Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অষ্টপদী

FB_IMG_1653304968606
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • May 27, 2022
  • 7:24 am
  • No Comments

ক্লাস ফাইভ না সিক্স এখন আর মনে নেই, খুব সম্ভবত সিক্স। অলক বাবু স্যার বাংলা পড়াতে এসে মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতার কথা বলছিলেন। কী বুঝেছিলাম জানি না কিন্তু অবাক হয়েছিলাম গুনে গুনে দেখে যে চোদ্দোটা লাইন আর প্রত্যেকটা লাইনেই চোদ্দোটা অক্ষর! বা রে! চমৎকৃত আমি।

ওই সময়েই অলক বাবুর উদ্যোগে শুরু হয় এক হাতে লেখা ম্যাগাজিনের কাজ। ঠিক হলো নাম হবে ‘মুকুল’।

স্যার সবাইকে নিজের লেখা জমা দিতে বললেন। আর পরের দিনই দেবু এক তাড়া লেখা জমা করে দিল। ও সবসময়ই এগিয়ে। পরীক্ষার হলে এক ঘণ্টাও হয় নি, দেবু উঠে দাঁড়িয়েছে, স্যার পাতা চাই। মুষড়ে পড়া আমি খাতার দিকে তাকিয়ে দেখি আমার তো অনেক পাতাই ফাঁকা।

কাজেই সেই দেবু যে ঘোষণার পরের দিনই লেখা জমা দেবে বলাই বাহুল্য। অলক বাবু আমার দিকে তাকালেন, অভিজিৎ তোমার কতদূর।

আমি তখন দেবুকে টপকানোর জন্য নতুন কিছু ভাবছি। গুটি গুটি পায়ে টিচার্স রুমে ঢুকেছি, যাক অলক বাবু একাই আছেন।

—স্যার

–হ্যাঁ বল?

একটা গোটানো পাতা স্যারের সামনে খুলে ধরলাম।

–এটা কি? ও তোমার লেখা। কবিতা লিখেছ?

–হ্যাঁ, কিন্তু মানে স্যার, একটু স্পেশ্যাল ব্যাপার আছে।

–তা বলো কি বিশেষত্ব?

–স্যার এটা অষ্টপদী।

–মানে?

–মানে স্যার, ভালো করে দেখুন এতে আটটা লাইন আছে, প্রতিটিতেই আটটি বর্ণ।—-

ফুটবল ফুটবল,                                     খেলে মোট দুই দল।

ছুটোছুটি করে সব,
মাঠময় কলরব।

বিশ্বকাপে শ্রেষ্ঠ যারা,
পেলে তাদেরও সেরা।
যে দলে তে পেলে রয়,
সে দলের জয় হয়।।

হাসছেন অলক বাবু।

–স্যার লেখাটা ‘মুকুল’ এ থাকবে তো!

অভয় দিলেন মুকুল পরিচর্যার মালিক (নাকি মালী)।

তখনো হাত কচলাচ্ছি আমি,–স্যার কবিতাটার নীচে একটু লিখে দেবেন, যে আটটা লাইন আর প্রত্যেকটায়– কেউ যদি খেয়াল না করে।

–ঠিক আছে বাবা তাই হবে।

স্যারের অভয় বাণী পেয়ে একছুটে ক্লাসরুমে দেবুর পাশে।

–কী রে কোথায় ছিলি?

–বাথরুমে। মুখে বিশ্বজয়ের হাসি।

আজ ‘অভিমুখ’ কে সাথে নিয়ে অলক বাবুর ঘরে এসে পুরনো কথা খুবই মনে পড়ছে। আহা দেবুর সাথে এই বই নিয়ে যদি একটা ছবি হতো! কিন্তু ঐ যে বললাম, দেবু সবসময়ই এগিয়ে। আগেই খাতা জমা দিয়ে না ফেরার দেশে চলে গেছে। আমি বসে আছি এখনো কিছু খালি পাতা হাতে নিয়ে।

ছবিতে অলক বাবু স্যার, আমি ও অভিমুখ।
ক্যামেরার পেছনে আমার ও স্যারের অতি প্রিয় সৌমিত্র শংকর।

PrevPreviousঅমৃতবায়ুর সন্ধানে
Nextকাটা ডুমNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

January 17, 2026 No Comments

২০২৪ এর ৯ আগস্ট আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ও বিশ্বে যে আন্দোলন শুরু হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

January 17, 2026 No Comments

মহাশ্বেতা দি পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ, সাহিত্য আকাদেমি প্রমুখ বহু নামী পুরস্কারে ভূষিতা স্বতন্ত্র রচনাশৈলীর অধিকারিণী প্রখ্যাত সাহিত্যিক এবং সমাজকর্মী মহাশ্বেতা দেবীর (১৯২৬ – ২০১৬)

নিপা ভাইরাস রোগ নিয়ে কিছু তথ্য

January 17, 2026 1 Comment

প্র: নিপা ভাইরাস ডিজিজের উপসর্গ গুলি কি কি? উ: সাধারণত জ্বর, প্রবল শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, বমি, মানসিক অবস্থার পরিবর্তন, খিঁচুনি, প্রবল কাশি, শ্বাসকষ্ট বা ডায়রিয়া

কিন্তু কবে?

January 16, 2026 No Comments

★ রাতের অন্ধকারে ছড়িয়ে পড়েছে রাইফেলের ধাতব গন্ধ আর লক্ষ লক্ষ মশার গুনগুনানি দাঁত নখ আর বিষ নিয়ে সড়সড় শব্দে সরে যাচ্ছে সরীসৃপ ও শ্বাপদেরা

বেঁচে থাকার জন্য অবলম্বন

January 16, 2026 1 Comment

বেঁচে থাকার জন্য অবলম্বন দরকার। বেশ শক্ত পোক্ত খুঁটি। অনেকের অবলম্বন প্রকৃতি। যাবতীয় জাগতিক মোহ কাটিয়ে প্রকৃতিতেই লীন হয়ে থাকেন তাঁরা। মিশে থাকেন প্রকৃতির সাথে।

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

Doctors' Dialogue January 17, 2026

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

Bappaditya Roy January 17, 2026

নিপা ভাইরাস রোগ নিয়ে কিছু তথ্য

Dr. Samudra Sengupta January 17, 2026

কিন্তু কবে?

Dr. Arunachal Datta Choudhury January 16, 2026

বেঁচে থাকার জন্য অবলম্বন

Dr. Aindril Bhowmik January 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

604731
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]