Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর জি কর মেডিকেল কলেজের প্রশাসন প্রতিহিংসাপরায়ণতা ছাড়ুন।

RGKMCH movement
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 25, 2022
  • 7:26 am
  • No Comments

খুব বেশিদিন আগের কথা নয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি, জুনিয়র ডাক্তার এবং মেডিকেল ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন স্টুডেন্টস কাউন্সিলের মনোনয়নে স্বচ্ছতা, হোস্টেল সমস্যার সমাধান, লেডিস কমন রুমের ব্যবস্থা, হাউসস্টাফশিপ সিলেকশনে স্বচ্ছতা ইত্যাদি দাবি নিয়ে। অনুভূতিহীন এক প্রিন্সিপাল যখন দিনের পর দিন তাদের দাবিগুলোকে অবহেলা করতে থাকেন, তখন প্রথমে অবস্থান, তারপর ঘেরাও, ঘেরাও ছেড়ে প্রিন্সিপাল পালিয়ে গেলে আমরণ অনশন ও কর্মবিরতি। তাদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিনিয়র ডাক্তারদের সংগঠনগুলোও।

কর্ম বিরতি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট ডাক্তারদের কাজে ফিরতে বলে এবং প্রশাসনকে বলে জুনিয়র ডাক্তারদের সমস্যার সমাধান করতে। ডাক্তাররা কাজে ফিরে যায়। প্রশাসন কিন্তু কথা রাখেনি। বরং আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নিয়ে প্রতিহিংসাপরায়ণ আচরণ করতে থাকে কলেজ প্রশাসন।

আন্দোলনের প্রতি সহানুভূতিশীল শিক্ষকদের বদলি করা হয়। আন্দোলনে যারা নেতৃত্বে ছিল এমন ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ফেল করানো হয়। ইন্টার্নরা কর্মবিরতির সময়টা পূরণ করতে অতিরিক্ত ডিউটি করেছিল। তাদের ইন্টার্নশিপ কম্প্লেশন সার্টিফিকেট বিভাগীয় প্রধানদের সই করা হয়ে যায়। শোনা যায় অধ্যক্ষের নির্দেশে সইয়ের উপর সাদা কালি পরে। মানসিকভাবে দুর্বল ইন্টার্নদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তাদের সোশ্যাল মিডিয়া এবং প্রেসের সামনে বলতে বাধ্য করা হয় যে বহিরাগত কয়েকজন চিকিৎসক নেতার প্ররোচনায় তারা আন্দোলন করেছে।

অল্প কয়েকজন ইন্টার্ন শিরদাঁড়া সোজা রেখে মাথা না নুইয়ে আছে আজও। অতিরিক্ত কাজ করার পরেও তাদের ইন্টার্নশিপ কম্প্লেশনে সই করেননি অধ্যক্ষ। ফলে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য মেডিকেল কাউন্সিলে আবেদন করতে পারছে না তারা।

রাজ্যের স্বাস্থ্য শিক্ষা প্রশাসনের কাছে আবেদন যে কলেজ প্রশাসনকে তাঁরা বাধ্য করুন প্রতিহিংসাপরায়ণতা ছাড়তে।

PrevPreviousঘুমের সমস্যা? ওষুধ ছাড়াই কিছু সমাধান।
Nextক্যানসার চিকিৎসায় ম্যাজিক ওষুধ?!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630653
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]