Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকাল কলেজের সাম্প্রতিক আন্দোলন

IMG-20200708-WA0006
Dr. Hiralal Konar

Dr. Hiralal Konar

Surgeon, Leader of Doctors' Movement
My Other Posts
  • July 11, 2020
  • 5:29 am
  • No Comments

মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনাবলী আমাদের বিভিন্ন বরিষ্ঠ চিকিৎসকদের অনেকের আত্মসমালোচনার পরিসর হাজির করেছে। আমাদের মধ্যে অনেকেই ছাত্র ও জুনিয়র ডাক্তারদের আন্দোলন কে আমাদের আপন অভিজ্ঞতা ও ভাবনার আলোকে বিচার বিশ্লেষণ করে নানা ধরনের কথা বলেছি। আন্দোলনের দাবির সপক্ষে দৃঢ় মানসিকতাকে অন্যায় জেদ বা দাবীর যৌক্তিকতা কে অপরিণত ভাবনার প্রকাশ ধরে নিয়ে মন্তব্য করেছি। আমলাতান্ত্রিক জটিলতায় জড়িয়ে বা অকারণে অজান্তেই তার প্রভাবে বাস্তব সামাজিক অবস্থান ও ফলিত বিজ্ঞান এর শিক্ষার থেকে দূরতর স্থানে অধিষ্ঠিত হয়ে পরছিল আমাদের অনেকের ভাবনা। যার প্রতিফলন ঘটেছে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, মন্তব্যে।

আমাদের অনেকেরই ছাত্র বা জুনিয়র ডাক্তার থাকার সময়ে দীর্ঘ কয়েক বৎসরে আন্দোলন এর সংজ্ঞা বদলে দেওয়ার এক বিশেষ ও অভিনব প্রক্রিয়ার আগমন ঘটেছিল। সব আন্দোলন শাসক রাজনৈতিক দলের নির্দিষ্ট সংগঠনের নির্ধারিত পথে ও নেতৃত্বে পরিচালিত হবে এবং একমাত্র সেক্ষেত্রেই সরকার সেই ‘নায্য’ দাবি মেনে নেবে আর তারপর সংগঠন সেই সরকারের নামে জয়ধ্বনি দেবে এটাই ছিল দস্তুর। ঐ ‘সময়ে’ বা তার কিছু আগে জুনিয়র ডাক্তার ও ডাক্তারী ছাত্রদের আন্দোলন কোনো বিশেষ রাজনৈতিক দলের দাক্ষিণ্য ব্যতিরেকে বা বলা ভাল চরম বিরোধিতা সত্ত্বেও সফল হয়েছে। শাসকের স্বাদ পাওয়া কোন রাজনৈতিক দলের পক্ষেই এই বিষয়টি উপাদেয় নয়, দুঃস্বপ্নেও এসব ভাবতে চায় না।

এই রাজ্যেই একসময় গড়ে উঠেছিল ABJDF-এর আন্দোলন। রোগীদের অধিকার নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সেসময় সরকার দমন অত্যাচার শাস্তিকেই আন্দোলন মোকাবেলায় ব্যবহার করেছে শাসক চরিত্রের বাধ্যবাধকতায়।

আজকের নতুন প্রজন্মের চিকিৎসা শিক্ষার্থী ও ছাত্রদল সেই অসময়ের কবল মুক্ত হয়ে তাদের স্বতঃস্ফূর্ত স্বাভাবিকতায় আন্দোলন গড়ে তুলছে, সফল হচ্ছে। আমাদের অনেকেরই এই প্রজন্মের কাছে অনেক কিছু শিখে নেওয়ার আছে। অন্তত যারা কোন এক সময়ে মেনে নিতাম বা মেনে নিতে বাধ্য হতাম শাসক রাজনৈতিক দলের অনুগামী বা অনুগৃহীত নেতৃত্ব ছাড়া কোন আন্দোলন সংগঠিতই করা যায় না, বরং সেই চেষ্টা কে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র’ বলে দেগে দেওয়া যায়।

এই অতিমারির সময়ে এরা যে পরিমিতি বোধ ও পরিণত মানবিক আবেদন নিয়ে আন্দোলন পরিচালনা করেছে তাকে অভিনন্দিত নয় সম্মান ও শ্রদ্ধা নিবেদনই যথার্থ। অনতি ভবিষ্যতে মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিমারি মোকাবেলার সাথে অন্যান্য আবশ্যিক চিকিৎসা দিতে এরাই দিশা দেখাবে। এরাই তো আজ সরাসরি লড়াই এর ময়দানে। এদের মানসিকতার সাথী হয়ে মেডিক্যাল কলেজের যে শিক্ষক চিকিৎসকরা এদের পাশে থেকে মনোবল বাড়িয়েছেন তারা যথার্থ শিক্ষকের ভুমিকা পালন করেছেন যা অনেক দিন ধরে অদৃশ্য ছিল। এই বন্ধন অনেক আপাত অনতিক্রম্য সমস্যা কে সহজেই অতিক্রম করে আলোর পথে এগিয়ে চলবে।

PrevPreviousসমকাল
Nextকরোনার বাড়-বাড়ন্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688991
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]