Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“রেকারেন্ট প্রেগন্যান্সি লস” নিয়ে দু চার কথা

Screenshot_2022-04-03-11-47-15-25_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sriparna Mukherjee

Dr. Sriparna Mukherjee

Gynaecologist
My Other Posts
  • April 3, 2022
  • 11:48 am
  • No Comments

প্রশ্নঃ রেকারেন্ট প্রেগন্যান্সি লস বিষয় টি কি?

উত্তরঃ এ বিষয়ে বিভিন্ন মতামত আছে। কুড়ি সপ্তাহের আগে পরপর যদি তিনটে বা তার বেশি মিসক্যারেজ বা গর্ভস্থ বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে তাকে রেকারেন্ট প্রেগন্যান্সি লস বলে। অন্য মত অনুসারে পরপর দুটি বা তার বেশি গর্ভস্থ ভ্রূণ নষ্ট হলে তাকেও রেকারেন্ট প্রেগন্যান্সি লস বলা হয়। যদিও বর্তমানে আমরা পরপর দুটি প্রেগন্যান্সি লস হলেই রোগীর মূল্যায়ন করে থাকি বিশেষত যদি রোগীর বয়স ৩৫ বছর বা তার বেশি হয়।

প্রশ্নঃ রেকারেন্ট প্রেগন্যান্সি লসের কারণ কি?

উত্তরঃ শতকরা ৫% দম্পতির মধ্যে এই ঘটনা লক্ষ্য করা যায়। বেশ কিছু ক্ষেত্রে নিম্নোক্ত কারণগুলি চিহ্নিত করা গেছে। তবে অনেক সময় নিৰ্দিষ্ট কোনো ব্যাখ্যা খুঁজে নাও পাওয়া যেতে পারে।
এক) ইমিউনোলজিক্যাল কারণ: এন্টি ফসফলিপিড সিনড্রোম নামে একটি রোগকে চিহ্নিতকরণ করা গেছে বেশ কিছু ক্ষেত্রে।
দুই ) কোনো কোনো দম্পতির ক্ষেত্রে কিছু জিনগত ত্রুটি পাওয়া গেছে এর কারণ হিসেবে।
তিন) মায়ের শরীরে বেশ কিছু হরমোনের মাত্রা কমে বা বেড়ে যাওয়া অনেকাংশে দায়ী থাকে।
চার) জরায়ুর কিছু জন্মগত সমস্যা, জরায়ু ঘরে পর্দা, টিউমার থাকলে বা জরায়ুর মুখ দুর্বল থাকলে তা বার বার গর্ভাবস্থার ক্ষতি করে।
পাঁচ) রক্ততঞ্চন ঘটিত কিছু রোগকেও কিছু সময় চিহ্নিত করা গেছে।
ছয়) মায়ের প্রজনন তন্ত্রের ইনফেকশন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনির অসুখ, উচ্চরক্তচাপ, ধূমপান–বেশ কিছু সময় দায়ী হয়ে থাকে।
এছাড়া স্বামীরও বীর্যগত সমস্যা কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়।

প্রশ্নঃ কখন ও কোথায় গিয়ে এই সমস্যার মূল্যায়ন করানো দরকার?

উত্তরঃ পরপর দুটি প্রেগন্যান্সি লসের পরই এই সমস্যার জন্য মূল্যায়ন করা উচিত। পরবর্তী প্রেগন্যান্সি নেওয়ার আগে স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে তবেই প্রেগন্যান্সি নেওয়া উচিত।

প্রশ্নঃ সাধারণত কি কি পরীক্ষা করানো হয়?

উত্তরঃ প্রথমে কম ব্যয়সাপেক্ষ কিছু টেস্ট করানো হয়–যেমন,
ট্রান্সভ্যাজিনাল আল্ট্রা সাউন্ড: বর্তমানে উন্নত মেশিনে (থ্রি,ফোর ডি) জরায়ুর গঠনগত সমস্যা, জরায়ুর ঘরে পর্দা, টিউমার অতি সহজেই নির্ধারণ করা যায়।
রক্তপরীক্ষা: থাইরয়েড, প্রোল্যাকটিন, সুগার এইগুলিসহ আরো কিছু রক্তপরীক্ষা করা হয় ইমিউনোলজিক্যাল ও রক্ততঞ্চন ঘটিত কারণ খোঁজার জন্য।
এ ছাড়া স্বামী ও স্ত্রী এর জিনগত ত্রুটি আছে কিনা জানার জন্য একটি বিশেষ পরীক্ষা করা হয় যাকে ক্যারিওটাইপিং বলে।

প্রশ্নঃ কি কি ধরণের চিকিৎসা করা যেতে পারে?

উত্তরঃ জরায়ুর সমস্যাগুলির ক্ষেত্রে হিস্টেরোস্কোপিক ও ল্যাপারোস্কোপিক সার্জারি বা মাইক্রোসার্জারির মাধ্যমে সমাধান করা হয়। জরায়ুর মুখে দুর্বলতা থাকলে পরবর্তী প্রেগন্যান্সির সময় জরায়ুর মুখে সেলাই দিয়ে দেওয়া হয়।
এপ্লা সিন্ড্রোমে বা ইমিউনোলজিক্যাল কারণ পাওয়া গেলে পরবর্তী প্রেগন্যান্সির সময় প্রথম থেকেই কিছু ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়।
হরমোনাল কারণ পাওয়া গেলে বিভিন্ন হরমোনাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়।
এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ও অন্যান্য ক্রনিক অসুখ থাকলে সঠিক ওষুধ ও ইনজেকশনের মাধ্যমে সেগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন পরবর্তী প্রেগন্যান্সি নেওয়ার আগে।
যদি স্বামী ও স্ত্রীর জিনগত সমস্যা থাকলে আই.ভি.এফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে পরবর্তী প্রেগন্যান্সি নেওয়া যেতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে কোনো কারণ খুঁজে না পেলে পরবর্তী প্রেগন্যান্সি নেওয়ার আগে থেকেই অনুমান করে কিছু ওষুধ ও ইনজেকশন দেওয়া যায়।

পরিশেষে বলি বারবার প্রেগন্যান্সি লস হলে ভয় না পেয়ে সতর্ক হোন। সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিন ও পরবর্তী গর্ভস্থ সন্তানকে সুরক্ষিত রাখুন।

PrevPreviousওষুধের মূল্যবৃদ্ধি এবং আমাদের সহনশীলতার পরীক্ষা
Nextগোগোলের পেট ব্যথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630964
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]