Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উহান থেকে ফিরে, পর্ব ৪

IMG-20200303-WA0048
Srimoy Bhattacharya

Srimoy Bhattacharya

Researcher
My Other Posts
  • March 18, 2020
  • 8:05 am
  • No Comments

সকাল থেকে বসে আছি। আজ আমাদের ব্লাড আর সোয়াব স্যাম্পেল নিতে আসার কথা। গোটা ক্যাম্প থমথমে হয়ে আছে। খবর পেলাম ব্যারাক ১ এর সামনে অস্থায়ী টেবিল পাতা হয়েছে। সেখানে এসে বসেছেন আপাদমস্তক পলিথিন মোড়া দুই ডাক্তার। হাতে গ্লাভস, মুখে মাস্ক, চোখে চশমা। আবাসিকরা একে একে লাইন করে সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। তাদের রক্ত ও লালার স্যাম্পেল নেওয়া হচ্ছে। ১, ২ করে ব্যারাক ১২-র সামনে যখন টেবিল এসে দাঁড়ালো, ঘড়ির কাঁটা ১২ঃ৩০ টা ছুঁই ছুঁই। আমরাও লাইনে দাঁড়ালাম। লাইন এক এক করে এগোচ্ছে, আর আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি স্মৃতির অলিগলি ধরে।

তারিখটা ঠিক মনে পড়ছে না। ২৫ বা ২৬ শে জানুয়ারি হবে। উহানে গৃহবন্দী হয়ে বসে আছি। জানলার বাইরে আলো নিভে গেলে বুঝতে অনন্ত রাত্রি নামছে শহরে। চেয়ার টেবিলের নিরুত্তাপ স্থৈর্য দেখে হিংসে হচ্ছে। মাঝে মধ্যে ফোনে দু’একটা কথা। উদ্বিগ্ন বাবা মা, আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের দুশ্চিন্তা নিরসনের চেষ্টা করে চলেছি যথা সাধ্য। ফোন ফুরিয়ে গেলে, নিজেকে শান্ত রাখার পরীক্ষা নিরীক্ষায় ডুবে যেতাম। এরমই একটা সময় সেদিন ফোনটা এসেছিলো।

– Hello? Are you Srimoy Bhattacharya?
– Yes??
– Okay, Good. I am calling from Indian Embassy, Beijing. How are you now?
– Oh! Yes Sir!! I am okay. Any update about our evacuation?
– No, not yet. We are trying our best. Actually, we are collecting the name and exact location of Indians in Wuhan.
– Okay. Myself Srimoy Bhattacharya…
– That I know. Tell me your exact location.
– Yes, Yes.. I am in Central China Normal University campus.
– Okay. Let me ask you something. Are you a bong?
– Yes I am. I am from Kolkata.
– Kolkata! কলকাতার কোথায়?
– বিরাটি, বিরাটি স্যার।
– তাই নাকি! আমার বাড়িতো দমদম। বলুন কেমন আছেন? কবে এসেছেন চিনে?

নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। সব চিন্তা যেন এক মূহুর্তে ছুমন্তর। এই দুঃসময়ে,পরিষ্কার বাংলায় কেউ আমার কুশল জানতে চাইছেন, তাও আবার নিরুদ্বিগ্ন গলায়! ভাবতেই পারছিনা। চোখ ভিজে যাচ্ছে কেন!

– আমি এই ২০১৯ এর ডিসেম্বর এই এসেছি, গবেষণা সূত্রে। আর এসেই তো…
– শুনুন,চিন্তা করবেন না আর একদম। আপাতত ওটা আমাদের কাঁধে ছেড়ে দিন। আমরা তো আছি নাকি? যখন যেকোনও দরকারে নির্দ্বিধায় ফোন করবেন।
– কি বলে যে আপনাকে ধন্য…
– কিচ্ছু বলতে হবে না। আমাদের শুধু একটাই চিন্তা এখন। আপনারা প্রত্যেকে নিরোগ অবস্থায় দেশে ফিরুন। আপাতত আর কিচ্ছু চাইনা। চিন্তা করবেন না। আমরা আছি।

লিখে বোঝানো যাবেনা, সেই ফোনের অনুভূতি। দেশে ফেরার অলীক স্বপ্ন বাস্তবায়িত হওয়ার রূপকথা শোনাচ্ছিলো, বেজিং এ কর্মরত দমদম জংশন।

-নেক্সট। আরে জলদি আইয়ে। ক্যায়া আপ লোগ দিন ভর সোচতে রহেতে হ্যায়! লাঞ্চ টাইম হো গ্যায়া। জলদি আইয়ে। পহেলে ব্লাড, উঁহা যাইয়ে…

গিয়ে দাঁড়ালাম পরীক্ষকের সামনে। কনুই এর ওপরে শক্ত করে ব্যান্ড বেঁধে মুঠো শক্ত করতে বললেন। আমি মন বেঁধে নিলাম আঁটোসাটো।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৩ (পুরনো দিনের কথা)
Nextআপনারা কি শুনছেন? আর্যতীর্থের কবিতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617856
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]