Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভারতে ডাক্তার নেই!

Screenshot_2023-05-13-09-20-19-42_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 18, 2023
  • 1:10 pm
  • No Comments

নানা জায়গা থেকে বিভিন্ন জন দাবী করছিলেন, ভারতে ডাক্তারের সংখ্যা খুব কম। তাই সেমি-ডাক্তার, মিনি-ডাক্তার, মাইক্রো কিংবা ন্যানো-ডাক্তার ইত্যাদি খুব দরকার। ইন্টারনেটে তথ্য খুঁজতে শুরু করলাম। কিছু পরিচিত লোকজনের সাথে কথা বললাম। মোটামুটি যা তথ্য পাচ্ছি, সেগুলো তুলে দিলাম। তথ্যে ভুল থাকলে ধরিয়ে দেবেন প্লিজ।

১.

ভারতে এই মুহূর্তে (গত বছরের জুনের হিসেবে) আয়ুশ ধরলে ডাক্তার-রোগী অনুপাত ১ঃ৮৩৪, শুধু মডার্ন মেডিসিন ধরলে ১ঃ১১৯৪। নথিভুক্ত ডাক্তারের ৮০% কাজ করছেন এরকম ধরে।

২.

রাজ্যভিত্তিক তফাত আছে। তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যগুলোয় প্রতি হাজার জনসংখ্যায় চারজনেরও বেশি ডাক্তার। মূলত বিহার, ঝাড়খণ্ড, ইউপি এসব রাজ্যগুলোর জন্য জাতীয় গড় খারাপ। পশ্চিমবঙ্গের অবস্থান সম্ভবত জাতীয় গড়ের চেয়ে ভালো।

৩.

গ্রাম-শহর আলাদা করে ভালো তথ্য পাচ্ছি না। এক জায়গায় দেখলাম অনুপাতটা শহরে ১ঃ৬৭১। গ্রামের তথ্যে অনেকটা হেরফের পাচ্ছি।

৪.

২০৩০ সালে সম্ভাব্য জনসংখ্যা হবে ১৫১ কোটি। এখন (২০২২) ১৩ লক্ষের কিছু বেশি নথিভুক্ত ডাক্তার। আগামী ৮ বছর আর সিট না বাড়লেও ৮ লক্ষ এমবিবিএস ডাক্তার তৈরি হবে। তাদের ৮০% কাজ করলেও জনসংখ্যার ভিত্তিতে অনুপাত হবে ১ঃ৮৯২। WHO বলে মোটামুটি ১ঃ১০০০ হলেই যথেষ্ট ভালো। (অল্প কিছু ডাক্তার অন্য দেশে যাবেন। কিছু ডাক্তার মারা যাবেন। সেই সংখ্যাগুলো হিসেবের বাইরে রাখছি।)

৫.

২০১৪ সালে দেশে বছরে ৫১ হাজার নতুন মেডিক্যাল গ্রাজুয়েট তৈরি হ’ত। এখন সেটা প্রায় ৯২ হাজার।

৬.

এই হারে ডাক্তার তৈরি হ’লে সামনের দশ বছরে দক্ষিণের রাজ্যগুলো ডাক্তারের সংখ্যায় উন্নত দেশগুলোকেও ছাপিয়ে যাবে।

এই তথ্যগুলো ঠিক হ’লে ধরে নেওয়াই যায় এই মুহূর্তে ভারতে ডাক্তারের মোট সংখ্যায় খুব কিছু ঘাটতি নেই। গ্রামে ডাক্তার কম। কেন কম সেই দায় ডাক্তারের ওপর চাপিয়ে দেওয়া খুব সহজ সমাধান। বাস্তব চিত্রটা মোটেই ওরকম নয়।

আমাদের রাজ্যে শেষ পাঁচ বছরে স্থায়ী-ডাক্তার নিয়োগ হয়েছে নামমাত্র। তারপর ‘ডাক্তার নেই’ বললে সেটা কেবলই মিথ্যাচার। আসলে এগুলো কম বেতনে সুলভ শ্রমিক দিয়ে ফাঁক ভরানোর চেষ্টা। তিন বছরটাও ক’দিন বাদে অনেক বেশি লাগতে পারে। এরপর একবছর, ছ’মাস, তিনমাস এমনকি তিন দিনেও ‘সহজ ডাক্তারি শিক্ষা’ বইটি পড়িয়ে ডাক্তার তৈরি করা যেতে পারে।

বহুদিনের অভিজ্ঞ ডাক্তাররাই বিপুল মেডিক্যাল শিক্ষার সমুদ্রে হাবুডুবু খান। কোনটা খুব মামুলি রোগ, কোনটা জটিল সেটা বুঝে ফেলা এত সোজা কাজ নয়। অভিজ্ঞ ডাক্তাররাই ভুল করেন। সেখানে মিনি-ডাক্তার সব বুঝে চিকিৎসা/রেফার করে ফেলবেন এটা নেহাতই কষ্টকল্পনা। কিন্তু ওই যে… সেমি-ডাক্তার তো আর নেতামন্ত্রী কিংবা বড় ব্যবসায়ীর চিকিৎসা করতে যাচ্ছেন না। গ্রামের গরীব লোকেরা সম্ভবত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাঁদের দাম শুধু ভোটবাক্সে।

আজ থেকে বছর পনেরো আগেও ‘ডাক্তার নেই’ এই কথাটা সত্যি ছিল। পরিস্থিতি খুব দ্রুত বদলেছে। প্রায় প্রতিটি পাড়া থেকে ডাক্তার তৈরি হচ্ছে। জেলায় জেলায় মেডিক্যাল কলেজ। তাদের নিয়োগ না করেই ‘ডাক্তার নেই’ বলে দিলে সেটা মেনে নেওয়া মুশকিল।

(লেখায় তথ্যগত ভুল থাকলে ধরিয়ে দেবেন)

PrevPreviousওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মনে করে তিন বছরে ডাক্তার তৈরি করা সম্ভব নয়।
NextভালোবাসাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635879
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]