থাকতে পারে। কখনো ত্বকে রোগলক্ষণ দেখা দেবার আগে। কখনো বা পরে।

পৃথুল বা ওভার ওয়েট মানুষদের বেশি হতে দেখা যায় সোরিয়াসিস। ইদানীং জানা যাচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের একটি অংশ এই অসুখটি। তার মানে ব্লাড সুগার, কোলেস্টেরল, হার্টের অসুখ এই সমস্ত সঙ্গী হতে পারে। আর মানসিক চাপে বেড়ে যায় এই অসুখটি। সোরিয়াসিসে একেবারে চলবে না ধূমপান এবং মদ্যপান। আর কিছু ওষুধ যেমন খাবার স্টেরয়েড, লিথিয়াম, বিটা ব্লকার ও মুড়ি-মুড়কির মতো ব্যথার ওষুধ ইত্যাদি।

চিকিৎসা সবসময়েই ত্বক রোগ বিশেষজ্ঞের পরামর্শমতো হওয়া উচিত। নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট সময়ে লাগাবার স্টেরয়েড ক্রিম, অয়েন্টমেন্ট, স্যালিসাইলিক অ্যাসিড, কোল টার, ইউরিয়া, হোয়াইট পেট্রোলিয়াম জেলি, ক্যালসিপোট্রিয়ল তো আছেই। এছাড়া আছে ন্যারোব্যান্ড ফোটোথেরাপি, খাবার রেটিনয়েড, মিথোট্রিক্সেট, অ্যাপ্রেমিলাস্ট, সাইক্লোস্পোরিন বা হাল আমলের দুর্মূল্য বায়োলজিক।

সচেতন হোন, সঠিক চিকিৎসায় কিন্তু চমৎকার থাকা যায় সোরিয়াসিসে।

PrevPreviousসচেতনতা নয়, শিশুর যত্নে কাজল লতা আর লোহার টুকরোই এখনো আমাদের সম্বল
Nextডাক্তার যখন গোয়েন্দা-২ঃনরখাদক ও একটি অসুখের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
6 years ago

ভালো লেখা।আমার এক পরিচিতের এই অসুখ টি আছে। যদি নাম্বার দিতে পারেন, তাহলে যোগাযোগ করতে বলবো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678268
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]