Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাইকিয়াট্রিস্টকে জাজমেন্টাল হতে নেই

Adobe_Post_20191221_0130390.45148066668133136
Dr. Sumit Das

Dr. Sumit Das

Psychiatrist
My Other Posts
  • December 7, 2019
  • 11:00 am
  • No Comments
তুঝসে নারাজ নেহি জিন্দেগি
 হ্যয়রান হু ম্যায়…
অনুপ ঘোষালের উদাত্ত কন্ঠে ‘মাসুম’ সিনেমার সেই বিখ্যাত গান ভেসে এল সামনে এসে বসা মহিলাটির রিংটোনে।ডাক্তারের সামনে ফোনে কথা বলবে!আমার ইগো একেবারে চড়বড়িয়ে উঠল।ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে একটা পেল্লাই ধমক দিতে  যেতেই উনি ফোনটি ধরে শুধু বললেন,  আমি পরে কথা বলছি।তারপর কেটে দিলেন।তাকিয়ে দেখলাম রোগা মাঝারি হাইটের এক মহিলা বসে আছেন।মুখচোখে ভয়ঙ্কর ক্লান্তির ছাপ।
নাম বয়স জেনে নিয়ে রুটিন প্রশ্ন করলাম, কি সমস্যা?
কয়েক সেকেন্ড বোধহয়, তারপরেই ঝরঝর করে কেঁদে ফেললেন।সামলানর সময় দিলাম।
—এবার বলুন কি কষ্ট।
—ডাক্তারবাবু আমি খুব খারাপ আছি,কিছু ভালো লাগেনা, কাজ করতে ইচ্ছে করেনা,ঘুম নেই,  মরে যেতে ইচ্ছে করে শুধু বাচ্চাটার মুখ চেয়ে…।কথা শেষ করতে পারেন না।
ডায়াগনোসিসটা খুব কঠীন নয়।ডিপ্রেশন। কিন্তু উৎসটা জানার চেষ্টা করতে হবে।তাই জিজ্ঞাসা করলাম, মানসিক চাপের মত কিছু ঘটনা ঘটেছে?
মাথা নীচু করে একটু ভাবল তারপর ছোট্ট উত্তর, হ্যাঁ।
এবার গল্পটা শোনা গেল।ভদ্রমহিলার ছোটবেলাতেই বাবা মারা যান।দুজনের পেট চালানই মায়ের কাছে কঠীন হয়ে পড়ে।পড়াশোনা বিশেষ হয়নি।টেনেটুনে ক্লাস সিক্স।
তারপর ওই ছোট্ট বয়স থেকেই এলাকার একজন বিউটিশিয়ানের কাছে কাজ শেখা।এবং তার পার্লারে কাজে লাগা।তারপর আর একজনের পার্লারে কাজ করছেন গত দশ বছর।এর মধ্যে বিয়ে হয়েছে।দুটি বাচ্চা।বড়টি ছেলে বছর বারো বয়স ছোটটি মেয়ে বছর পাঁচেক বয়স। এমনিতে আর্থিক স্বাচ্ছন্দ বিরাট কিছু নাহলেও কষ্ট নেই।সমস্যার শুরু একমাস আগে  যদিও মূল প্রথিত আছে আরো অনেক পুরান দিনে।
ভদ্রমহিলা আর এক পুরুষের প্রেমে পড়েন।সম্পর্ক প্রায় আট নয় বছর।তিনিও বিবাহিত।সন্তান আছে।প্রেম এমনি গভীর দুজনেই ঠিক করছিলেন নিজেদের সংসার থেকে বেরিয়ে এসে নতুন সংসার পাতবেন।একটু গুছিয়ে নিয়ে উপযুক্ত সময়ে নিজের নিজের সংসারকে জানানর অপেক্ষা।কিন্তু একদিন ফোন কলের সূত্রে সেই ভদ্রলোকের স্ত্রী সম্পর্কটা জানতে পেরে এনার স্বামীকে জানান, এনাকেও যাচ্ছেতাই ভাবে গালাগাল করেন।এনার স্বামীও ভীষণ রেগে যান।বলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। ইনি তো প্রথমে এক অর্থে খুশীই হয়েছিলেন নিজে মুখে কাউকে বলতে হোলনা।এবার সেই বন্ধুকে নিয়ে নতুন জীবন।কথা হয়েই ছিল,  ছোট মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাবেন।কিন্তু তাকে ফোন করতেই আসল ধাক্কাটা এল।তিনি সেই চিরাচরিত কথা বললেন,  বন্ধুর মত মিশেছিল তাই সংসার ভেঙ্গে বেরন সম্ভব নয়।স্বামী এদিকে প্রচন্ড মানসিক অত্যাচার করছেন, ঘর হয়ত এমনিতেই  ছাড়তে হবে।একূল ওকূল দুকূল ভাসিয়ে ভদ্রমহিলা এখন ডিপ্রেশনের রুগী।
প্রথমেই মন থেকে মুখে প্রায় এসেই গেছিল, এত প্রেমের সখ থাকলে এরকমই হয়! নিজেই নিজেকে ধমকালাম, চোপ,  সাইকিয়াট্রিস্টকে জাজমেন্টাল হতে নেই!
একটু কথা বলে  কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠালাম।
