Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মন খারাপ করা মানেই খারাপ মনের নয়

Screenshot_2023-09-22-23-11-50-75_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 23, 2023
  • 7:30 am
  • No Comments
কেউ হয়তো দিনের পর দিন সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন, কারো হয়তো আইভিএফ-এর চিকিৎসা চলছে কিংবা কারও হয়তো সদ্য মাস দুয়েকের প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে, কেউ বা জন্মও দেবার পরেই সন্তানকে হারিয়েছেন। এমন সময় অন্য কারও সন্তান ধারণের বা মা হবার খবরে মন খারাপ হওয়া খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু কীভাবে এই মন খারাপ কাটিয়ে ওঠা যায়?
কিছু জিনিস খালি হলে তার ভার বেশি হয়। নিজে মা হওয়ার চেষ্টা চালানোর সময় অন্যের বেবি বাম্প বা কারও কোলে ছোট বাচ্চা দেখলে অথবা কারও প্রেগন্যান্সির খবর শুনলে অনেকেরই মনখারাপ হয়ে যায়। এমন হতে পারে খুব কাছের বা ভালবাসার মানুষের ক্ষেত্রেও। এই মানসিক অবস্থা খুব স্বাভাবিক, এর সঙ্গে মানসিকতা ভালো মন্দ হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে মনে রাখা দরকার মানুষই পারে তার মনের বিভিন্ন অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে। আর অন্যের ভাল খবরে নিজে দুঃখ পেয়ে কাজের কাজ কিছু হয় না। যদিও অন্যের খুশিতে নিজে খুশি হওয়ার চেষ্টা করতে হবে, এটা বলা সহজ, কিন্তু করতে পারাটা বেশ কঠিন।
প্রাথমিকভাবে অন্যের সুখবরে দুঃখ, রাগ এমনকী একটু আধটু হিংসাও হতে পারে। এসব হলে নিজেকে সময় দিন এই সব অনুভূতি থেকে বেরিয়ে আসার। আপনার এই মানসিক অবস্থা কতটা যুক্তিযুক্ত ভাবলেই দেখবেন খুব তাড়াতাড়ি খারাপ লাগাগুলো কাটিয়ে উঠতে পারবেন।
নিজেই খুঁজে বের করুন কেন অন্যের সন্তান হওয়ার খবরে আপনার খারাপ লাগছে। নিজের সঙ্গে কথা বলুন। ‘আমি খুব খুশি হয়েছি তোমার এই খবরে’। ‘আমি চাই না আমি যে মানসিক কষ্ট পাচ্ছি তা আর কেউ পাক’, এভাবে কথা বললে নিজে হালকা হতে পারবেন।
মানসিক অবস্থার জন্য নিজেকে অপরাধী ভাববেন না। একথা ঠিক, নিজে যখন কিছুটা হতাশায় ভুগছেন তখন অন্যের প্রেগন্যান্সির খবরে আপনি প্রথমেই খুশি হতে পারবেন না এটা স্বাভাবিক। নিজেকে এজন্য অপরাধী ভাববেন না। নিজের এই মানসিকতার কাটাছেঁড়া করার আগে কিছুটা সময় নিন। নিজেকে বোঝান এই পরিস্থিতিতে অন্যের সুখবরকে মেনে নেওয়া অত সহজ নয়। তখন এমন কিছু করুন যাতে আনন্দ পান। নিজে যা ভালবাসেন যেমন সিনেমা দেখা, শপিং করা বা বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে নিতে পারেন।
সহকর্মী, আত্মীয় বা সোশ্যাল মিডিয়ার বন্ধু যাঁর কাছ থেকেই প্রেগন্যান্সির খবর শুনুন না কেন, তাঁর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যদি খুব কাছের কেউ হন তাহলে আপনার মানসিক অবস্থার কথাও শেয়ার করতে পারেন। তবে তা করার আগে অন্যের মানসিকতা যাচাই করে নেবেন। এমন না হয় আপনি সহজভাবে যা বলতে চাইলেন অন্যজন তার বিপরীত মানে করলেন। আর যদি এমন হয় সেই মহিলার সঙ্গে দূরত্ব বজায় রাখা সম্ভব, তাও করতে পারেন।
যাঁর সঙ্গে মন খুলে সব বলা যায় তাঁকেই শুধু নিজের অনুভূতির কথা জানাতে পারেন। সবার সঙ্গে সব কথা শেয়ার না করাই ভাল। বিশ্বাসযোগ্য এমন কেউ সে পরিবারের সদস্য হতে পারে, বন্ধু বান্ধব, সহকর্মী বা পারিবারিক চিকিৎসক হলেও তাঁকে বলতে পারেন।
মনে রাখবেন, সন্তান হওয়া কোনও মেরিটের ওপর এমনকী অনেক সময় স্বাস্থ্যের ওপরেও নির্ভর করে না। ওটা জাস্ট হয়ে যায়। অনেকে সহজেই সন্তান ধারণ করেন আবার অনেককে একটু বেগ পেতে হয়। কাজেই কাউকে দোষারোপ করা উচিত নয়। এক এক জনের জীবনে এক এক রকমভাবে সব ঘটনা ঘটে। সবার জীবনেই কিছু না কিছু খামতি আছে, কষ্ট আছে, হতাশা আছে। সেটাকে নিয়েই আমাদের ভাল থাকতে হবে। কাজেই নিজের ভাল থাকার দিকে নিজেই নজর দিন, কারণ আপনিই আপনাকে সব থেকে ভাল চেনেন।
এই লেখাটা পড়ে কোনো কাজ হলো কি না কী করে বুঝবেন? পরের বার যদি কারোর সাধ, বাচ্চার অন্নপ্রাশন না জন্মদিনের নিমন্ত্রণ আসে তা হলে কোনো অজুহাত দিয়ে এড়িয়ে না গিয়ে সাহস করে ঘুরে আসবেন। দেখবেন, অন্যের আনন্দের অংশীদার হলে নিজের মনখারাপ অজান্তেই কেমন মিলিয়ে যায়।
মেঘের কোলে রোদ উঠবেই।
PrevPreviousনীট পিজি-তে এবার থেকে ‘শূন্য’ পার্সেন্টাইল পেলেও সুযোগ মিলবে…
Nextপ্রাপ্তি – ৩য় কিস্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

July 6, 2026 No Comments

যোগের প্রকৃত দর্শন, ভিত্তি এবং সমকালীন বিকৃতির সমালোচনা ভূমিকা একবিংশ শতাব্দীতে ‘যোগ’ শব্দটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস, কর্পোরেট ওয়েলনেস কর্মসূচি,

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

July 5, 2026 2 Comments

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেভাবে একটি ছাত্রের মৃত্যু ঘটেছে সেটা যেমন চরম দুর্ভাগ্যজনক তেমনি সন্দেহজনক। কারণ, গরম চা খেয়ে ফেললে, সহ্যের অতিরিক্ত অত্যাধিক গরম হলে মুখ

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

July 5, 2026 6 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

Dr. Sukanti Bhattacharya July 6, 2026

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

Sanjoy Mukherjee July 5, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

Somnath Mukhopadhyay July 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646705
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]