পরেরবার ফলো আপে এসেছেন।ঘুম,  ক্ষিধেটা ফিরেছে কিন্তু বাড়ির পরিস্থিতি আরো খারাপ হয়েছে।বর উঠতে বসতে বেরিয়ে যাওয়ার কথা বলতে শুরু করেছিল তাই বাধ্য হয়ে একদিন বেরিয়ে এসেছেন।পার্লারের দিদি খুব ভালোবাসেন তাই আপাতত থাকার জায়গা দিয়েছেন।ছোট মেয়েটাকে নিয়ে সেখানে আছেন।কাজও ঠিক করতে পারছেন না।উঠে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এলেন। মোবাইল বার করে একটা ছবি দেখার অনুরোধ করলেন।বললেন দেখুন আমার চেহারা কিরকম ছিল।এখন অর্ধেক হয়ে গেছি।
দেখলাম সত্যিই প্রচুর ওজন কমে প্রায় অর্ধেকই হয়ে গেছেন।প্রায় বলে ফেলেছিলাম,  বেশ হয়েছে।
কিন্তু মুখে বললাম, আবার সব ঠিক হয়ে যাবে।
নিজেকে বললাম, সাইকিয়াট্রিস্টকে জাজমেন্টাল হতে নেই।
প্রায় মাসখানেক বাদে এলেন। সাথে একটা বাচ্চা মেয়ে।ছোট্ট গোলগাল চেহারা।বলাই বাহুল্য ছোট মেয়েটা।
মহিলার চেহারা একটু ফিরেছে, বিষন্নভাবটা একটু কমেছে।কিন্তু ভালো নেই।পার্লারের কাজ করতে পারছেনা, বাচ্চাকে সময় দিতে গিয়ে।তাকে একটা স্কুলে ভর্তি করার চেষ্টায় এদিক ওদিক যেতে হচ্ছে।সেই পার্লারের দিদি এখন ওকে পার্লারের কাজ দিচ্ছেন না।
  বললাম চলছে কি করে।একটু মাথা নীচু করে থেকে বললেন একজনের বাড়ি ঘরমোছা, বাসন মাজার কাজ নিয়েছি।
—ছিলাম বিউটিশিয়ান হয়ে গেলাম কাজের লোক।
বলে চোখ মুছলেন।ফি দিতে ওষুধ কিনতে বেশ অসুবিধে হচ্ছে। সরকারি হাসপাতালের কথা বললাম।কিন্তু আমাকেই দেখাতে চায়।কোন ক্লিনিকে গেলে আমাকে দেখানো বা ওষুধ কেনার খরচ কম হবে বলে দিলাম।
এবার উঠে পড়ে বাচ্চাটাকে হাতে ধরে বেরতে গিয়েও ফিরে এল।বিরক্ত হয়ে ভাবছি আবার কোনো ছবি দেখাবে নাকি!বসে পড়ে এক অদ্ভুত প্রশ্ন করল।
—ডাক্তারবাবু ডি এন এ টেস্ট কোথায় করা যায় বলতে পারবেন?
—কেন? অবাক হয়েই বললাম।
—আপনাকে সব কথা বলিনি।এই মেয়েটা আমার আর আমার সেই প্রেমিকের,  আমার স্বামীর নয়।কিন্তু সে এখন এটাও অস্বীকার করছে।আমার এই দুই পুরুষ মানুষের কাউকেই দরকার নেই।আমি একাই ওকে মানুষ করব।শুধু রিপোর্টটা লোকটার মুখে ছুঁড়ে মারার জন্যে করতে চাইছিলাম।
আমি খুব অবাক হয়ে তাকিয়ে রইলাম।বোঝালাম এখন এসব করার দরকার নেই।এবার বুঝলাম কেন মাসুম সিনেমার গান রিংটোন।ওই সিনেমায় নাসিরুদ্দিন শাহ তার সামাজিক ভাবে অবৈধ কিন্তু অতি প্রিয় সন্তান নিয়ে কিভাবে অস্বস্তি ও বিষন্ন ছিল।
    অনেক কিছুই মাথায় আসছিল, সামাজিক নিয়ম কানুন, মুক্ত সম্পর্ক,বিবাহ নামে প্রতিষ্ঠানের  টালমাটাল অবস্থা। এর কতটা দরকার।আমার কোন পক্ষ নেওয়া উচিৎ। এখন কি একটা আচ্ছা করে ধমক দেওয়া উচিৎ  একটা অতি সাধারন মহিলার এই নিয়ম ভাঙ্গা আচরণের জন্য।
তারপর নিজেকে বললাম,  সাইকিয়াট্রিস্টকে জাজমেন্টাল হতে নেই!
পরেরবার এলেন।বেশ হাসিখুশি , চেহারাতেও একটা জেল্লা এসেছে।বললেন বেশ ভালো আছি।
ভালো করে জিজ্ঞাসা করে দেখলাম ডিপ্রেশানের উপসর্গ অনেকে কমে গেছে।বললেন, ডাক্তারবাবু মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছি।বিউটি পার্লারের কাজ আবার শুরু করেছি।ওদিক থেকে সব কিছু জেনেও জায়েরা আমাকে বলছে বাড়ি ফিরে যেতে।বর ঝামেলা করলে ওরা সামলাবে।যদিও বাড়ি ফেরার কথা আমি এখনো ভাবিনি।তবে বেশ ভালো আছি।
   আমার কি হওয়া উচিৎ খুশী না বিরক্ত।ভাবছিলাম।শেষে খুশিই হলাম,কারন নিজেকে প্রথম থেকেই বলে এসেছি…  সাইকিয়াট্রিস্টকে জাজমেন্টাল হতে নেই।
PrevPreviousমেটফরমিন কতটা নিরাপদ?
Nextডাক্তারের জবানিতে আমার ভারতবর্ষNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649086
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]